"সাওম আমার জন্য, আর আমি নিজেই এর প্রতিদান দেব।”- ব্যাখ্যা করো।
উত্তর: ধর্মীয় দিক থেকে সাওমের অনেক গুরুত্ব রয়েছে। সকল সৎকাজের প্রতিদান আল্লাহ দশগুণ থেকে সাতশত গুণ পর্যন্ত বাড়িয়ে দেবেন। কিন্তু সাওম-এর প্রতিদান সম্পর্কে হাদিসে কুদসিতে রয়েছে। আল্লাহ তায়ালা বলেন- “সাওম আমার জন্য আর আমি নিজেই এর প্রতিদান দেব।” (বুখারি) সালাত, যাকাত, হজ ইত্যাদি ইবাদতে রিয়া বা লৌকিকতার সম্ভাবনা থাকতে পারে। কিন্তু সাওম এমন এক ইবাদত যা একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য পালন করা হয়। ক্ষুধা ও তৃষ্ণায় কাতর হয়েও মানুষ মহান আল্লাহর ভালোবাসা ও ভয়ে কিছুই পানাহার করে না ও ইন্দ্রিয় তৃপ্তি লাভ করে না। তাই এর প্রতিদান আল্লাহ নিজ হাতে দেওয়ার ঘোষণা দিয়েছেন।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-১ : আকাইদ ও নৈতিক জীবন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-১ : আকাইদ ও নৈতিক জীবন · সৃজনশীল
"সাওম আমার জন্য, আর আমি নিজেই এর প্রতিদান দেব।”- ব্যাখ্যা করো।
উত্তর