উদ্দীপকে উল্লিখিত সাদির কর্মকাণ্ড চিহ্নিতপূর্বক ইমাম সাহেবের বক্তব্যের যৌক্তিতা বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত সাদির কর্মকাণ্ড শিরকের অন্তর্ভুক্ত। শিরক শব্দের অর্থ অংশীদার সাব্যস্ত করা, শরীক করা ইত্যাদি। পরিভাষায় মহান আল্লাহর সাথে কোনো ব্যক্তিকে বা বস্তুকে শরীক করা বা তার সমতুল্য মনে করাকে শিরক বলে। শিরক কয়েকভাবে হয় এর মধ্যে সৃষ্টিজগতের পরিচালনায় কাউকে আল্লাহর অংশীদার বানানো অন্যতম। যেমন মনে করা যে, আল্লাহর একার পক্ষে এতো বড়ো সৃষ্টিজগৎ পরিচালনা সম্ভব নয়। আবার ইবাদতের ক্ষেত্রেও আল্লাহ তায়ালার সাথে শিরক করা হয়। যেমন- অন্য কাউকে ইবাদতের যোগ্য মনে করা। আল্লাহ ব্যতিত কাউকে সিজদা করা। অন্য কারও নামে পশু কুরবানি করা, মূর্তিপূজা করা ইত্যাদি। উদ্দীপকে দেখা যায়, সাদি নামায পড়ে, কিন্তু মাঝেমাঝে মাজারে গিয়ে সিজদা করে এবং সে মনে করে, বিশ্বজগৎ পরিচালনায় আল্লাহর সহযোগী আছে। তার এ সকল বিশ্বাস ভ্রান্ত ও শিরকের অন্তর্ভুক্ত। তার উক্ত কর্মকাণ্ড সম্পর্কে ইমাম সাহেবের বক্তব্য যথার্থ। বস্তুত আল্লাহ তায়ালাই আমাদের স্রষ্টা ও প্রতিপালক। তাঁর প্রদত্ত নিয়ামতই আমরা ভোগ করি। এরপরও কেউ যদি আল্লাহ তায়ালার সাথে কাউকে অংশীদার স্থাপন করে তবে তা অপেক্ষা বড়ো জুলুম আর কী হতে পারে? আল্লাহ তায়ালা মুশরিকদের প্রতি খুবই অসন্তুষ্ট। তিনি অপার ক্ষমাশীল ও অসীম দয়াময় হওয়া সত্ত্বেও শিরকের অপরাধ ক্ষমা করেন না। আল্লাহ বলেন, "নিশ্চয়ই আল্লাহ তাঁর সাথে শিরক করার অপরাধ ক্ষমা করেন না। এতদ্ব্যতীত যেকোনো পাপ যাকে ইচ্ছা ক্ষমা করেন।" (সূরা আন-নিসা: ৪৮)
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-১ : আকাইদ ও নৈতিক জীবন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-১ : আকাইদ ও নৈতিক জীবন · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত সাদির কর্মকাণ্ড চিহ্নিতপূর্বক ইমাম সাহেবের বক্তব্…
উদ্দীপক
Rajshahi · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর