"আমি কিয়ামতের দিন ন্যায়বিচারের মানদণ্ড স্থাপন করব।” – ব্যাখ্যা করো।
উত্তর: "আর আমি কিয়ামতের দিন ন্যায়বিচারের মানদণ্ড স্থাপন করব।” এটি আল-কুরআনের সূরা আল আম্বিয়ার ৪৭নং আয়াত থেকে নেওয়া হয়েছে। এ আয়াতে মানুষের কৃতকর্মের আমলসমূহ পরিমাপ করার জন্য যে মানদণ্ড বা মিযান স্থাপন করা হবে সেটিকে নির্দেশ করা হয়েছে। হাশরের ময়দানে মানুষের আমলসমূহ ওজন করার জন্য আল্লাহ তায়ালা যে পাল্লা বা পরিমাপ যন্ত্র প্রতিষ্ঠা করবেন তাকে মিযান বলা হয়। মিযানের পাল্লায় মানুষের পাপ-পুণ্য ওজন করা হবে। যার পুণ্যের পাল্লা ভারী হবে, সে জান্নাতে প্রবেশ করবে। আর যার পাপের পাল্লা ভারী হবে, সে হবে জাহান্নামি।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-১ : আকাইদ ও নৈতিক জীবন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-১ : আকাইদ ও নৈতিক জীবন · সৃজনশীল
"আমি কিয়ামতের দিন ন্যায়বিচারের মানদণ্ড স্থাপন করব।” – ব্যাখ্যা করো।
উত্তর