শরিয়ত বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।
উত্তর: ইসলামি পরিভাষায় মানবজীবন পরিচালনার জন্য মহান আল্লাহ ও তাঁর রাসুল (স.) যেসব আদেশ-নিষেধ ও সুস্পষ্ট পথনির্দেশনা প্রদান করেছেন, তাকেই একত্রে শরিয়ত বলে। শরিয়ত আরবি শব্দ, যার অর্থ পথ বা জীবনপদ্ধতি। ব্যাপক অর্থে এটি এমন এক সুদৃঢ় ও সুস্পষ্ট পথ, যা অনুসরণ করলে মানুষ সুষ্ঠু ও সুন্দরভাবে নিজ গন্তব্যে পৌঁছতে পারে। মানুষের আর্থসামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সকল কাজই শরিয়তের অন্তর্ভুক্ত, যা মেনে চললে দুনিয়া ও আখিরাতে সফলতা লাভ করা যায়।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-১ : আকাইদ ও নৈতিক জীবন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-১ : আকাইদ ও নৈতিক জীবন · সৃজনশীল
শরিয়ত বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।
উত্তর