শেয়ারFacebookWhatsApp

জনাব শামীমের কর্মকাণ্ডে ইসলামে নিষিদ্ধ কোন বিষয়টি প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে বর্ণিত জনাব শামীমের কর্মকান্ডে ইসলামে নিষিদ্ধ নিফাকির বিষয়টি প্রকাশ পেয়েছে। নিফাক শব্দের আভিধানিক অর্থ ভণ্ডামি, কপটতা, দ্বিমুখীভাব, ধোঁকাবাজি, প্রতারণা ইত্যাদি। এর ব্যবহারিক অর্থ হলো অন্তরে একরকম ভাব রেখে বাইরে এর বিপরীত অবস্থা প্রকাশ করা। অর্থাৎ অন্তরে বিরোধিতা গোপন রেখে বাইরে আনুগত্য প্রদর্শন করা। ইসলামি শরিয়তের পরিভাষায়, অন্তরে কুফর ও অবাধ্যতা গোপন করে মুখে ইসলামকে স্বীকার করার নাম হলো নিফাক। যে এরূপ কাজ করে তাকে বলা হয় মুনাফিক। রাসুলুল্লাহ (স.) মুনাফিকদের চিহ্ন বর্ণনা করে বলেছেন, "মুনাফিকের চিহ্ন তিনটি। যখন কথা বলে মিথ্যা বলে, যখন ওয়াদা করে তা ভঙ্গ করে আর যখন কোনো কিছু তার নিকট আমানত রাখা হয় তার খিয়ানত করে।" (সহিহ বুখারি) উদ্দীপকে জনাব শামীমের কর্মকান্ডে নিফাকের একটি চিহ্ন অর্থাৎ কথা দিয়ে কথা না রাখা বা ওয়াদা ভঙ্গের বিষয়টি দেখতে পাই। কেননা সে মুদি দোকান থেকে বাকিতে চাল ক্রয় করে এক সপ্তাহ পর টাকা দেওয়ার প্রতিশ্রুতি থাকলেও দিচ্ছে না। তাই বলা যায়, উদ্দীপকে বর্ণিত জনাব শামীমের কর্মকাণ্ডে ইসলামে নিষিদ্ধ নিফাকির বিষয়টি প্রকাশ পেয়েছে

SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-১ : আকাইদ ও নৈতিক জীবন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-১ : আকাইদ ও নৈতিক জীবন · সৃজনশীল

জনাব শামীমের কর্মকাণ্ডে ইসলামে নিষিদ্ধ কোন বিষয়টি প্রকাশ পেয়েছে? ব্…

উদ্দীপক

জনাব শামীম স্থানীয় এক মুদি দোকান থেকে বাকিতে এক বস্তা কাটারি ভোগ চাল ক্রয় করে এবং এক সপ্তাহ পরে টাকা পরিশোধের প্রতিশ্রুতি দেয়। কিন্তু ছয় মাস অতিক্রান্ত হলেও বিক্রেতা টাকা চাইলে প্রতিবার আগামী সপ্তাহে দিবে বলে আশ্বস্ত করে। তার বন্ধু জনাব শাহরিয়ার ফুসফুসে ক্যান্সারে আক্রান্ত হয়ে হযরত শাহজালালের মাজারে যায় এবং কবরের পাশে দাঁড়িয়ে তার রোগ ভালো করে দেওয়ার আবেদন জানায়। বিষয়টি জানতে পেরে মাওলানা শিহাব বলেন, "তুমি ক্ষমার অযোগ্য পাপ করেছ। তোমার ইমান নবায়ন করতে হবে।"

Dhaka · 2025

উত্তর

একমাত্র আল্লাহ তায়ালাকেই সৃষ্টিকর্তা, পালনকর্তা, বিধানদাতা এবং ইবাদতের মালিক একক সত্তা হিসেবে বিশ্বাস করা ও মেনে নেওয়াই হলো তাওহিদ।

উত্তর

আমাদের সব কাজকর্মেরই উদ্দেশ্য থাকে। আল্লাহ পাকও উদ্দেশ্য ছাড়া কোনো কাজ করেন না। তিনি পৃথিবীতে অসংখ্য নবি-রাসুল পাঠিয়েছেন, তার পিছনেও মহৎ উদ্দেশ্য আছে। আর তা হচ্ছে মানুষকে সঠিক পথে পরিচালিত করা। সর্বপ্রথম নবি হযরত আদম (আ.) থেকে শুরু করে সর্বশেষ নবি হযরত মুহাম্মদ (স.) পর্যন্ত যত নবি-রাসুল এসেছেন তাঁদের সবার উদ্দেশ্যই এক- মানুষের হিদায়েত এবং তাদেরকে সত্য, ন্যায় ও সুন্দরের দিকে পরিচালনা করা।

উত্তর

উদ্দীপকে বর্ণিত জনাব শামীমের কর্মকান্ডে ইসলামে নিষিদ্ধ নিফাকির বিষয়টি প্রকাশ পেয়েছে। নিফাক শব্দের আভিধানিক অর্থ ভণ্ডামি, কপটতা, দ্বিমুখীভাব, ধোঁকাবাজি, প্রতারণা ইত্যাদি। এর ব্যবহারিক অর্থ হলো অন্তরে একরকম ভাব রেখে বাইরে এর বিপরীত অবস্থা প্রকাশ করা। অর্থাৎ অন্তরে বিরোধিতা গোপন রেখে বাইরে আনুগত্য প্রদর্শন করা। ইসলামি শরিয়তের পরিভাষায়, অন্তরে কুফর ও অবাধ্যতা গোপন করে মুখে ইসলামকে স্বীকার করার নাম হলো নিফাক। যে এরূপ কাজ করে তাকে বলা হয় মুনাফিক। রাসুলুল্লাহ (স.) মুনাফিকদের চিহ্ন বর্ণনা করে বলেছেন, "মুনাফিকের চিহ্ন তিনটি। যখন কথা বলে মিথ্যা বলে, যখন ওয়াদা করে তা ভঙ্গ করে আর যখন কোনো কিছু তার নিকট আমানত রাখা হয় তার খিয়ানত করে।" (সহিহ বুখারি) উদ্দীপকে জনাব শামীমের কর্মকান্ডে নিফাকের একটি চিহ্ন অর্থাৎ কথা দিয়ে কথা না রাখা বা ওয়াদা ভঙ্গের বিষয়টি দেখতে পাই। কেননা সে মুদি দোকান থেকে বাকিতে চাল ক্রয় করে এক সপ্তাহ পর টাকা দেওয়ার প্রতিশ্রুতি থাকলেও দিচ্ছে না। তাই বলা যায়, উদ্দীপকে বর্ণিত জনাব শামীমের কর্মকাণ্ডে ইসলামে নিষিদ্ধ নিফাকির বিষয়টি প্রকাশ পেয়েছে

উত্তর

উদ্দীপকে জনাব শাহরিয়ার সম্বন্ধে মাওলানা শিহাবের উক্তিটি আমি যথার্থ বলে মনে করি। জনাব শাহরিয়ার ফুসফুসে ক্যান্সারে আক্রান্ত হয়ে হযরত শাহজালাল (রহ.)-এর মাজারে যায় এবং কবরের পাশে দাঁড়িয়ে তার রোগ ভালো করে দেওয়ার আবেদন জানায়। তার উক্ত কর্মে শিরক প্রকাশ পেয়েছে। শিরক অর্থ অংশীদার সাব্যস্ত করা। ইসলামি পরিভাষায়, মহান আল্লাহর সাথে কোনো ব্যক্তি বা বস্তুকে শরিক করা কিংবা তাঁর সমতুল্য মনে করাকে শিরক বলে। মহান আল্লাহর সাথে শিরক চার ধরনের হতে পারে। তন্মধ্যে একটি হলো মহান আল্লাহর গুণাবলিতে শিরক করা। উদ্দীপকে জনাব শাহরিয়ারের কর্মে মহান আল্লাহর গুণাবলিতে শিরক প্রকাশ পেয়েছে। আর শিরক অত্যন্ত জঘন্য একটি কাজ। শিরকের গুনাহ মহান আল্লাহ কখনো ক্ষমা করেন না। মহান আল্লাহ এ প্রসঙ্গে বলেন, “নিশ্চয়ই আল্লাহ তাঁর সাথে শিরক করার অপরাধ ক্ষমা করেন না। এতদ্ব্যতীত যেকোনো পাপ যাকে ইচ্ছা ক্ষমা করেন।" (সূরা আন-নিসা: ৪৮) প্রকৃতপক্ষে শিরক ক্ষমার অযোগ্য অপরাধ। শিরকের মাধ্যমে ইমান চলে যায়। যেমনটি উদ্দীপকে মাওলানা শিহাব জনাব শাহরিয়ারকে উদ্দেশ করে বলেছেন। তাই আমি মনে করি, জনাব শাহরিয়ার সম্বন্ধে মাওলানা শিহাবের উক্তিটি সম্পূর্ণ যথার্থ।
SSCইসলাম ও নৈতিক শিক্ষাঅধ্যায়-১ : আকাইদ ও নৈতিক জীবন
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.জাহান্নাম থেকে মুক্তি লাভের উপায় ব্যাখ্য করো।

জাহান্নাম থেকে মুক্তি লাভের উপায় ব্যাখ্য করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.ইমান ও ইসলামের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো।

ইমান ও ইসলামের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নবি-রাসুল প্রেরণের উদ্দেশ্য কী? ব্যাখ্যা করো।

নবি-রাসুল প্রেরণের উদ্দেশ্য কী? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.হযরত মুহাম্মদ (স.)-কে কেন 'খাতামুন নাবিয়িন' বলা হয়? ব্যাখ্যা করো।

হযরত মুহাম্মদ (স.)-কে কেন 'খাতামুন নাবিয়িন' বলা হয়? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ইমান ও ইসলামের সম্পর্ক কেমন?

ইমান ও ইসলামের সম্পর্ক কেমন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.আখিরাতের একটি স্তর ব্যাখ্যা কর।

আখিরাতের একটি স্তর ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7."আর তাদের সামনে বারযাখ থাকবে পুনরুত্থান দিবস পর্যন্ত।”- ব্যাখ্যা করো।

"আর তাদের সামনে বারযাখ থাকবে পুনরুত্থান দিবস পর্যন্ত।”- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'খতমে নুবুয়াত' কাকে বলে? ব্যাখ্যা করো।

'খতমে নুবুয়াত' কাকে বলে? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কুফর কেন অনৈতিকতার প্রসার ঘটায়? ব্যাখ্যা করো।

কুফর কেন অনৈতিকতার প্রসার ঘটায়? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুনাফিকের চিহ্নগুলো ব্যাখ্যা করো।

মুনাফিকের চিহ্নগুলো ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.ইমান ও ইসলামের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো।

ইমান ও ইসলামের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'জান্নাত চরম সুখের আবাস'- ব্যাখ্যা করো।

'জান্নাত চরম সুখের আবাস'- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।