শেয়ারFacebookWhatsApp

হাবিবের কর্মকাণ্ডে কোন বিষয়টি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।

উত্তর: হাবিবের কর্মকাণ্ডে তাওহিদে বিশ্বাস ফুটে উঠেছে। তাওহিদ শব্দের অর্থ একত্ববাদ। ইসলামি পরিভাষায়, আল্লাহ তায়ালাকে এক ও অদ্বিতীয় হিসেবে স্বীকার করে নেওয়াকে তাওহিদ বলে। তাওহিদের মূলকথা হলো আল্লাহ তায়ালা এক ও অদ্বিতীয়। তিনি তার সত্তা ও গুণাবলিতে অদ্বিতীয়। তিনিই প্রশংসা ও ইবাদতের একমাত্র মালিক। তার তুলনা কেউ নেই। আল্লাহ তায়ালাকে সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিযিকদাতা ও ইবাদতের যোগ্য এক ও অদ্বিতীয় সত্তা হিসেবে বিশ্বাসের নামই তাওহিদ। উদ্দীপকে দেখা যায়, হাবিব জ্ঞান বৃদ্ধির জন্য আল্লাহর নিকট দোয়া করেছে এবং সে মনে করে আল্লাহ তায়ালাই তার একমাত্র প্রভু। তার এরূপ কর্মকাণ্ডে উপর্যুক্ত আলোচনার আলোকে বলা যায়, তাওহিদে বিশ্বাসের বিষয়টি ফুটে উঠেছে।

SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-১ : আকাইদ ও নৈতিক জীবন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-১ : আকাইদ ও নৈতিক জীবন · সৃজনশীল

হাবিবের কর্মকাণ্ডে কোন বিষয়টি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।

উদ্দীপক

সাদিক ও হাবিব দুই বন্ধু। তারা দুজনে সিলেট ভ্রমণে গেল। হাবিব শাহজালাল (র.)-এর মাজারে গিয়ে কবর জিয়ারতের উদ্দেশ্যে দোয়া-দরুদ পাঠ করল। এরপর মোনাজাতে বলল, “হে আমার রব তুমি আমার জ্ঞান বৃদ্ধি করে দাও।” তুমি আমার একমাত্র প্রভু। অপরদিকে, তার বন্ধু সাদিক বলে, “হে আল্লাহর ওলি! আমাকে সরকারি মেডিকেলে চান্স পাইয়ে দাও। তোমার অনেক ক্ষমতা।”

Rajshahi · 2025

উত্তর

আল্লাহর প্রতি আন্তরিকভাবে বিশ্বাস স্থাপন করে তাঁর নিকট পূর্ণ আনুগত্য ও আত্মসমর্পণ করা, তাঁর আদেশ-নিষেধ মেনে চলা এবং তাঁর দেওয়া বিধান অনুসারে জীবনযাপন করাকে ইসলাম বলে।

উত্তর

ইমান ও ইসলামের মধ্যে অত্যন্ত ঘনিষ্ঠ ও অবিচ্ছেদ্য সম্পর্ক বিদ্যমান। ইমান ও ইসলামের সম্পর্ক গাছের মূল ও শাখা-প্রশাখার মতো। ইমান হলো গাছের শিকড় বা মূল আর ইসলাম তার শাখা-প্রশাখা। ইমান ও ইসলাম একটি অন্যটি ব্যতীত পূর্ণাঙ্গ হয় না। ইমান মানুষের অন্তরে আল্লাহর প্রতি বিশ্বাস, অনুরাগ ও তাঁর সন্তুষ্টি লাভের বাসনা সৃষ্টি করে। আর তাতে ইবাদত ও আনুগত্যের মাধ্যমে সজীব ও সতেজ হয়ে পরিপূর্ণ সৌন্দর্যে বিকশিত হয় ইসলাম।

উত্তর

হাবিবের কর্মকাণ্ডে তাওহিদে বিশ্বাস ফুটে উঠেছে। তাওহিদ শব্দের অর্থ একত্ববাদ। ইসলামি পরিভাষায়, আল্লাহ তায়ালাকে এক ও অদ্বিতীয় হিসেবে স্বীকার করে নেওয়াকে তাওহিদ বলে। তাওহিদের মূলকথা হলো আল্লাহ তায়ালা এক ও অদ্বিতীয়। তিনি তার সত্তা ও গুণাবলিতে অদ্বিতীয়। তিনিই প্রশংসা ও ইবাদতের একমাত্র মালিক। তার তুলনা কেউ নেই। আল্লাহ তায়ালাকে সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিযিকদাতা ও ইবাদতের যোগ্য এক ও অদ্বিতীয় সত্তা হিসেবে বিশ্বাসের নামই তাওহিদ। উদ্দীপকে দেখা যায়, হাবিব জ্ঞান বৃদ্ধির জন্য আল্লাহর নিকট দোয়া করেছে এবং সে মনে করে আল্লাহ তায়ালাই তার একমাত্র প্রভু। তার এরূপ কর্মকাণ্ডে উপর্যুক্ত আলোচনার আলোকে বলা যায়, তাওহিদে বিশ্বাসের বিষয়টি ফুটে উঠেছে।

উত্তর

সাদিকের কর্মকাণ্ড 'শিরক'-এর শামিল। শিরক শব্দের অর্থ অংশীদার সাব্যস্ত করা, একাধিক স্রষ্টা বা উপাস্যে বিশ্বাস করা। ইসলামি পরিভাষায়, মহান আল্লাহর সাথে কোনো ব্যক্তি বা বস্তুকে শরিক করা কিংবা তাঁর সমতুল্য মনে করাকে শিরক বলা হয়। আল্লাহ তায়ালার সাথে শিরক চার ধরনের হতে পারে। তন্মধ্যে একটি হলো সৃষ্টিজগত পরিচালনায় কাউকে আল্লাহর অংশীদার বানানো। উদ্দীপকে যেমনটি সাদিক করেছে। অর্থাৎ মেডিকেলে চান্স পাইয়ে দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহ তায়ালার। কোনো ওলি বা অন্য কারও এ ক্ষমতা নেই। তাই সাদিকের কর্মকাণ্ডটি শিরক-এর অন্তর্ভুক্ত। শিরক-এর পরিণতি অত্যন্ত ভয়াবহ। আল্লাহ তায়ালা মুশরিকদের প্রতি খুবই অসন্তুষ্ট। তিনি অপার ক্ষমাশীল ও অসীম দয়াময় হওয়া সত্ত্বেও শিরকের অপরাধ ক্ষমা করেন না। আল্লাহ তায়ালা বলেন, "নিশ্চয়ই আল্লাহ তাঁর সাথে শিরক করার অপরাধ ক্ষমা করেন না, এতদ্ব্যতীত যেকোনো পাপ যাকে ইচ্ছা ক্ষমা করেন।" (সূরা আন-নিসা : ৪৮) পরকালে মুশরিকদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আল-কুরআনে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে, “যে ব্যক্তি আল্লাহর সাথে শরিক করবে আল্লাহ তার জন্য অবশ্যই জান্নাত হারাম করে দিবেন এবং তার আবাস হবে জাহান্নাম।" (সূরা আল-মায়িদা: ৭২) অতএব বলা যায়, উদ্দীপকে সাদিক ক্ষমার অযোগ্য অপরাধ শিরক-এ লিপ্ত হয়েছে।
SSCইসলাম ও নৈতিক শিক্ষাঅধ্যায়-১ : আকাইদ ও নৈতিক জীবন
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.জাহান্নাম থেকে মুক্তি লাভের উপায় ব্যাখ্য করো।

জাহান্নাম থেকে মুক্তি লাভের উপায় ব্যাখ্য করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.ইমান ও ইসলামের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো।

ইমান ও ইসলামের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নবি-রাসুল প্রেরণের উদ্দেশ্য কী? ব্যাখ্যা করো।

নবি-রাসুল প্রেরণের উদ্দেশ্য কী? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.হযরত মুহাম্মদ (স.)-কে কেন 'খাতামুন নাবিয়িন' বলা হয়? ব্যাখ্যা করো।

হযরত মুহাম্মদ (স.)-কে কেন 'খাতামুন নাবিয়িন' বলা হয়? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ইমান ও ইসলামের সম্পর্ক কেমন?

ইমান ও ইসলামের সম্পর্ক কেমন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.আখিরাতের একটি স্তর ব্যাখ্যা কর।

আখিরাতের একটি স্তর ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7."আর তাদের সামনে বারযাখ থাকবে পুনরুত্থান দিবস পর্যন্ত।”- ব্যাখ্যা করো।

"আর তাদের সামনে বারযাখ থাকবে পুনরুত্থান দিবস পর্যন্ত।”- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'খতমে নুবুয়াত' কাকে বলে? ব্যাখ্যা করো।

'খতমে নুবুয়াত' কাকে বলে? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কুফর কেন অনৈতিকতার প্রসার ঘটায়? ব্যাখ্যা করো।

কুফর কেন অনৈতিকতার প্রসার ঘটায়? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুনাফিকের চিহ্নগুলো ব্যাখ্যা করো।

মুনাফিকের চিহ্নগুলো ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.ইমান ও ইসলামের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো।

ইমান ও ইসলামের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'জান্নাত চরম সুখের আবাস'- ব্যাখ্যা করো।

'জান্নাত চরম সুখের আবাস'- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।