শেয়ারFacebookWhatsApp

মি. রফিকের কাজের মাধ্যমে কোন বিষয়টি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।.

উত্তর: মি. রফিকের কাজের মাধ্যমে নিফাক বা কপটতা ফুটে উঠেছে। নিফাক বলতে বোঝায় অন্তরে একরকম ভাব রেখে বাইরে এর বিপরীত অবস্থা প্রকাশ করা। অর্থাৎ অন্তরে বিরোধিতা গোপন রেখে বাইরে আনুগত্য প্রদর্শন করা। ইসলামি শরিয়তের পরিভাষায়, অন্তরে কুফর ও অবাধ্যতা গোপন করে মুখে ইসলামকে স্বীকার করার নাম হলো নিফাক। যে এরূপ কাজ করবে তাকে বলা হয় মুনাফিক। মুনাফিকরা অন্তরের দিক থেকে কাফির ও অবাধ্য। কিন্তু বাহ্যিকভাবে তারা ইসলাম ও ইমান স্বীকার করে এবং মুসলিমদের ন্যায় ইবাদত পালন করে। রাসুল (স.) মুনাফিকের চিহ্ন বর্ণনা করে বলেছেন, মুনাফিকের চিহ্ন তিনটি। যখন ওয়াদা করে তা ভঙ্গ করে, আর যখন কোনো কিছু তার কাছে আমানত রাখা হয় তা খিয়ানত করে।” (সহিহ - মুসলিম) উদ্দীপকে দেখা যায়, মি. রফিকের কথায় ও কাজে মিল নেই। অন্যের সম্পদ তার নিকট সুরক্ষিত নয়। তাই বলা যায়, মি. রফিকের কাজের মাধ্যমে মুনাফিকির বিষয়টি ফুটে উঠেছে।

SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-১ : আকাইদ ও নৈতিক জীবন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-১ : আকাইদ ও নৈতিক জীবন · সৃজনশীল

মি. রফিকের কাজের মাধ্যমে কোন বিষয়টি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।.

উদ্দীপক

মি. রফিক একজন বয়স্ক মানুষ। লিবাসে এবং কথায় খাঁটি মুমিনের ভাব দেখায়। কিন্তু কথার সাথে কাজের মিল নেই। অন্যের সম্পদ তার নিকট সুরক্ষিত নয়। অপরদিকে, মি, রহিম মনে করেন যে, মুমিনপুর গ্রামের পীর মি. 'ক' যামানার পথপ্রদর্শক। তিনি শেষ যামানার সংবাদ বাহক। তার মতো আল্লাহওয়ালা ব্যক্তি দুনিয়াতে আর আসবে না।

Rajshahi · 2025

উত্তর

মহান আল্লাহ তায়ালার পবিত্র বাণী মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্বকে রিসালাত বলা হয়।

উত্তর

তকদিরের প্রতি বিশ্বাস জরুরি। কারণ তকদির হলো ইমানের মৌলিক সাতটি বিষয়ের মধ্যে একটি। আল্লাহ তায়ালা মানুষের তকদিরের নিয়ন্ত্রক। তিনিই তকদিরের ভালোমন্দ নির্ধারণকারী। মানুষ যা চায় তাই-ই করতে পারবে না। বরং মানুষ শুধু তার কাজের জন্য চেষ্টা সাধনা করবে। অতঃপর ফলাফলের জন্য আল্লাহ তায়ালার ওপর ভরসা করবে। যদি চেষ্টা করার পরও কাঙ্ক্ষিত ফলাফল না পায় তবে হতাশ হবে না। আর যদি কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যায় তরে আনন্দে আত্মহারা হবে না। তাকদিরে বিশ্বাস ব্যতীত মুমিন হওয়া যায় না। তাই তাকদিরে বিশ্বাস অত্যন্ত জরুরি।

উত্তর

মি. রফিকের কাজের মাধ্যমে নিফাক বা কপটতা ফুটে উঠেছে। নিফাক বলতে বোঝায় অন্তরে একরকম ভাব রেখে বাইরে এর বিপরীত অবস্থা প্রকাশ করা। অর্থাৎ অন্তরে বিরোধিতা গোপন রেখে বাইরে আনুগত্য প্রদর্শন করা। ইসলামি শরিয়তের পরিভাষায়, অন্তরে কুফর ও অবাধ্যতা গোপন করে মুখে ইসলামকে স্বীকার করার নাম হলো নিফাক। যে এরূপ কাজ করবে তাকে বলা হয় মুনাফিক। মুনাফিকরা অন্তরের দিক থেকে কাফির ও অবাধ্য। কিন্তু বাহ্যিকভাবে তারা ইসলাম ও ইমান স্বীকার করে এবং মুসলিমদের ন্যায় ইবাদত পালন করে। রাসুল (স.) মুনাফিকের চিহ্ন বর্ণনা করে বলেছেন, মুনাফিকের চিহ্ন তিনটি। যখন ওয়াদা করে তা ভঙ্গ করে, আর যখন কোনো কিছু তার কাছে আমানত রাখা হয় তা খিয়ানত করে।” (সহিহ - মুসলিম) উদ্দীপকে দেখা যায়, মি. রফিকের কথায় ও কাজে মিল নেই। অন্যের সম্পদ তার নিকট সুরক্ষিত নয়। তাই বলা যায়, মি. রফিকের কাজের মাধ্যমে মুনাফিকির বিষয়টি ফুটে উঠেছে।

উত্তর

মি. রহিমের ধারণা আকাইদের খতমে নবুয়তের পরিপন্থি। খাতুমুন অর্থ শেষ, সমাপ্তি। আর নবুয়ত হলো নবিগণের দায়িত্ব। সুতরাং খতমে নবুয়তের অর্থ নবুয়তের সমাপ্তি। আর যার মাধ্যমে নবুয়তের ধারার সমাপ্তি ঘটে তিনি হলেন খাতামুন নাবিয়িয়ন বা সর্বশেষ নবি। উদ্দীপকে মি. রহিম মনে করেন, পীর মি. 'ক' যামানার পথ প্রদর্শক। তিনি শেষ যামানার সংবাদবাহক। তাই তার এরূপ ধারণা খতমে নবুয়তের পরিপন্থি। কেননা হযরত মুহাম্মদ (স.) ছিলেন সর্বশেষ নবি, তাঁর মাধ্যমে দীনের পূর্ণতা ঘোষিত হয় এবং নবুয়তের ধারা সমাপ্ত হয়। তিনি নবি-রাসুলগণের ধারায় সর্বশেষে আগমন করেছেন। আল্লাহ তায়ালা স্বয়ং তাঁকে 'খাতামুন নাবিয়্যিন' তথা সর্বশেষ নবি বলে অভিহিত করেছেন। আল্লাহ তায়ালা বলেন, "মুহাম্মদ তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নয়; বরং তিনি আল্লাহর রাসুল এবং শেষ নবি।” (সূরা আল আহসাব : ৪০) হযরত মুহাম্মদ (স.) সর্বশেষ নবি। তাঁর পরে আর কোনো নবি নেই। তাঁর পরে আজ পর্যন্ত কোনো নবি আসেননি। কিয়ামত পর্যন্ত আসবেনও না। তাঁর পরবর্তীতে যারা নবুয়ত দাবি করেছে তারা সবাই ভন্ড, মিথ্যাবাদী ও প্রতারক।
SSCইসলাম ও নৈতিক শিক্ষাঅধ্যায়-১ : আকাইদ ও নৈতিক জীবন
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.জাহান্নাম থেকে মুক্তি লাভের উপায় ব্যাখ্য করো।

জাহান্নাম থেকে মুক্তি লাভের উপায় ব্যাখ্য করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.ইমান ও ইসলামের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো।

ইমান ও ইসলামের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নবি-রাসুল প্রেরণের উদ্দেশ্য কী? ব্যাখ্যা করো।

নবি-রাসুল প্রেরণের উদ্দেশ্য কী? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.হযরত মুহাম্মদ (স.)-কে কেন 'খাতামুন নাবিয়িন' বলা হয়? ব্যাখ্যা করো।

হযরত মুহাম্মদ (স.)-কে কেন 'খাতামুন নাবিয়িন' বলা হয়? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ইমান ও ইসলামের সম্পর্ক কেমন?

ইমান ও ইসলামের সম্পর্ক কেমন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.আখিরাতের একটি স্তর ব্যাখ্যা কর।

আখিরাতের একটি স্তর ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7."আর তাদের সামনে বারযাখ থাকবে পুনরুত্থান দিবস পর্যন্ত।”- ব্যাখ্যা করো।

"আর তাদের সামনে বারযাখ থাকবে পুনরুত্থান দিবস পর্যন্ত।”- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'খতমে নুবুয়াত' কাকে বলে? ব্যাখ্যা করো।

'খতমে নুবুয়াত' কাকে বলে? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কুফর কেন অনৈতিকতার প্রসার ঘটায়? ব্যাখ্যা করো।

কুফর কেন অনৈতিকতার প্রসার ঘটায়? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুনাফিকের চিহ্নগুলো ব্যাখ্যা করো।

মুনাফিকের চিহ্নগুলো ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.ইমান ও ইসলামের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো।

ইমান ও ইসলামের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'জান্নাত চরম সুখের আবাস'- ব্যাখ্যা করো।

'জান্নাত চরম সুখের আবাস'- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।