শেয়ারFacebookWhatsApp

জনাব 'ক'-এর কর্মকাণ্ড কীসের শামিল? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে বর্ণিত জনাব 'ক'-এর কর্মকাণ্ড কুফরির শামিল। কুফর শব্দের আভিধানিক অর্থ- অস্বীকার করা, অবিশ্বাস করা, ঢেকে রাখা, গোপন করা, অবাধ্য হওয়া ইত্যাদি। ইসলামি পরিভাষায় আল্লাহ তায়ালার মনোনীত দ্বীন ইসলামের মৌলিক বিষয়গুলোর কোনো একটিরও প্রতি অবিশ্বাস করাকে কুফর বলে।যে ব্যক্তি কুফরে লিপ্ত হয় তাকে কাফির বলা হয়। অর্থাৎ কোনো ব্যক্তি যদি ইসলামের কোনো মৌলিক বিষয়ে অবিশ্বাস করে। তখন তাকে কাফির বলা হয়। কাফির অর্থ-অবিশ্বাসী, অস্বীকারকারী। মানুষ নানাভাবে কাফির হতে পারে। যেমন- ১. আল্লাহ তায়ালার গুণাবলি অস্বীকার করা। যেমন- আল্লাহকে সৃষ্টিকর্তা বা রিযিক দাতা না মানা। ২. ইমানের মৌলিক সাতটি বিষয়ে অবিশ্বাস করা। যেমন- আল্লাহ, 'ফেরেশতা, নবি-রাসুল, আসমানি কিতাব, তাকদির, পুনরুত্থান ও আখিরাত। ৩. ইসলামের মৌলিক ইবাদতগুলো অস্বীকার করা। যেমন- সালাত, যাকাত, সাওম, হজ ইত্যাদি ইবাদত হিসেবে না মানা। ৪. হারামকে হালাল মনে করা। যেমন- মদ, জুয়া, সুদ, ঘুষ ইত্যাদিকে হালাল মনে করা। উদ্দীপকে জনাব 'ক' এর কর্মকাণ্ড তাকদিরে অবিশ্বাস প্রকাশ পেয়েছে। আর তাকদির ইসলামের মৌলিক সাতটি বিষয়ের মধ্যে অন্যতম একটি বিষয়। তাই তাকদিরে অবিশ্বাস করা কুফরি। তাই বলা যায়, জনাব 'ক'-এর কর্মকাণ্ড কুফরির শামিল।

SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-১ : আকাইদ ও নৈতিক জীবন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-১ : আকাইদ ও নৈতিক জীবন · সৃজনশীল

জনাব 'ক'-এর কর্মকাণ্ড কীসের শামিল? ব্যাখ্যা কর।

উদ্দীপক

জনাব 'ক' একদিন কর্মস্থলে যাওয়ার সময় পথিমধ্যে দুর্ঘটনায় আহত হন। তার স্ত্রী তাকে সান্ত্বনা দিয়ে বলেন, এর নাম তাকদির। উত্তরে 'ক' বলেন, এগুলোর কোনো ভিত্তি নেই। অপরদিকে, তার প্রতিবেশী জনাব 'খ' একজন ব্যবসায়ী। তিনি যখনই ব্যবসায়িক কাজে বের হন তখনই ঘরের দেয়ালে টানানো একজন সাধু পুরুষের ছবিকে সিজদাহ করেন। তার মা বিষয়টি লক্ষ করে বলেন, তোমার এ ধরনের কর্মকাণ্ড ইসলাম সমর্থন করে না। এজন্য তোমাকে পরকালে কঠোর শাস্তি ভোগ করতে হবে।

Chittagong · 2025

উত্তর

আল্লাহ তায়ালাকে এক ও অদ্বিতীয় হিসেবে স্বীকার করে নেওয়াকে তাওহিদ বলা হয়।

উত্তর

ইসলাম সর্বজনীন ধর্ম। এটি কোনো কাল, অঞ্চল বা জাতির জন্য সীমাবদ্ধ নয়। পৃথিবীর প্রায় প্রতিটি ধর্মেরই তাদের প্রবর্তক, প্রচারক, অনুসারী কিংবা জাতির নামে নামকরণ করা হয়েছে। কিন্তু ইসলাম সর্বজনীন ধর্ম হওয়ার কারণে এর নামকরণ কারও নামে করা হয়নি। বরং মহান আল্লাহর আনুগত্যের মাধ্যমে শান্তির পথে জীবন পরিচালনা করার উদ্দেশ্যে এর নামকরণ করা হয়েছে ইসলাম।

উত্তর

উদ্দীপকে বর্ণিত জনাব 'ক'-এর কর্মকাণ্ড কুফরির শামিল। কুফর শব্দের আভিধানিক অর্থ- অস্বীকার করা, অবিশ্বাস করা, ঢেকে রাখা, গোপন করা, অবাধ্য হওয়া ইত্যাদি। ইসলামি পরিভাষায় আল্লাহ তায়ালার মনোনীত দ্বীন ইসলামের মৌলিক বিষয়গুলোর কোনো একটিরও প্রতি অবিশ্বাস করাকে কুফর বলে।যে ব্যক্তি কুফরে লিপ্ত হয় তাকে কাফির বলা হয়। অর্থাৎ কোনো ব্যক্তি যদি ইসলামের কোনো মৌলিক বিষয়ে অবিশ্বাস করে। তখন তাকে কাফির বলা হয়। কাফির অর্থ-অবিশ্বাসী, অস্বীকারকারী। মানুষ নানাভাবে কাফির হতে পারে। যেমন- ১. আল্লাহ তায়ালার গুণাবলি অস্বীকার করা। যেমন- আল্লাহকে সৃষ্টিকর্তা বা রিযিক দাতা না মানা। ২. ইমানের মৌলিক সাতটি বিষয়ে অবিশ্বাস করা। যেমন- আল্লাহ, 'ফেরেশতা, নবি-রাসুল, আসমানি কিতাব, তাকদির, পুনরুত্থান ও আখিরাত। ৩. ইসলামের মৌলিক ইবাদতগুলো অস্বীকার করা। যেমন- সালাত, যাকাত, সাওম, হজ ইত্যাদি ইবাদত হিসেবে না মানা। ৪. হারামকে হালাল মনে করা। যেমন- মদ, জুয়া, সুদ, ঘুষ ইত্যাদিকে হালাল মনে করা। উদ্দীপকে জনাব 'ক' এর কর্মকাণ্ড তাকদিরে অবিশ্বাস প্রকাশ পেয়েছে। আর তাকদির ইসলামের মৌলিক সাতটি বিষয়ের মধ্যে অন্যতম একটি বিষয়। তাই তাকদিরে অবিশ্বাস করা কুফরি। তাই বলা যায়, জনাব 'ক'-এর কর্মকাণ্ড কুফরির শামিল।

উত্তর

উদ্দীপকে বর্ণিত 'খ'-এর আচরণটি শিরক। শিরক এর অর্থ হলো অংশীদার সাব্যস্ত করা, একাধিক স্রষ্টা বা উপাস্যে বিশ্বাস করা। ইসলামি পরিভাষায়, মহান আল্লাহর সাথে কোনো ব্যক্তি বা বস্তুকে শরিক কিংবা তাঁর সমতুল্য মনে করাকে শিরক বলা হয়। আল্লাহর সাথে শিরক চার ধরনের হতে পারে। তার মধ্যে অন্যতম হলো ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তায়ালার সাথে কাউকে শরিক করা। যেমন- আল্লাহ ব্যতীত কাউকে সিজদাহ করা, কারও নামে পশু জবাই করা, কারও নিকট কোনো কিছু সাহায্য প্রার্থনা করা ইত্যাদি। উদ্দীপকে জনাব 'খ' এর আচরণ অর্থাৎ ঘরের দেয়ালে টানানো একজন সাধু পুরুষের ছবিকে সিজদাহ করা আল্লাহ ছাড়া অন্য কারও কাছে প্রার্থনার শামিল। যা ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সাথে শিরক করার অন্তর্ভুক্ত। তাই তার আচরণটি হলো শিরক। তার এরূপ আচরণের প্রেক্ষিতে তার মায়ের বক্তব্যটি যথার্থ। কেননা আমরা জানি, পৃথিবীর সকল প্রকার জুলুমের মধ্যে সবচেয়ে বড় জুলুম হলো শিরক। আল্লাহ তায়ালা বলেন, "নিশ্চয়ই শিরক চরম জুলুম।" (সূরা লুকমান: ১৩) বস্তুত আল্লাহ তায়ালাই আমাদের স্রষ্টা ও প্রতিপালক। তাঁর প্রদত্ত নিয়ামতই আমরা ভোগ করি। এরপরও কেউ যদি আল্লাহ তায়ালার সাথে কাউকে অংশীদার স্থাপন করে তবে তা অপেক্ষা বড় জুলুম আর কী হতে পারে। আল্লাহ তায়ালা মুশরিকদের প্রতি খুবই অসন্তুষ্ট। তিনি অপার ক্ষমাশীল ও অসীম দয়ালু হওয়া সত্ত্বেও শিরকের অপরাধ ক্ষমা করেন না। আল্লাহ তায়ালা বলেন- "নিশ্চয়ই আল্লাহ তাঁর সাথে শিরক করার অপরাধ ক্ষমা করেন না। এতদ্ব্যতীত যেকোনো পাপ যাকে ইচ্ছা ক্ষমা করেন।" (সূরা আন-নিসা: ৪৮) বস্তুত আল্লাহ তায়ালার দয়া, ক্ষমা ও রহমত ব্যতীত দুনিয়া ও আখিরাতের কল্যাণ লাভ করা কোনোক্রমেই সম্ভব নয়। পরকালে মুশরিকদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আল-কুরআনে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে, “যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে আল্লাহ তার জন্য অবশ্যই জান্নাত হারাম করে দেবেন এবং তার আবাস জাহান্নাম।" (সূরা আল-মায়িদা: ৭২)
SSCইসলাম ও নৈতিক শিক্ষাঅধ্যায়-১ : আকাইদ ও নৈতিক জীবন
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.জাহান্নাম থেকে মুক্তি লাভের উপায় ব্যাখ্য করো।

জাহান্নাম থেকে মুক্তি লাভের উপায় ব্যাখ্য করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.ইমান ও ইসলামের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো।

ইমান ও ইসলামের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নবি-রাসুল প্রেরণের উদ্দেশ্য কী? ব্যাখ্যা করো।

নবি-রাসুল প্রেরণের উদ্দেশ্য কী? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.হযরত মুহাম্মদ (স.)-কে কেন 'খাতামুন নাবিয়িন' বলা হয়? ব্যাখ্যা করো।

হযরত মুহাম্মদ (স.)-কে কেন 'খাতামুন নাবিয়িন' বলা হয়? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ইমান ও ইসলামের সম্পর্ক কেমন?

ইমান ও ইসলামের সম্পর্ক কেমন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.আখিরাতের একটি স্তর ব্যাখ্যা কর।

আখিরাতের একটি স্তর ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7."আর তাদের সামনে বারযাখ থাকবে পুনরুত্থান দিবস পর্যন্ত।”- ব্যাখ্যা করো।

"আর তাদের সামনে বারযাখ থাকবে পুনরুত্থান দিবস পর্যন্ত।”- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'খতমে নুবুয়াত' কাকে বলে? ব্যাখ্যা করো।

'খতমে নুবুয়াত' কাকে বলে? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কুফর কেন অনৈতিকতার প্রসার ঘটায়? ব্যাখ্যা করো।

কুফর কেন অনৈতিকতার প্রসার ঘটায়? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুনাফিকের চিহ্নগুলো ব্যাখ্যা করো।

মুনাফিকের চিহ্নগুলো ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.ইমান ও ইসলামের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো।

ইমান ও ইসলামের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'জান্নাত চরম সুখের আবাস'- ব্যাখ্যা করো।

'জান্নাত চরম সুখের আবাস'- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

জনাব 'ক'-এর কর্মকাণ্ড কীসের শামিল? ব্যাখ্যা কর। | Prosthuti