শেয়ারFacebookWhatsApp

টগর-এর বিশ্বাসে ইমানের কোন মৌলিক বিষয়টি লঙ্ঘিত হয়েছে? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে বর্ণিত টগর-এর বিশ্বাসে ইমানের মৌলিক বিষয় আখিরাতে বিশ্বাসের বিষয়টি লঙ্ঘিত হয়েছে। আখিরাত অর্থ পরকাল, মানুষের মৃত্যুর পরবর্তী জীবনকে আখিরাত বলে। মানবজীবনে দুটি পর্যায় রয়েছে। ইহকাল ও পরকাল। ইহকাল হলো দুনিয়ার জীবন- আর মৃত্যুর পরে মানুষের যে নতুন জীবন শুরু হয় তার নাম পরকাল বা আখিরাত। আখিরাতে অনন্তকালের জীবন। এ জীবনের শুরু আছে কিন্তু শেষ নেই। এটি মানুষের চিরস্থায়ী আবাস। আখিরাতে মানুষের দুনিয়ার কাজকর্মের হিসাব নেওয়া হবে। অতঃপর ভালো কাজের পুরস্কারস্বরূপ জান্নাত এবং মন্দ কাজের জন্য জাহান্নামের শাস্তি দেওয়া হবে। আখিরাত ইমানের অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয়। আখিরাতে বিশ্বাস ছাড়া মুমিন ও মুত্তাকি হওয়া যায় না। আল্লাহ বলেন, "আর তারা (মুত্তাকিগণ) আখিরাতে দৃঢ় বিশ্বাস রাখে।” (সূরা আল-বাকারা: ৪) উদ্দীপকে টগর মনে করে মৃত্যুর পর আর কিছু নেই। তার এরূপ ধারণা ইসলামের মৌলিক সাতটি বিষয়ের মধ্যে অন্যতম বিষয় আখিরাতে বিশ্বাসের পরিপন্থি। তাই বলা যায়, টগরের বিশ্বাসে আখিরাতে বিশ্বাসের বিষয়টি লঙ্ঘিত হয়েছে।

SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-১ : আকাইদ ও নৈতিক জীবন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-১ : আকাইদ ও নৈতিক জীবন · সৃজনশীল

টগর-এর বিশ্বাসে ইমানের কোন মৌলিক বিষয়টি লঙ্ঘিত হয়েছে? ব্যাখ্যা কর।

উদ্দীপক

দৃশ্যকল্প-১: টগর মনে করে মৃত্যু মানুষের জীবনের পরিসমাপ্তি ঘটায়। মৃত্যুর পর আর কিছুই নেই। দৃশ্যকল্প-২: রাসুলুল্লাহ্ (স.) মদিনায় হিজরতের পর আবদুল্লাহ ইবনে উবাই নামক এক ব্যক্তি প্রকাশ্যে তাঁর প্রতি ইমান আনে এবং তাঁর অনুসরণ করে। কিন্তু গোপনে সে নবিজী (স.) ও মুসলমানদের ক্ষতি করার জন্য ষড়যন্ত্র করতে থাকে।

Chittagong · 2025

উত্তর

কুরআন ও সুন্নাহর আইন বা নীতির সাদৃশ্যের ভিত্তিতে ইজতিহাদ করে পরবর্তীতে উদ্ভূত সমস্যার সমাধান দেওয়াকে কিয়াস বলে।

উত্তর

ইমান ও ইসলামের মধ্যে অত্যন্ত ঘনিষ্ঠ ও অবিচ্ছেদ্য সম্পর্ক বিদ্যমান। ইমান ও ইসলামের সম্পর্ক গাছের মূল ও শাখা-প্রশাখার মতো। ইমান হলো গাছের শিকড় বা মূল আর ইসলাম তার শাখা-প্রশাখা। ইমান ও ইসলাম একটি অন্যটি ব্যতীত পূর্ণাঙ্গ হয় না। ইমান মানুষের অন্তরে আল্লাহর প্রতি বিশ্বাস, অনুরাগ ও তাঁর সন্তুষ্টি লাভের বাসনা সৃষ্টি করে। আর তাতে ইবাদত ও আনুগত্যের মাধ্যমে সজীব ও সতেজ হয়ে পরিপূর্ণ সৌন্দর্যে বিকশিত হয় ইসলাম।

উত্তর

উদ্দীপকে বর্ণিত টগর-এর বিশ্বাসে ইমানের মৌলিক বিষয় আখিরাতে বিশ্বাসের বিষয়টি লঙ্ঘিত হয়েছে। আখিরাত অর্থ পরকাল, মানুষের মৃত্যুর পরবর্তী জীবনকে আখিরাত বলে। মানবজীবনে দুটি পর্যায় রয়েছে। ইহকাল ও পরকাল। ইহকাল হলো দুনিয়ার জীবন- আর মৃত্যুর পরে মানুষের যে নতুন জীবন শুরু হয় তার নাম পরকাল বা আখিরাত। আখিরাতে অনন্তকালের জীবন। এ জীবনের শুরু আছে কিন্তু শেষ নেই। এটি মানুষের চিরস্থায়ী আবাস। আখিরাতে মানুষের দুনিয়ার কাজকর্মের হিসাব নেওয়া হবে। অতঃপর ভালো কাজের পুরস্কারস্বরূপ জান্নাত এবং মন্দ কাজের জন্য জাহান্নামের শাস্তি দেওয়া হবে। আখিরাত ইমানের অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয়। আখিরাতে বিশ্বাস ছাড়া মুমিন ও মুত্তাকি হওয়া যায় না। আল্লাহ বলেন, "আর তারা (মুত্তাকিগণ) আখিরাতে দৃঢ় বিশ্বাস রাখে।” (সূরা আল-বাকারা: ৪) উদ্দীপকে টগর মনে করে মৃত্যুর পর আর কিছু নেই। তার এরূপ ধারণা ইসলামের মৌলিক সাতটি বিষয়ের মধ্যে অন্যতম বিষয় আখিরাতে বিশ্বাসের পরিপন্থি। তাই বলা যায়, টগরের বিশ্বাসে আখিরাতে বিশ্বাসের বিষয়টি লঙ্ঘিত হয়েছে।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত টগর ও আব্দুল্লাহ ইবনে উবাই-এর মধ্যে পরকালে জাহান্নামের সর্বনিম্ন স্তরে নিক্ষিপ্ত হবে আব্দুল্লাহ ইবনে উবাই। কেননা আব্দুল্লাহ ইবনে উবাহ ছিল একজন মুনাফিক। নিফাক শব্দের অর্থ কপটতা, দ্বিমুখীভাব ইত্যাদি। পরিভাষায়, অন্তরে বিরোধিতা গোপন রেখে বাহিরে আনুগত্য প্রদর্শন করাকে নিফাক বলে। ইসলাম ও মুসলমানদের জন্য মুনাফিকরা খুবই ক্ষতিকর কেননা তারা মুসলমানদের সাথে মিশে ইসলামের শত্রুদের সাহায্য করে। মুসলমানদের গোপন তথ্য ও দুর্বলতার কথা শত্রুদের জানিয়ে দেয়। মুনাফিকদের পরিণতি খুবই ভয়াবহ। আল্লাহ তায়ালা বলেন, “নিশ্চয় মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে।” (সূরা আন-নিসা : ১৪৫) আল্লাহর রাসুল (স.)-এর জামানায় মুনাফিকদের নেতা ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। সে মুহম্মদ (স.)-এর পেছনে সালাত আদায় করত, উপরে ইসলামের আনুগত্য করলেও সে অন্তরে ইসলামের ঘোর বিরোধিতা করত। কাফেরদের সাথে মিলে মুসলমানদের পরাজিত করতে সাহায্য করত। তার উস্কানিতে উহুদ যুদ্ধ সংঘটিত হয়েছিল এবং সে মুসলমানদের দুর্বল দিক কাফিরদেরকে জানিয়ে দিত। উদ্দীপকে দৃশ্যকল্প-২ এ দেখা যায়, রাসুল (স.) মদিনায় হিজরের পর আব্দুল্লাহ ইবনে উবাই নামক এক ব্যক্তি প্রকাশ্যে মহানবি (স.)-এর প্রতি ইমান আনে এবং তাঁর অনুসরণ করে। কিন্তু গোপনে সে নবীজী (স.) ও মুসলমানদের ক্ষতি করার জন্য ষড়যন্ত্র করতে থাকে। তাই বলা যায়, তার এসব কর্মকাণ্ড স্পষ্টই মুনাফিকি। আর তাই মহান আল্লাহর ঘোষণা অনুযায়ী সে জাহান্নামের সর্বনিম্ন স্তরে নিক্ষিপ্ত হবে।
SSCইসলাম ও নৈতিক শিক্ষাঅধ্যায়-১ : আকাইদ ও নৈতিক জীবন
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.জাহান্নাম থেকে মুক্তি লাভের উপায় ব্যাখ্য করো।

জাহান্নাম থেকে মুক্তি লাভের উপায় ব্যাখ্য করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.ইমান ও ইসলামের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো।

ইমান ও ইসলামের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নবি-রাসুল প্রেরণের উদ্দেশ্য কী? ব্যাখ্যা করো।

নবি-রাসুল প্রেরণের উদ্দেশ্য কী? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.হযরত মুহাম্মদ (স.)-কে কেন 'খাতামুন নাবিয়িন' বলা হয়? ব্যাখ্যা করো।

হযরত মুহাম্মদ (স.)-কে কেন 'খাতামুন নাবিয়িন' বলা হয়? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ইমান ও ইসলামের সম্পর্ক কেমন?

ইমান ও ইসলামের সম্পর্ক কেমন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.আখিরাতের একটি স্তর ব্যাখ্যা কর।

আখিরাতের একটি স্তর ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7."আর তাদের সামনে বারযাখ থাকবে পুনরুত্থান দিবস পর্যন্ত।”- ব্যাখ্যা করো।

"আর তাদের সামনে বারযাখ থাকবে পুনরুত্থান দিবস পর্যন্ত।”- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'খতমে নুবুয়াত' কাকে বলে? ব্যাখ্যা করো।

'খতমে নুবুয়াত' কাকে বলে? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কুফর কেন অনৈতিকতার প্রসার ঘটায়? ব্যাখ্যা করো।

কুফর কেন অনৈতিকতার প্রসার ঘটায়? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুনাফিকের চিহ্নগুলো ব্যাখ্যা করো।

মুনাফিকের চিহ্নগুলো ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.ইমান ও ইসলামের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো।

ইমান ও ইসলামের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'জান্নাত চরম সুখের আবাস'- ব্যাখ্যা করো।

'জান্নাত চরম সুখের আবাস'- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।