শেয়ারFacebookWhatsApp

নাঈমের মানসিকতা চিহ্নিতপূর্বক তার সম্পর্কে খতিব সাহেবের উক্তিটির যথার্থতা নিরূপণ কর।

উত্তর: উদ্দীপকে নাঈমের মানসিকতায় শিরক ফুটে উঠেছে। শিরক অর্থ অংশীদার সাব্যস্ত করা। মহান আল্লাহর সাথে কোনো ব্যক্তি বা বস্তুকে অংশীদার সাব্যস্ত করাকে শিরক বলে। মহান আল্লাহর সাথে শিরক চার ধরনের হতে পারে। তন্মধ্যে একটি হলো সৃষ্টি জগতের পরিচালনায় কাউকে আল্লাহর অংশীদার বানানো। উদ্দীপকে ফাহিম স্রষ্টার অস্তিত্বে বিশ্বাস করলেও মহাবিশ্ব পরিচালনার জন্য আল্লাহর সহযোগী দরকার বলে মনে করে। তাই তার মানসিকতায় শিরক ফুটে উঠেছে। তার এরূপ মানসিকতার আলোকে খতিব সাহেবের উক্তিটি যথার্থ। শিরক অত্যন্ত জঘন্য অপরাধ। পৃথিবীর সকল প্রকার জুলুমের মধ্যে সবচেয়ে বড় হলো শিরক। আল্লাহ তায়ালা বলেন, “নিশ্চয়ই শিরক চরম জুলুম।" (সূরা লুকমান: ১৩) আল্লাহ তায়ালা মুশরিকদের প্রতি খুবই অসন্তুষ্ট। তিনি অপার ক্ষমাশীল ও অসীম দয়াময় হওয়া সত্ত্বেও শিরকের অপরাধ ক্ষমা করেন না। বস্তুত আল্লাহ তায়ালার দয়া, ক্ষমা ও রহমত ব্যতীত দুনিয়া ও আখিরাতের কল্যাণ লাভ করা কোনোক্রমেই সম্ভব নয়। পরকালে মুশরিকদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আল-কুরআনে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে, "যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে আল্লাহ তার জন্য অবশ্যই জান্নাত হারাম করে দেবেন এবং তার আবাস হবে জাহান্নাম।" (সূরা আল-মায়িদা: ৭২) উদ্দীপকে নাঈম ক্ষমার অযোগ্য অপরাধ শিরকে লিপ্ত। তাই নাঈমের পরিণতি সম্পর্কে খতিব সাহেবের উক্তিটি যথার্থ। অতএব, আমরা শিরক থেকে বেঁচে থাকব এবং আল্লাহর একত্ববাদে দৃঢ় বিশ্বাসী হব।

SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-১ : আকাইদ ও নৈতিক জীবন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-১ : আকাইদ ও নৈতিক জীবন · সৃজনশীল

নাঈমের মানসিকতা চিহ্নিতপূর্বক তার সম্পর্কে খতিব সাহেবের উক্তিটির যথ…

উদ্দীপক

ফাহিম বিশ্বাস করে, আল-কুরআন আল্লাহর বাণী। এটি শেষ নবি হযরত মুহাম্মদ (স.)-এর প্রতি অবতীর্ণ হয়েছে। সে আল-কুরআনের আদেশ-নিষেধসমূহ মেনে চলার চেষ্টা করে। অপরদিকে, ফাহিমের বন্ধু নাঈম তার এলাকার খতিবের নিকট অভিমত ব্যক্ত করেন, আমি স্রষ্টার অস্তিত্বে বিশ্বাস করি, তবে এ মহাবিশ্ব পরিচালনার জন্য অনেক সহযোগী দরকার। খতিব সাহেব নাঈমকে সতর্ক করে বলেন, আপনার এরূপ মানসিকতা পরিহার করা উচিত। অন্যথায় আপনার জন্য জান্নাত হারাম হয়ে যাবে।

Comilla · 2025

উত্তর

আল্লাহর প্রতি আন্তরিকভাবে বিশ্বাস স্থাপন করে তাঁর নিকট পূর্ণ আনুগত্য ও আত্মসমর্পণ করা, তাঁর আদেশ-নিষেধ মেনে চলা এবং তাঁর দেওয়া বিধান অনুসারে জীবনযাপন করাকে ইসলাম বলে।

উত্তর

একজন মুসলিমকে ইমানের কতকগুলো মৌলিক বিষয়ে দৃঢ়ভাবে বিশ্বাস করতে হয়। এগুলো আল-কুরআন ও হাদিস দ্বারা অকাট্যভাবে প্রমাণিত। এ বিষয়গুলোতে বিশ্বাস ব্যতীত কেউই মুমিন বা মুসলিম হতে পারে না। এরূপ ইমানের মৌলিক বিষয় সাতটি। তন্মধ্যে একটি হলো- তকদিরে বিশ্বাস। অর্থাৎ আল্লাহ তায়ালা তকদিরের নিয়ন্ত্রক। তিনিই তকদিরের ভালোমন্দ নিয়ন্ত্রণকারী। মানুষ যা চায় তা-ই সে করতে পারে না। তাই আমি ইমানের মৌলিক বিষয় তকদিরে বিশ্বাস করি।

উত্তর

ফাহিমের মানসিকতায় ইমানের মৌলিক বিষয় আসমানি কিতাবে, বিশ্বাস প্রকাশ পায়। আসমানি কিতাবসমূহে বিশ্বাস স্থাপন করা ইমানের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। আসমানি কিতাবসমূহে বিশ্বাস স্থাপন না করলে ইমানের মূল বিষয়ই নড়বড়ে হয়ে যায়। কেননা আসমানি কিতাবগুলোর মাধ্যমেই মানুষ আল্লাহ তায়ালা, নবি-রাসুল, ফেরেশতা, পরকাল ইত্যাদি সম্পর্কে জানতে পেরেছে। এসব বিষয় সম্পর্কে পবিত্র আল-কুরআনের মাধ্যমে আমরা জানতে পেরেছি। আল-কুরআন আল্লাহ তায়ালার বাণী। মানবজাতির হিদায়াতের লক্ষ্যে আল্লাহ তায়ালা হযরত জিবরাইল (আ.)-এর মাধ্যমে সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবি হযরত মুহাম্মদ (স.)-এর ওপর এ কিতাব নাজিল করেন। আল-কুরআনই হলো সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব। অতএব, ফাহিমের মানসিকতায় আল-কুরআনকে আল্লাহর বাণী এবং হযরত মুহাম্মদ (স.)-এর ওপর অবতীর্ণ কিতাব বলে বিশ্বাস করা ইমানের মৌলিক বিষয় তথা আসমানি কিতাবে বিশ্বাস ফুটে উঠেছে।

উত্তর

উদ্দীপকে নাঈমের মানসিকতায় শিরক ফুটে উঠেছে। শিরক অর্থ অংশীদার সাব্যস্ত করা। মহান আল্লাহর সাথে কোনো ব্যক্তি বা বস্তুকে অংশীদার সাব্যস্ত করাকে শিরক বলে। মহান আল্লাহর সাথে শিরক চার ধরনের হতে পারে। তন্মধ্যে একটি হলো সৃষ্টি জগতের পরিচালনায় কাউকে আল্লাহর অংশীদার বানানো। উদ্দীপকে ফাহিম স্রষ্টার অস্তিত্বে বিশ্বাস করলেও মহাবিশ্ব পরিচালনার জন্য আল্লাহর সহযোগী দরকার বলে মনে করে। তাই তার মানসিকতায় শিরক ফুটে উঠেছে। তার এরূপ মানসিকতার আলোকে খতিব সাহেবের উক্তিটি যথার্থ। শিরক অত্যন্ত জঘন্য অপরাধ। পৃথিবীর সকল প্রকার জুলুমের মধ্যে সবচেয়ে বড় হলো শিরক। আল্লাহ তায়ালা বলেন, “নিশ্চয়ই শিরক চরম জুলুম।" (সূরা লুকমান: ১৩) আল্লাহ তায়ালা মুশরিকদের প্রতি খুবই অসন্তুষ্ট। তিনি অপার ক্ষমাশীল ও অসীম দয়াময় হওয়া সত্ত্বেও শিরকের অপরাধ ক্ষমা করেন না। বস্তুত আল্লাহ তায়ালার দয়া, ক্ষমা ও রহমত ব্যতীত দুনিয়া ও আখিরাতের কল্যাণ লাভ করা কোনোক্রমেই সম্ভব নয়। পরকালে মুশরিকদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আল-কুরআনে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে, "যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে আল্লাহ তার জন্য অবশ্যই জান্নাত হারাম করে দেবেন এবং তার আবাস হবে জাহান্নাম।" (সূরা আল-মায়িদা: ৭২) উদ্দীপকে নাঈম ক্ষমার অযোগ্য অপরাধ শিরকে লিপ্ত। তাই নাঈমের পরিণতি সম্পর্কে খতিব সাহেবের উক্তিটি যথার্থ। অতএব, আমরা শিরক থেকে বেঁচে থাকব এবং আল্লাহর একত্ববাদে দৃঢ় বিশ্বাসী হব।
SSCইসলাম ও নৈতিক শিক্ষাঅধ্যায়-১ : আকাইদ ও নৈতিক জীবন
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.জাহান্নাম থেকে মুক্তি লাভের উপায় ব্যাখ্য করো।

জাহান্নাম থেকে মুক্তি লাভের উপায় ব্যাখ্য করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.ইমান ও ইসলামের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো।

ইমান ও ইসলামের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নবি-রাসুল প্রেরণের উদ্দেশ্য কী? ব্যাখ্যা করো।

নবি-রাসুল প্রেরণের উদ্দেশ্য কী? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.হযরত মুহাম্মদ (স.)-কে কেন 'খাতামুন নাবিয়িন' বলা হয়? ব্যাখ্যা করো।

হযরত মুহাম্মদ (স.)-কে কেন 'খাতামুন নাবিয়িন' বলা হয়? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ইমান ও ইসলামের সম্পর্ক কেমন?

ইমান ও ইসলামের সম্পর্ক কেমন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.আখিরাতের একটি স্তর ব্যাখ্যা কর।

আখিরাতের একটি স্তর ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7."আর তাদের সামনে বারযাখ থাকবে পুনরুত্থান দিবস পর্যন্ত।”- ব্যাখ্যা করো।

"আর তাদের সামনে বারযাখ থাকবে পুনরুত্থান দিবস পর্যন্ত।”- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'খতমে নুবুয়াত' কাকে বলে? ব্যাখ্যা করো।

'খতমে নুবুয়াত' কাকে বলে? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কুফর কেন অনৈতিকতার প্রসার ঘটায়? ব্যাখ্যা করো।

কুফর কেন অনৈতিকতার প্রসার ঘটায়? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুনাফিকের চিহ্নগুলো ব্যাখ্যা করো।

মুনাফিকের চিহ্নগুলো ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.ইমান ও ইসলামের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো।

ইমান ও ইসলামের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'জান্নাত চরম সুখের আবাস'- ব্যাখ্যা করো।

'জান্নাত চরম সুখের আবাস'- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।