ফাহিমের মানসিকতায় ইমানের কোন মৌলিক বিষয়টি প্রকাশ পায়? ব্যাখ্যা কর।
উত্তর: ফাহিমের মানসিকতায় ইমানের মৌলিক বিষয় আসমানি কিতাবে, বিশ্বাস প্রকাশ পায়। আসমানি কিতাবসমূহে বিশ্বাস স্থাপন করা ইমানের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। আসমানি কিতাবসমূহে বিশ্বাস স্থাপন না করলে ইমানের মূল বিষয়ই নড়বড়ে হয়ে যায়। কেননা আসমানি কিতাবগুলোর মাধ্যমেই মানুষ আল্লাহ তায়ালা, নবি-রাসুল, ফেরেশতা, পরকাল ইত্যাদি সম্পর্কে জানতে পেরেছে। এসব বিষয় সম্পর্কে পবিত্র আল-কুরআনের মাধ্যমে আমরা জানতে পেরেছি। আল-কুরআন আল্লাহ তায়ালার বাণী। মানবজাতির হিদায়াতের লক্ষ্যে আল্লাহ তায়ালা হযরত জিবরাইল (আ.)-এর মাধ্যমে সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবি হযরত মুহাম্মদ (স.)-এর ওপর এ কিতাব নাজিল করেন। আল-কুরআনই হলো সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব। অতএব, ফাহিমের মানসিকতায় আল-কুরআনকে আল্লাহর বাণী এবং হযরত মুহাম্মদ (স.)-এর ওপর অবতীর্ণ কিতাব বলে বিশ্বাস করা ইমানের মৌলিক বিষয় তথা আসমানি কিতাবে বিশ্বাস ফুটে উঠেছে।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-১ : আকাইদ ও নৈতিক জীবন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-১ : আকাইদ ও নৈতিক জীবন · সৃজনশীল
ফাহিমের মানসিকতায় ইমানের কোন মৌলিক বিষয়টি প্রকাশ পায়? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর