শেয়ারFacebookWhatsApp

আতিকের বিশ্বাসটি চিহ্নিত করে ইসলামে তার গুরুত্ব বর্ণনা কর।

উত্তর: উদ্দীপকে বর্ণিত আতিক 'তাওহিদ'-এ বিশ্বাস করে। তাওহিদ শব্দের অর্থ একত্ববাদ। ইসলামি পরিভাষায়, আল্লাহ তায়ালাকে এক ও অদ্বিতীয় হিসেবে স্বীকার করে নেওয়াকে তাওহিদ বলে। আতিক আল্লাহ তায়ালাকে ইবাদততের যোগ্য এক ও অদ্বিতীয় সত্তা হিসেবে বিশ্বাস করে। সে আল্লাহ ছাড়া আর কোনো সৃষ্টির কাছে কখনই কিছু প্রার্থনা করে না। এরূপ বিশ্বাসের নামই তাওহিদ। ইমানের সর্বপ্রথম ও সর্বপ্রধান বিষয় হলো তাওহিদ। অর্থাৎ মুমিন বা মুসলিম হতে হলে একজন মানুষকে সর্বপ্রথম আল্লাহ তায়ালার একত্ববাদে বিশ্বাস করতে হবে। তাওহিদে বিশ্বাস ব্যতীত কোনো ব্যক্তিই ইমান বা ইসলামে প্রবেশ করতে পারে না। ইসলামের সকল শিক্ষা ও আদর্শই তাওহিদের ওপর প্রতিষ্ঠিত। দুনিয়াতে যত নবি-রাসুল এসেছেন সকলেই তাওহিদের দাওয়াত দিয়েছেন। তাওহিদের শিক্ষা প্রতিষ্ঠার জন্য নবি-রাসুলগণ আজীবন সংগ্রাম করেছেন। হযরত ইবরাহিম (আ.) অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হয়েছেন। আমাদের প্রিয়নবি হযরত মুহাম্মদ (স.) মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। বস্তুত, তাওহিদই হলো ইমানের মূল কথা। ইসলামে তাই এর গুরুত্ব অপরিসীম।

SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-১ : আকাইদ ও নৈতিক জীবন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-১ : আকাইদ ও নৈতিক জীবন · সৃজনশীল

আতিকের বিশ্বাসটি চিহ্নিত করে ইসলামে তার গুরুত্ব বর্ণনা কর।

উদ্দীপক

আতিক আল্লাহ তায়ালাকে ইবাদতের যোগ্য এক ও অদ্বিতীয় সত্তা হিসেবে বিশ্বাস করে। সে আল্লাহ ছাড়া অন্য কোনো সৃষ্টির কাছে কখনই কিছু প্রার্থনা করে না। আর তার নিঃসন্তান বন্ধু বারিক সন্তান পাওয়ার আশায় এক দরবেশের দরগায় গিয়ে ঐ দরবেশের নামে দুটি ছাগল জবাই করে।

Barisal · 2025

উত্তর

শরিয়তের যাবতীয় বিধিবিধান অন্তরে দৃঢ়তার সাথে বিশ্বাস করা, বিশ্বাসের আলোকে মুখে স্বীকার করা এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে সে অনুযায়ী আমল করাকে ইমান বলে।

উত্তর

তাকদিরে বিশ্বাস গুরুত্বপূর্ণ। কারণ, তাকদিরে বিশ্বাস ইমানের অন্যতম অঙ্গ। আল্লাহ তায়ালা মানুষের তাকদিরের নিয়ন্ত্রক। তিনিই তাকদিরের ভালোমন্দ নির্ধারণকারী। মানুষ যা চায় তা-ই সে করতে পারবে না। বরং মানুষ শুধু তার কাজের জন্য চেষ্টা সাধনা করবে। অতঃপর ফলাফলের জন্য আল্লাহ তায়ালার ওপর ভরসা করবে। কারণ, তাকদিরের ভালোমন্দ একমাত্র আল্লাহ তায়ালার হাতে। মনে-প্রাণে এরূপ বিশ্বাস স্থাপন না করলে ইমান থাকে না। ইমানের মৌলিক সাতটি বিষয়ের মধ্যে তাকদির অন্যতম। তাই তাকদিরে বিশ্বাস অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।

উত্তর

বারিকের কাজে শিরক ফুটে উঠেছে। মহান আল্লাহর সাথে কোনো ব্যক্তি বা বস্তুকে অংশীদার সাব্যস্ত করা কিংবা তাঁর সমতুল্য মনে করাকে শিরক বলা হয়। আল্লাহ তায়ালার সাথে শিরক চার ধরনের হতে পারে। যথা- ১. আল্লাহ তায়ালার সত্তা বা অস্তিত্বে শিরক করা। ২. আল্লাহ তায়ালার গুণাবলিতে শিরক করা। যেমন- আল্লাহ তায়ালার পাশাপাশি অন্য কাউকে সৃষ্টিকর্তা বা রিযিকদাতা মনে কর। ৩. সৃষ্টি জগতের পরিচালনায় কাউকে আল্লাহর অংশীদার বানানো। ৪. ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তায়ালার সাথে কাউকে শরিক করা। যেমন- আল্লাহ তায়ালা ব্যতীত কাউকে সিজদাহ করা। কারও নামে পশু জবাই করা ইত্যাদি। উদ্দীপকে বারিক সন্তান পাওয়ার আশায় এক দরবেশের দরগায় গিয়ে ঐ দরবেশের নামে দুটি ছাগল জবাই করে। তার এরূপ কাজে ইবাদতের ক্ষেত্রে শিরক প্রকাশ পেয়েছে। কেননা, আল্লাহ ব্যতীত অন্য কারও নামে পশু জবাই করা স্পষ্ট শিরক। সুতরাং বলা যায়, উদ্দীপকে বর্ণিত বারিকের কাজটিতে শিরক ফুটে উঠেছে।

উত্তর

উদ্দীপকে বর্ণিত আতিক 'তাওহিদ'-এ বিশ্বাস করে। তাওহিদ শব্দের অর্থ একত্ববাদ। ইসলামি পরিভাষায়, আল্লাহ তায়ালাকে এক ও অদ্বিতীয় হিসেবে স্বীকার করে নেওয়াকে তাওহিদ বলে। আতিক আল্লাহ তায়ালাকে ইবাদততের যোগ্য এক ও অদ্বিতীয় সত্তা হিসেবে বিশ্বাস করে। সে আল্লাহ ছাড়া আর কোনো সৃষ্টির কাছে কখনই কিছু প্রার্থনা করে না। এরূপ বিশ্বাসের নামই তাওহিদ। ইমানের সর্বপ্রথম ও সর্বপ্রধান বিষয় হলো তাওহিদ। অর্থাৎ মুমিন বা মুসলিম হতে হলে একজন মানুষকে সর্বপ্রথম আল্লাহ তায়ালার একত্ববাদে বিশ্বাস করতে হবে। তাওহিদে বিশ্বাস ব্যতীত কোনো ব্যক্তিই ইমান বা ইসলামে প্রবেশ করতে পারে না। ইসলামের সকল শিক্ষা ও আদর্শই তাওহিদের ওপর প্রতিষ্ঠিত। দুনিয়াতে যত নবি-রাসুল এসেছেন সকলেই তাওহিদের দাওয়াত দিয়েছেন। তাওহিদের শিক্ষা প্রতিষ্ঠার জন্য নবি-রাসুলগণ আজীবন সংগ্রাম করেছেন। হযরত ইবরাহিম (আ.) অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হয়েছেন। আমাদের প্রিয়নবি হযরত মুহাম্মদ (স.) মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। বস্তুত, তাওহিদই হলো ইমানের মূল কথা। ইসলামে তাই এর গুরুত্ব অপরিসীম।
SSCইসলাম ও নৈতিক শিক্ষাঅধ্যায়-১ : আকাইদ ও নৈতিক জীবন
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.জাহান্নাম থেকে মুক্তি লাভের উপায় ব্যাখ্য করো।

জাহান্নাম থেকে মুক্তি লাভের উপায় ব্যাখ্য করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.ইমান ও ইসলামের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো।

ইমান ও ইসলামের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নবি-রাসুল প্রেরণের উদ্দেশ্য কী? ব্যাখ্যা করো।

নবি-রাসুল প্রেরণের উদ্দেশ্য কী? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.হযরত মুহাম্মদ (স.)-কে কেন 'খাতামুন নাবিয়িন' বলা হয়? ব্যাখ্যা করো।

হযরত মুহাম্মদ (স.)-কে কেন 'খাতামুন নাবিয়িন' বলা হয়? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ইমান ও ইসলামের সম্পর্ক কেমন?

ইমান ও ইসলামের সম্পর্ক কেমন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.আখিরাতের একটি স্তর ব্যাখ্যা কর।

আখিরাতের একটি স্তর ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7."আর তাদের সামনে বারযাখ থাকবে পুনরুত্থান দিবস পর্যন্ত।”- ব্যাখ্যা করো।

"আর তাদের সামনে বারযাখ থাকবে পুনরুত্থান দিবস পর্যন্ত।”- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'খতমে নুবুয়াত' কাকে বলে? ব্যাখ্যা করো।

'খতমে নুবুয়াত' কাকে বলে? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কুফর কেন অনৈতিকতার প্রসার ঘটায়? ব্যাখ্যা করো।

কুফর কেন অনৈতিকতার প্রসার ঘটায়? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুনাফিকের চিহ্নগুলো ব্যাখ্যা করো।

মুনাফিকের চিহ্নগুলো ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.ইমান ও ইসলামের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো।

ইমান ও ইসলামের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'জান্নাত চরম সুখের আবাস'- ব্যাখ্যা করো।

'জান্নাত চরম সুখের আবাস'- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।