শেয়ারFacebookWhatsApp

জনাব আমিনের দায়িত্ব আকাইদের কোন বিষয়ের সাথে তুলনীয়? ব্যাখ্যা কর।

উত্তর: জনাব আমিনের দায়িত্ব আকাইদের 'রিসালাত' বিষয়ের সাথে তুলনীয়। রিসালাত শব্দের অর্থ বার্তা, চিঠি পৌঁছানো, পয়গাম ইত্যাদি। পরিভাষায়, মহান আল্লাহ তায়ালার পবিত্র বাণী মানুষের নিকট পৌঁছে দেওয়ার দায়িত্বকে রিসালাত বলা হয়, আর যিনি এ দায়িত্ব পালন করেন তাঁকে বলা হয় রাসুল। আল্লাহ তায়ালা যুগে যুগে অসংখ্য-অগণিত নবি-রাসুল প্রেরণ করেছেন, তাঁরা নবুয়ত ও রিসালাতের দায়িত্ব পালন করেছেন। তাঁদের উল্লেখযোগ্য কতিপয় কাজ হলো- ● তারা মানুষের নিকট আল্লাহ তায়ালার পরিচয় তুলে ধরতেন। অর্থাৎ আল্লাহ তায়ালার জাত, সিফাত, ক্ষমতা, নিয়ামত ইত্যাদি বিষয়ের কথা মানুষের নিকট প্রকাশ করতেন। ● সত্য ও সুন্দর জীবনের দিকে আহ্বান জানাতেন। ● আল্লাহ তায়ালার ইবাদত ও ধর্মীয় নানা বিধি-বিধান শিক্ষা দিতেন। ● পরকাল সম্পর্কে ধারণা প্রদান করতেন। ● পৃথিবীতে আল্লাহ তায়ালার আদেশ-নিষেধ ও বিধি-বিধান বাস্তবায়নের জন্য হাতে-কলমে শিক্ষা দিতেন। উদ্দীপকে জনাব আমিনকে মিশরে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তার দায়িত্ব হলো- বাংলাদেশ সরকারের বার্তা মিশর সরকারের নিকট যথাযথভাবে পৌঁছে দেওয়া। তাই বলা যায়, জনাব আমিনের এই দায়িত্ব উপরে উল্লিখিত আকাইদের অন্যতম বিষয় রিসালাতের দায়িত্বের সাথে সাদৃশ্যপূর্ণ।

SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-১ : আকাইদ ও নৈতিক জীবন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-১ : আকাইদ ও নৈতিক জীবন · সৃজনশীল

জনাব আমিনের দায়িত্ব আকাইদের কোন বিষয়ের সাথে তুলনীয়? ব্যাখ্যা কর।

উদ্দীপক

দৃশ্যকল্প-১: বাংলাদেশ সরকার জনাব আমিনকে মিশরে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে। তার অন্যতম দায়িত্ব হলো বাংলাদেশ সরকারের পাঠানো বার্তা মিশর সরকারের নিকট যথাযথভাবে পৌঁছে দেওয়া। দৃশ্যকল্প-২: জনাব 'ক' ইসলামের বিভিন্ন বিষয়ে সমালোচনায় মুখর। তিনি সুদকে হারাম মানতে রাজি নয়। তিনি মনে করেন, অর্থনৈতিক উন্নতির জন্য সুদ অপরিহার্য। তার সম্পর্কে জানতে পেরে মসজিদের সম্মানিত ইমাম বলেন, “এ ধরনের চিন্তার কুফল ও পরিণতি অত্যন্ত ভয়াবহ।"

Sylhet · 2025

উত্তর

ইসলামি শরিয়তের যাবতীয় বিধিবিধান অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা এবং তদানুযায়ী জীবনযাপন করাকে ইমান বলে।

উত্তর

আসমানি কিতাবে বিশ্বাস ইমানের মৌলিক সাতটি বিষয়ের মধ্যে অন্যতম। একজন মুসলিমের তাওহিদ ও রিসালাতে বিশ্বাস করা যেমন জরুরি, আল্লাহর কিতাবে বিশ্বাস করাও তেমনি জরুরি। কারণ আসমানি কিতাবের মাধ্যমেই আল্লাহ, রাসুল, আখিরাত প্রভৃতি ইসলামের মূল বিষয়গুলো জানা যায়। প্রকৃতপক্ষে আসমানি কিতাবে বিশ্বাস ইমানের মৌলিক সাতটি বিষয়ের মাঝে অন্যতম। আসমানি কিতাবে বিশ্বাস না করলে তাওহিদ ও রিসালাতে বিশ্বাস করা হয় না। উক্ত কারণে আসমানি কিতাবে বিশ্বাসের প্রয়োজনীয়তা অপরিসীম।

উত্তর

জনাব আমিনের দায়িত্ব আকাইদের 'রিসালাত' বিষয়ের সাথে তুলনীয়। রিসালাত শব্দের অর্থ বার্তা, চিঠি পৌঁছানো, পয়গাম ইত্যাদি। পরিভাষায়, মহান আল্লাহ তায়ালার পবিত্র বাণী মানুষের নিকট পৌঁছে দেওয়ার দায়িত্বকে রিসালাত বলা হয়, আর যিনি এ দায়িত্ব পালন করেন তাঁকে বলা হয় রাসুল। আল্লাহ তায়ালা যুগে যুগে অসংখ্য-অগণিত নবি-রাসুল প্রেরণ করেছেন, তাঁরা নবুয়ত ও রিসালাতের দায়িত্ব পালন করেছেন। তাঁদের উল্লেখযোগ্য কতিপয় কাজ হলো- ● তারা মানুষের নিকট আল্লাহ তায়ালার পরিচয় তুলে ধরতেন। অর্থাৎ আল্লাহ তায়ালার জাত, সিফাত, ক্ষমতা, নিয়ামত ইত্যাদি বিষয়ের কথা মানুষের নিকট প্রকাশ করতেন। ● সত্য ও সুন্দর জীবনের দিকে আহ্বান জানাতেন। ● আল্লাহ তায়ালার ইবাদত ও ধর্মীয় নানা বিধি-বিধান শিক্ষা দিতেন। ● পরকাল সম্পর্কে ধারণা প্রদান করতেন। ● পৃথিবীতে আল্লাহ তায়ালার আদেশ-নিষেধ ও বিধি-বিধান বাস্তবায়নের জন্য হাতে-কলমে শিক্ষা দিতেন। উদ্দীপকে জনাব আমিনকে মিশরে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তার দায়িত্ব হলো- বাংলাদেশ সরকারের বার্তা মিশর সরকারের নিকট যথাযথভাবে পৌঁছে দেওয়া। তাই বলা যায়, জনাব আমিনের এই দায়িত্ব উপরে উল্লিখিত আকাইদের অন্যতম বিষয় রিসালাতের দায়িত্বের সাথে সাদৃশ্যপূর্ণ।

উত্তর

দৃশ্যকল্প-২ এ বর্ণিত কুফরের কুফল ও পরিণতি সম্পর্কে সম্মানিত ইমামের জন্য বক্তব্য যথার্থ। যে ব্যক্তি কুফরে লিপ্ত হয় তাকে বলা হয় কাফির। মানুষ নানাভাবে কাফির বা অবিশ্বাসী হতে পারে। তন্মধ্যে দুটি বিষয় হলো- হারামকে হালাল মনে করা। যেমন- মদ, জুয়া, সুদ, ঘুষ ইত্যাদিকে হালাল বা জায়েজ মনে করা। ইসলামের গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করা। উদ্দীপকে দৃশ্যকল্প-২ এ দেখা যায়, জনাব 'ক' ইসলামের বিভিন্ন বিষয়ে সমালোচনা মুখর এবং তিনি সুদকে হারাম মানতে নারাজ। তাই তার কাজে কুফরি প্রকাশ পেয়েছে। তার কাজের প্রেক্ষিতে ইমামের বক্তব্যটি যথার্থ কেননা, মানবজীবনে কুফরের পরিণতি অত্যন্ত ভয়াবহ। কুফর মানুষের মধ্যে অবাধ্যতা ও অকৃতজ্ঞতা জন্ম দেয়, মানবসমাজে অনৈতিকতার প্রসার ঘটায়। পরকালেও কাফিররা জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি ভোগ করবে, তারা জাহান্নামে চিরকাল থাকবে। মহান আল্লাহ এ প্রসঙ্গে বলেন, “যারা কুফরি করবে এবং আমার নিদর্শনগুলোকে অস্বীকার করবে তারাই জাহান্নামের অধিবাসী। সেখানে তারা চিরদিন থাকবে।” (সূরা আল-বাকারা: ৩৯) পরিশেষে বলা যায়, দৃশ্যকল্প-২-এর জনাব 'ক'-এর কাজে কুফরি প্রকাশ পেয়েছে। আর জনাব 'ক' সম্পর্কে ইমাম সাহেবের বক্তব্যটি যথার্থ।
SSCইসলাম ও নৈতিক শিক্ষাঅধ্যায়-১ : আকাইদ ও নৈতিক জীবন
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.জাহান্নাম থেকে মুক্তি লাভের উপায় ব্যাখ্য করো।

জাহান্নাম থেকে মুক্তি লাভের উপায় ব্যাখ্য করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.ইমান ও ইসলামের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো।

ইমান ও ইসলামের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নবি-রাসুল প্রেরণের উদ্দেশ্য কী? ব্যাখ্যা করো।

নবি-রাসুল প্রেরণের উদ্দেশ্য কী? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.হযরত মুহাম্মদ (স.)-কে কেন 'খাতামুন নাবিয়িন' বলা হয়? ব্যাখ্যা করো।

হযরত মুহাম্মদ (স.)-কে কেন 'খাতামুন নাবিয়িন' বলা হয়? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ইমান ও ইসলামের সম্পর্ক কেমন?

ইমান ও ইসলামের সম্পর্ক কেমন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.আখিরাতের একটি স্তর ব্যাখ্যা কর।

আখিরাতের একটি স্তর ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7."আর তাদের সামনে বারযাখ থাকবে পুনরুত্থান দিবস পর্যন্ত।”- ব্যাখ্যা করো।

"আর তাদের সামনে বারযাখ থাকবে পুনরুত্থান দিবস পর্যন্ত।”- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'খতমে নুবুয়াত' কাকে বলে? ব্যাখ্যা করো।

'খতমে নুবুয়াত' কাকে বলে? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কুফর কেন অনৈতিকতার প্রসার ঘটায়? ব্যাখ্যা করো।

কুফর কেন অনৈতিকতার প্রসার ঘটায়? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুনাফিকের চিহ্নগুলো ব্যাখ্যা করো।

মুনাফিকের চিহ্নগুলো ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.ইমান ও ইসলামের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো।

ইমান ও ইসলামের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'জান্নাত চরম সুখের আবাস'- ব্যাখ্যা করো।

'জান্নাত চরম সুখের আবাস'- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।