শেয়ারFacebookWhatsApp

ইমাম সাহেবের বক্তব্যের যথার্থতা সংশ্লিষ্ট হাদিসের আলোকে নিরূপণ কর।

উত্তর: ইমাম সাহেবের বক্তব্য হাদিসের আলোকে যথার্থ। ব্যবসায়ে সততা সম্পর্কে মহানবি বলেন, "বিশ্বস্ত, সত্যবাদী মুসলিম ব্যবসায়ী কিয়ামতের দিন শহিদগণের সঙ্গে থাকবেন।” (ইবনে মাজাহ) ব্যবসায় বাণিজ্যের মাধ্যমে মানুষ পার্থিব উন্নতি সাধন করে থাকে। এ জাগতিক উন্নতির মোহে মানুষ অনেক সময় অসৎ পথ বেছে নেয়। অর্থের লোভে ধোঁকা বা প্রতারণার আশ্রয় নেয়। পাশাপাশি কিছু মানুষ সমাজের এ জাগতিক মোহে গড্ডলিকা প্রবাহে নিজেকে ভাসিয়ে না দিয়ে বিশ্বস্ততা ও সত্যবাদিতার পথ আঁকড়ে থাকে। ধৈর্যের পরম পরাকাষ্ঠা প্রদর্শন করে সৎ ও ন্যায়ভাবে ব্যবসায় বাণিজ্য পরিচালনা করে থাকে। পণ্যদ্রব্যে কোনোরকম ভেজাল না দিয়ে যেভাবে আছে সেভাবেই বিক্রি করে। মাল বিক্রি করার সময় সে মালের অযথা তারিফ করে ক্রেতাকে বিভ্রান্ত করে না। তার নিজের নিকট অন্যের ধার থাকলে পাওনাদারকে অযথা হয়রানি করে না। অপরপক্ষে, কারও কাছে কিছু পাওনা থাকলে তাকে উত্ত্যক্ত করে না। উক্ত হাদিসে এসব বিশ্বস্ত ও সত্যবাদী ব্যবসায়ীদেরকে সৎ ও ন্যায়ের প্রতি উৎসাহিত করা হয়েছে এবং তারা পুরস্কার হিসেবে কিয়ামতের দিন শহিদদের সঙ্গে থাকবেন। তাই ব্যবসায়ে দুর্নীতি অবলম্বন করার পরিবর্তে সততা ও বিশ্বস্ততা অবলম্বন করা প্রত্যেক মুসলমান ব্যবসায়ীর জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ কর্তব্য, যা রাফসানের কর্মকাণ্ডে প্রতিফলিত হয়েছে। তার এ অবস্থা দেখে স্থানীয় ইমাম সাহেব বলেন, "তুমি সততার সাথে ব্যবসায় চালিয়ে যাও, তাহলে পরকালে জিহাদে আত্মদানকারীর ব্যক্তির মতো মর্যাদা পাবে।” তাই বলা যায়, হাদিসের আলোকে ইমাম সাহেবের বক্তব্যটি যথার্থ।

SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-২ : শরিয়তের উৎস CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-২ : শরিয়তের উৎস · সৃজনশীল

ইমাম সাহেবের বক্তব্যের যথার্থতা সংশ্লিষ্ট হাদিসের আলোকে নিরূপণ কর।

উদ্দীপক

রাফসান একজন মেধাবী শিক্ষার্থী। সে স্নাতক পাস করার পর নানা জায়গায় চাকরির চেষ্টা করে ব্যর্থ হয়। পরে অল্প পুঁজি দিয়ে সে সততা ও ধৈর্যের সাথে ব্যবসা শুরু করে। কিছুদিন পর বড় ব্যবসায়ী হিসেবে তার জীবনে সমৃদ্ধি এসেছে। তার এ অবস্থা দেখে স্থানীয় ইমাম সাহেব বলেন, তুমি এভাবে সততার সাথে ব্যবসা চালিয়ে যাও, তাহলে পরকালে জিহাদে আত্মদানকারী ব্যক্তির মতো মর্যাদা পাবে।

Dinajpur · 2024

উত্তর

কুরআন ও সুন্নাহর আইন বা নীতির সাদৃশ্যের ভিত্তিতে বিচার-বুদ্ধি প্রয়োগ করে পরবর্তীতে উদ্ভূত সমস্যার সমাধান দেওয়াকে কিয়াস বলে।

উত্তর

আল-কুরআন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ আসমানি কিতাব। কিয়ামত পর্যন্ত আগমনকারী সকল মানুষের সার্বিক জীবনবিধান দিকনির্দেশনা এতে বিদ্যমান। সুতরাং এর সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহান আল্লাহ স্বয়ং এর সংরক্ষণের ভার গ্রহণ করেছেন। তিনি ঘোষণা করেন- إِنَّا نَحْنُ نَزَّلْنَا الذِّكْرَ وَإِنَّا لَهُ لَحٰفِظُوْنَ অর্থ : “আমিই কুরআন অবতীর্ণ করেছি এবং অবশ্য আমিই এর সংরক্ষক।” (সূরা আল-হিজর, আয়াত ৯) আল্লাহ তায়ালা স্বয়ং আল-কুরআনের সংরক্ষক। তিনি তাঁর প্রত্যক্ষ তত্ত্বাবধানে এ কিতাব সংরক্ষণ করেন। এজন্যই আজ পর্যন্ত এ কিতাবের একটি হরফ (অক্ষর), হরকত বা নুকতারও পরিবর্তন হয়নি। এটি যেভাবে নাজিল হয়েছিল আজও ঠিক সেভাবেই বিদ্যমান। আর কিয়ামত পর্যন্ত অবিকৃত থাকবে।

উত্তর

উদ্দীপকে বর্ণিত রাফসানের জীবনে পবিত্র কুরআনের ৯৪তম সূরা আল ইনশিরাহ-এর শিক্ষার প্রতিফলন ঘটেছে। সূরা আল-ইনশিরাহ এর শিক্ষাগুলো হলো- ১. যে ব্যক্তি সত্য ও ন্যায়ের জন্য চেষ্টা-সাধনা করে, আল্লাহ তায়ালা তার অন্তরকে খুলে দেন। তাকে সৎ পথ প্রদর্শন করেন। ২. আল্লাহ তায়ালাই মানুষের কষ্ট যাতনা দূর করেন। ৩. মানুষের মান-সম্মান, খ্যাতি-মর্যাদা সবকিছুই আল্লাহর হাতে। তিনি যাকে ইচ্ছা সম্মান-মর্যাদা দান করেন। ৪. মানব জীবনে সুখ-দুঃখ থাকবেই। সুতরাং দুঃখ-কষ্টে হতাশ হওয়া যাবে না। বরং ধৈর্যসহকারে মোকাবিলা করতে হবে। ৫. জীবনের প্রতিটি মুহূর্ত মূল্যবান। অতএব এ সময়কে কাজে লাগাতে হবে। দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালন করতে হবে। ৬. পার্থিব প্রয়োজনীয় কাজ সমাধানের পর আল্লাহর ইবাদত ও স্মরণে আত্মনিয়োগ করতে হবে। সকল কিছুতেই আল্লাহ তায়ালার প্রতি মনোনিবেশ করা তার প্রিয় বান্দার বৈশিষ্ট্য। উদ্দীপকে আমরা দেখতে পাই, মেধাবী শিক্ষার্থী রাফসান 'নানা জায়গায় চাকরির চেষ্টা করে ব্যর্থ হয়। পরবর্তীতে সততা ও ধৈর্যের সাথে ব্যবসা শুরু করে সফল হয়। তার এরূপ সততা ও ধৈর্যধারণ করে চেষ্টা চালিয়ে যাওয়া সূরা ইনশিরাহ-এর শিক্ষা। সত্য ও ন্যায়ের জন্য চেষ্টা-সাধনা করলে আল্লাহ তায়ালা তাকে সৎ পথ প্রদর্শন করেন এবং দুঃখ-কষ্টে হতাশ না হয়ে ধৈর্যসহকারে তা মোকাবিলা করতে হবে। তাই বলা যায়, রাফসানের জীবনে সূরা আল-ইনশিরাহ-এর শিক্ষার প্রতিফলন ঘটেছে।

উত্তর

ইমাম সাহেবের বক্তব্য হাদিসের আলোকে যথার্থ। ব্যবসায়ে সততা সম্পর্কে মহানবি বলেন, "বিশ্বস্ত, সত্যবাদী মুসলিম ব্যবসায়ী কিয়ামতের দিন শহিদগণের সঙ্গে থাকবেন।” (ইবনে মাজাহ) ব্যবসায় বাণিজ্যের মাধ্যমে মানুষ পার্থিব উন্নতি সাধন করে থাকে। এ জাগতিক উন্নতির মোহে মানুষ অনেক সময় অসৎ পথ বেছে নেয়। অর্থের লোভে ধোঁকা বা প্রতারণার আশ্রয় নেয়। পাশাপাশি কিছু মানুষ সমাজের এ জাগতিক মোহে গড্ডলিকা প্রবাহে নিজেকে ভাসিয়ে না দিয়ে বিশ্বস্ততা ও সত্যবাদিতার পথ আঁকড়ে থাকে। ধৈর্যের পরম পরাকাষ্ঠা প্রদর্শন করে সৎ ও ন্যায়ভাবে ব্যবসায় বাণিজ্য পরিচালনা করে থাকে। পণ্যদ্রব্যে কোনোরকম ভেজাল না দিয়ে যেভাবে আছে সেভাবেই বিক্রি করে। মাল বিক্রি করার সময় সে মালের অযথা তারিফ করে ক্রেতাকে বিভ্রান্ত করে না। তার নিজের নিকট অন্যের ধার থাকলে পাওনাদারকে অযথা হয়রানি করে না। অপরপক্ষে, কারও কাছে কিছু পাওনা থাকলে তাকে উত্ত্যক্ত করে না। উক্ত হাদিসে এসব বিশ্বস্ত ও সত্যবাদী ব্যবসায়ীদেরকে সৎ ও ন্যায়ের প্রতি উৎসাহিত করা হয়েছে এবং তারা পুরস্কার হিসেবে কিয়ামতের দিন শহিদদের সঙ্গে থাকবেন। তাই ব্যবসায়ে দুর্নীতি অবলম্বন করার পরিবর্তে সততা ও বিশ্বস্ততা অবলম্বন করা প্রত্যেক মুসলমান ব্যবসায়ীর জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ কর্তব্য, যা রাফসানের কর্মকাণ্ডে প্রতিফলিত হয়েছে। তার এ অবস্থা দেখে স্থানীয় ইমাম সাহেব বলেন, "তুমি সততার সাথে ব্যবসায় চালিয়ে যাও, তাহলে পরকালে জিহাদে আত্মদানকারীর ব্যক্তির মতো মর্যাদা পাবে।” তাই বলা যায়, হাদিসের আলোকে ইমাম সাহেবের বক্তব্যটি যথার্থ।
SSCইসলাম ও নৈতিক শিক্ষাঅধ্যায়-২ : শরিয়তের উৎস
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.'শরিয়তের বিষয়বস্তু ও পরিধি অত্যন্ত ব্যাপক'- ব্যাখ্যা করো।

'শরিয়তের বিষয়বস্তু ও পরিধি অত্যন্ত ব্যাপক'- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.মানবজীবনে হারামের প্রভাব বর্ণনা করো।

মানবজীবনে হারামের প্রভাব বর্ণনা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'ফরজে কিফায়া সকল মুসলমানের ওপর ফরজ নয়।'- ব্যাখ্যা করো।

'ফরজে কিফায়া সকল মুসলমানের ওপর ফরজ নয়।'- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.হারাম বর্জনীয় কেন? ব্যাখ্যা করো।

হারাম বর্জনীয় কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.পরিবেশ রক্ষায় বৃক্ষের গুরুত্ব অপরিসীম।- ব্যাখ্যা করো।

পরিবেশ রক্ষায় বৃক্ষের গুরুত্ব অপরিসীম।- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সূরা আল ইনশিরাহ কেন নাজিল করা হয়? লেখো।

সূরা আল ইনশিরাহ কেন নাজিল করা হয়? লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.শুদ্ধ উচ্চারণে কুরআন তিলাওয়াতের জন্য নাযিরা তিলাওয়াত কতটুকু জরুরি?

শুদ্ধ উচ্চারণে কুরআন তিলাওয়াতের জন্য নাযিরা তিলাওয়াত কতটুকু জরুরি?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কিয়াসের দুটি নীতিমালা ব্যাখ্যা করো।

কিয়াসের দুটি নীতিমালা ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.জিহাদ ও সন্ত্রাসবাদের মধ্যে পার্থক্য কী? ব্যাখ্যা করো।

জিহাদ ও সন্ত্রাসবাদের মধ্যে পার্থক্য কী? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মীম বাড়ির সামনে আমগাছের বাগান তৈরি করেন। মীমের কাজের সাথে সাদৃশ্যপূর্ণ হাদিসটির শিক্ষা লেখো।

মীম বাড়ির সামনে আমগাছের বাগান তৈরি করেন। মীমের কাজের সাথে সাদৃশ্যপূর্ণ হাদিসটির শিক্ষা লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.'ফরজে কিফায়া'- ব্যাখ্যা দাও।

'ফরজে কিফায়া'- ব্যাখ্যা দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.কিয়াসের দুটি নীতিমালা ব্যাখ্যা করো।

কিয়াসের দুটি নীতিমালা ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

'শরিয়তের বিষয়বস্তু ও পরিধি অত্যন্ত ব্যাপক'- ব্যাখ্যা করো।মানবজীবনে হারামের প্রভাব বর্ণনা করো।'ফরজে কিফায়া সকল মুসলমানের ওপর ফরজ নয়।'- ব্যাখ্যা করো।হারাম বর্জনীয় কেন? ব্যাখ্যা করো।পরিবেশ রক্ষায় বৃক্ষের গুরুত্ব অপরিসীম।- ব্যাখ্যা করো।সূরা আল ইনশিরাহ কেন নাজিল করা হয়? লেখো।শুদ্ধ উচ্চারণে কুরআন তিলাওয়াতের জন্য নাযিরা তিলাওয়াত কতটুকু জরুরি?কিয়াসের দুটি নীতিমালা ব্যাখ্যা করো।জিহাদ ও সন্ত্রাসবাদের মধ্যে পার্থক্য কী? ব্যাখ্যা করো।মীম বাড়ির সামনে আমগাছের বাগান তৈরি করেন। মীমের কাজের সাথে সাদৃশ্যপূর্ণ হাদিসটির 'ফরজে কিফায়া'- ব্যাখ্যা দাও।কিয়াসের দুটি নীতিমালা ব্যাখ্যা করো।

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।