নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও রহিমা তার বাড়ির সামনে রাস্তায় ধরে লাউ গাছ লাগান। প্রতিবছর গাছে অনেক লাউ ধরলেও তিনি দু-একটির বেশি খেতে পারেন না। কারণ চোর এসে চুরি করে নিয়ে যায়। আর তার স্বামী রফিক সাহেব ওষুধের দোকান করেন। তিনি অশিক্ষিত ও শিক্ষিত সকল মানুষের কাছে একই দামে ওষুধ বিক্রয় করেন। কাউকে ঠকান না। Q. রহিমার কর্মকাণ্ডে হাদিসের কোন শিক্ষায় বহিঃপ্রকাশ ঘটেছে?
ক. নিয়তের বিশুদ্ধতা
খ. পরোপকার
গ. সৃষ্টির সেবা
ঘ. সাদকা
উত্তর: সাদকা
ব্যাখ্যা: সঠিক উত্তর : ঘ) সাদকা তথ্য বিশ্লেষণ : রহিমা গাছ লাগানোর মাধ্যমে মানুষের উপকারের সুযোগ সৃষ্টি করেছেন। হাদিস অনুযায়ী, গাছ থেকে মানুষ বা প্রাণী উপকৃত হলে তা সাদকা হিসেবে গণ্য হয়।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-২ : শরিয়তের উৎস MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-২ : শরিয়তের উৎস · MCQ