শেয়ারFacebookWhatsApp

উদ্দীপক-১-এ জনাব আবদুর রহমানের পরিবারটি কোন ধরনের পরিবার? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপক-১-এ জনাব আবদুর রহমানের পরিবারটি যৌথ পরিবারকে প্রতিনিধিত্ব করে। পরিবার হলো সমাজ কাঠামোর মৌল সংগঠন। আকারের ভিত্তিতে পরিবার তিন ধরনের হয়ে থাকে। যেমন- একক বা অণু পরিবার, যৌথ পরিবার ও বর্ধিত পরিবার। যখন দাদা-দাদি বা পিতা-মাতার কর্তৃত্বাধীনে বিবাহিত পুত্র ও তার সন্তানাদি এক সংসারে বসবাস করে, তখন তাকে যৌথ পরিবার বলে। একক পরিবারের মতো যৌথ পরিবারের বন্ধনও মূলত রক্তের সম্পর্কের মাধ্যমে গড়ে ওঠে। যৌথ পরিবারে একে অন্যের প্রতি আন্তরিক থাকেন। আমাদের দেশের গ্রামাঞ্চলের অধিকাংশ পরিবার যৌথ পরিবার। উদ্দীপকের কৃষক জনাব আবদুর রহমান তার স্ত্রী, ছেলে-মেয়ে ও নাতি-নাতনিসহ বাস করেন। আকৃতিগত বৈশিষ্ট্যের ভিত্তিতে তাই জনাব আবদুর রহমানের পরিবারটি একটি যৌথ পরিবার। সুতরাং বলা-যায়, উদ্দীপক-১-এ নির্দেশিত পরিবারটি হলো যৌথ পরিবার।

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-১৩ : বাংলাদেশের পরিবার কাঠামো ও সামাজিকীকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-১৩ : বাংলাদেশের পরিবার কাঠামো ও সামাজিকীকরণ · সৃজনশীল

উদ্দীপক-১-এ জনাব আবদুর রহমানের পরিবারটি কোন ধরনের পরিবার? ব্যাখ্যা কর।

উদ্দীপক

উদ্দীপক-১ : কৃষক জনাব আবদুর রহমান তার স্ত্রী, ছেলে-মেয়ে ও নাতি-নাতনিসহ গ্রামে বাস করেন। উদ্দীপক-২ : রিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, পড়াশোনার পাশাপাশি সে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও জড়িত। বাড়িতে ছোটদের পড়ালেখা শেখায় এবং মা-দাদির প্রতি খেয়াল রাখে।

Dinajpur · 2024

উত্তর

সমাজের সদস্যদের পারস্পরিক আচরণগত প্রভাবের প্রতিক্রিয়াকে মিথস্ক্রিয়া বলে।

উত্তর

বৃহৎ জনগোষ্ঠীর মাঝে সংবাদ, দেশের ইতিহাস, ঐতিহ্য, সাংস্কৃতিক বিষয়বস্তু, বিশেষ ধ্যান-ধারণা, বিনোদন প্রভৃতি পরিবেশন করার মাধ্যমই গণমাধ্যম। যা সামাজিকীকরণের একটি প্রভাবকও বটে। গণমাধ্যম ব্যক্তির মাঝে জীবন জগৎ সম্পর্কে ধারণা পরিবেশন করে। ফলে ব্যক্তি অনুপ্রাণিত হয়, নানা বিষয়ে অবহিত হয় এবং এর ফলে ব্যক্তির চিন্তাচেতনা প্রভাবিত ও বিকশিত হয়। আর এভাবেই ব্যক্তিত্ব গঠনে, চিন্তা ও মননশীলতা সৃষ্টিতে গণমাধ্যম ভূমিকা পালন করে থাকে, যা সামাজিকীকরণকেই নির্দেশ করে।

উত্তর

উদ্দীপক-১-এ জনাব আবদুর রহমানের পরিবারটি যৌথ পরিবারকে প্রতিনিধিত্ব করে। পরিবার হলো সমাজ কাঠামোর মৌল সংগঠন। আকারের ভিত্তিতে পরিবার তিন ধরনের হয়ে থাকে। যেমন- একক বা অণু পরিবার, যৌথ পরিবার ও বর্ধিত পরিবার। যখন দাদা-দাদি বা পিতা-মাতার কর্তৃত্বাধীনে বিবাহিত পুত্র ও তার সন্তানাদি এক সংসারে বসবাস করে, তখন তাকে যৌথ পরিবার বলে। একক পরিবারের মতো যৌথ পরিবারের বন্ধনও মূলত রক্তের সম্পর্কের মাধ্যমে গড়ে ওঠে। যৌথ পরিবারে একে অন্যের প্রতি আন্তরিক থাকেন। আমাদের দেশের গ্রামাঞ্চলের অধিকাংশ পরিবার যৌথ পরিবার। উদ্দীপকের কৃষক জনাব আবদুর রহমান তার স্ত্রী, ছেলে-মেয়ে ও নাতি-নাতনিসহ বাস করেন। আকৃতিগত বৈশিষ্ট্যের ভিত্তিতে তাই জনাব আবদুর রহমানের পরিবারটি একটি যৌথ পরিবার। সুতরাং বলা-যায়, উদ্দীপক-১-এ নির্দেশিত পরিবারটি হলো যৌথ পরিবার।

উত্তর

উদ্দীপক-২-এ রিনার কর্মকাণ্ড পূর্ণাঙ্গ সামাজিকীকরণে যথেষ্ট নয়। সামাজিকীকরণ একটি দীর্ঘ প্রক্রিয়া, যা শিশুর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলমান থাকে। ব্যক্তির সামাজিকীকরণ সামাজিক পরিবেশ, সমাজ জীবন ও সামাজিক মূল্যবোধের পারস্পরিক মিথস্ক্রিয়ার মাধ্যমে ঘটে থাকে। সামাজিকীকরণের দীর্ঘ প্রক্রিয়ার বিভিন্ন উপাদানের গুরুত্ব ও প্রভাব অনস্বীকার্য। তন্মধ্যে রয়েছে পরিবার ও পরিবারের সদস্যদের ভূমিকা, জাতীগোষ্ঠী ও প্রতিবেশীর ভূমিকা, বিদ্যালয় ও সহপাঠীর ভূমিকা, স্থানীয় সমাজ ও গোষ্ঠীর ভূমিকা, ধর্মীয় প্রতিষ্ঠান ও গণমাধ্যম প্রভৃতির ভূমিকা। উদ্দীপকে রীনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে জড়িত এবং বাড়িতে সে ছোটদের পড়ালেখা শেখানো ছাড়াও মা-দাদির প্রতি খেয়াল রাখে। তার এসব কর্মকাণ্ডের মাধ্যমে সামাজিকীকরণের পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয় গোষ্ঠী সম্পর্কিত হয়েছে। তথাপি, তার পূর্ণাঙ্গ সামাজিকীকরণে আরও কিছু উপাদানের প্রভাব অত্যাবশ্যকীয়। যেমন- সামাজিকীকরণে ধর্মীয় প্রতিষ্ঠানের প্রভাব গুরুত্বপূর্ণ। শিশু তার পরিবারের সদস্যদের ধর্মীয় আচরণ পর্যবেক্ষণ করে। আর এসব বিষয় শিশুর ভবিষ্যৎ ধর্মীয় জীবন ও বিশ্বাসকে প্রভাবিত করে। ধর্মীয় অনুষ্ঠান ও প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যক্তির মূল্যবোধ ও ব্যক্তিত্বে পরোপকার, একাত্মতা, সহনশীলতা, সহমর্মিতা ও সম্প্রীতি বৃদ্ধি করে। আবার, গণমাধ্যম একটি প্রগতিশীল ও যুগোপযোগী সামাজিকীকরণ উপাদান যা ব্যক্তিকে নতুন জ্ঞান, বিনোদন প্রভৃতির মাধ্যমে প্রভাবিত ও অনুপ্রাণিত করে। কিন্তু রিনার সামাজিকীকরণে প্রতিবেশীর প্রভাব দিকটিও অস্পষ্ট। কিন্তু এসব উপাদানগুলো ব্যতীত সামাজিকীকরণ পূর্ণাঙ্গতা লাভ করবে না বলে আমি মনে করি। সুতরাং আমি উদ্দীপকে রিনার কর্মকান্ডে পূর্ণাঙ্গ সামাজিকীকরণ যথেষ্ট নয় বলে মনে করি।
SSCবাংলাদেশ ও বিশ্বপরিচয়অধ্যায়-১৩ : বাংলাদেশের পরিবার কাঠামো ও সামাজিকীকরণ
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সূর্যের আলো সম্পদ নয় কেন?

সূর্যের আলো সম্পদ নয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সামাজিক মূল্যবোধ বলতে কী বোঝ?

সামাজিক মূল্যবোধ বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নয়াবাস পরিবার বলতে কী বোঝ?

নয়াবাস পরিবার বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরিবারকে শিশুর শিক্ষা লাভের কেন্দ্র বলা হয় কেন?

পরিবারকে শিশুর শিক্ষা লাভের কেন্দ্র বলা হয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সামাজিকীকরণকে জীবনব্যাপী প্রক্রিয়া বলা হয় কেন? ব্যাখ্যা করো।

সামাজিকীকরণকে জীবনব্যাপী প্রক্রিয়া বলা হয় কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.যৌথ পরিবার ব্যবস্থা ভেঙে পড়ার কারণ লিখ।

যৌথ পরিবার ব্যবস্থা ভেঙে পড়ার কারণ লিখ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.পরিবারের অন্যতম প্রধান কাজটি ব্যাখ্যা করো।

পরিবারের অন্যতম প্রধান কাজটি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সামাজিকীকরণকে জীবনব্যাপী প্রক্রিয়া বলা হয় কেন? ব্যাখ্যা করো।

সামাজিকীকরণকে জীবনব্যাপী প্রক্রিয়া বলা হয় কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.যৌথ পরিবার ব্যবস্থা ভেঙে পড়ার কারণ লিখ।

যৌথ পরিবার ব্যবস্থা ভেঙে পড়ার কারণ লিখ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.পরিবারকে আয়ের একক বলা হয় কেন?

পরিবারকে আয়ের একক বলা হয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সামাজিকীকরণে গণমাধ্যমের ভূমিকা লেখো।

সামাজিকীকরণে গণমাধ্যমের ভূমিকা লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একপত্নী' পরিবারকে আদর্শ পরিবার বলা হয় কেন?

'একপত্নী' পরিবারকে আদর্শ পরিবার বলা হয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।