শেয়ারFacebookWhatsApp

সুস্থ-স্বাভাবিক মানুষ হিসেবে গড়ে উঠতে লুবনাদের মতো পরিবার সর্বাধিক ভূমিকা পালন করে– বিশ্লেষণ কর।

উত্তর: সুস্থ-স্বাভাবিক মানুষ হিসেবে গড়ে উঠতে লুবনাদের মতো বর্ধিত পরিবার সর্বাধিক ভূমিকা পালন করে। লুবনা গ্রামে বাবা-মা, দাদা-দাদি, চাচা-চাচি ও ভাই-বোনসহ একত্রে বসবাস করে। এখানে একই পরিবারে তিন পুরুষের অবস্থান রয়েছে। তিন পুরুষের পারিবারিক বন্ধনের পরিবার হলো বর্ধিত পরিবার। বর্ধিত পরিবারে পিতৃকুল ও মাতৃকুল উভয়দিকের সদস্য অন্তর্ভুক্ত থাকতে পারে।আমাদের দেশের গ্রামীণ সমাজে এ ধরনের পরিবার লক্ষ করা যায়। পরিবার সামাজিকীকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম। পরিবারের মধ্যেই সামাজিকীকরণের ক্ষেত্র প্রস্তুত থাকে শিশুর জন্মের পূর্ব থেকেই। বর্ধিত পরিবার এক্ষেত্রে অন্য ধরনের পরিবার থেকে বেশি ভূমিকা রাখে। কারণ শিশু মা-বাবা ছাড়া দাদা-দাদি, চাচা-চাচি ও অন্যান্যদের সাথে ওঠাবসার মাধ্যমে সহযোগিতা, সহিষ্ণুতা, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ, ত্যাগ, ভালোবাসা প্রভৃতি গুণগুলো সহজেই অর্জন করতে পারে। আবার শিশুর মানসিক প্রশস্ততা এবং উদারতা বর্ধিত পরিবারগুলোতে বেশি লক্ষ করা যায়। একক পরিবারের শিশুরা আত্মিক সংকীর্ণতায় ভুগে। অন্যদিকে, শিশুর বিনোদনের চাহিদা একক পরিবারগুলোতে অনেক সময়ই উপেক্ষিত থাকে। মা-বাবার ব্যস্ততার কারণে শিশুরা নিরস ও একাকিত্বে অভ্যস্ত হয়ে পড়ে। কিন্তু বর্ধিত পরিবারে শিশুর বিনোদনের চাহিদাগুলো যথাযথভাবে পূরণ হয়। দাদি-চাচি বা অন্যান্যদের সাথে একান্তেই এ চাহিদা পূরণ হয়। ফলে তারা চঞ্চল, মিশুক ও বহির্মুখী হয়ে ওঠে। তারা সহজেই অন্যের সাথে খাপ খাওয়াতে পারে। অতএব দেখা যাচ্ছে, সুস্থ-স্বাভাবিক মানুষ হিসেবে গড়ে উঠতে লুবনাদের মত বর্ধিত পরিবারের ভূমিকা রয়েছে।

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-১৩ : বাংলাদেশের পরিবার কাঠামো ও সামাজিকীকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-১৩ : বাংলাদেশের পরিবার কাঠামো ও সামাজিকীকরণ · সৃজনশীল

সুস্থ-স্বাভাবিক মানুষ হিসেবে গড়ে উঠতে লুবনাদের মতো পরিবার সর্বাধিক …

উদ্দীপক

নবম শ্রেণির ছাত্রী লিমা ভালো বিতর্ক করত। একসময় সে BTVBTV-এর একজন নামকরা বিতার্কিক হয়ে যায়। বর্তমানে সে বিভিন্ন বেতারে কথিকা পাঠ, টিভিতে নাটক ও বিতর্ক করে। সে তার পরিবার, বন্ধুমহল ও প্রতিবেশীদের নিকট খুবই প্রিয়। অন্যপক্ষে লুবনা গ্রামে বাবা-মা, দাদা-দাদি, চাচা-চাচি ও ভাইবোনসহ একত্রে বসবাস করে। বর্তমানে বিনোদনে প্রযুক্তির ব্যবহার বাড়লেও তারা পরিবারকে বিনোদনের প্রধান কেন্দ্র মনে করে। তারা একই টেবিলে পরিবারের সবাই ভাত খায়, গল্প করে। তার আচরণে প্রতিবেশীসহ সকলে মুগ্ধ।

Dinajpur · 2025

উত্তর

মানুষের আচরণগত পারস্পরিক প্রভাবের প্রতিক্রিয়াকে মিথস্ক্রিয়া বলে।

উত্তর

মানুষ সামাজিক জীব। সমাজে বসবাসের জন্য প্রত্যেকের মধ্যে আচরণগত পরিবর্তন আনা প্রয়োজন হয়। সমাজের যেকোনো পরিবেশে খাপ খাইয়ে নেওয়ার যোগ্যতা অর্জনের জন্য সামাজিকীকরণ সকলের জন্য আবশ্যক। তাই বলা হয়, সামাজিকীকরণ হলো ব্যক্তিত্বপূর্ণ সামাজিক মানুষে মানুষে পরিণত হওয়ার প্রক্রিয়া। এজন্য সামাজিকীকরণের গুরুত্ব অত্যাধিক।

উত্তর

লিমার সামাজিকীকরণে অধিকতর ভূমিকা পালন করেছে গণমাধ্যম। বৃহৎ জনগোষ্ঠীর নিকট সংবাদ, দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির বিষয়বস্তু, বিশেষ ধ্যানধারণা, বিনোদন প্রভৃতি পরিবেশন করার মাধ্যমই গণমাধ্যম। আধুনিক যুগের সংস্কৃতি গড়ে উঠেছে গণমাধ্যমকে কেন্দ্র করে। গণমাধ্যমগুলোর মধ্যে রয়েছে সংবাদপত্র, বেতার, চলচ্চিত্র, টেলিভিশন প্রভৃতি। সংবাদপত্রে দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, অর্থনীতিসহ বিভিন্ন বিষয়বস্তুর ওপর সংবাদ প্রকাশিত হয়। শিশু-কিশোরেরা এসব পাঠ করে মনের খোরাক পূরণ করে। নিজেকে সমাজ সংস্কৃতির সাথে খাপ খাইয়ে চলতে শেখে। আবার বেতার আমাদের শিক্ষা ও আনন্দ দান করে। সংবাদ, গান-বাজনা, নাটক-নাটিকা, কথিকা, খেলাধুলা, আবহাওয়া সম্পর্কে অবহিত হই। যা আমাদের জীবনকে প্রভাবিত করে। টেলিভিশনে প্রচারিত বিভিন্ন অনুষ্ঠান ব্যক্তির জীবনে প্রভাব ফেলে। বিভিন্ন ক্ষেত্রে ব্যক্তির সচেতনতা বৃদ্ধি পায়। বিজ্ঞানমনস্ক হয়ে ওঠে। উদ্দীপকে লিমা BTVBTV-এর সাথে যুক্ত হয়ে গণমাধ্যমের সাথে সম্পর্কিত বিষয়াদি থেকে নিজেকে সমৃদ্ধ করছে। তাই সামাজিকীকরণে গণমাধ্যমকেই অধিকতর প্রভাব বিস্তারকারী উপাদান হিসেবে ধরা হয়।

উত্তর

সুস্থ-স্বাভাবিক মানুষ হিসেবে গড়ে উঠতে লুবনাদের মতো বর্ধিত পরিবার সর্বাধিক ভূমিকা পালন করে। লুবনা গ্রামে বাবা-মা, দাদা-দাদি, চাচা-চাচি ও ভাই-বোনসহ একত্রে বসবাস করে। এখানে একই পরিবারে তিন পুরুষের অবস্থান রয়েছে। তিন পুরুষের পারিবারিক বন্ধনের পরিবার হলো বর্ধিত পরিবার। বর্ধিত পরিবারে পিতৃকুল ও মাতৃকুল উভয়দিকের সদস্য অন্তর্ভুক্ত থাকতে পারে।আমাদের দেশের গ্রামীণ সমাজে এ ধরনের পরিবার লক্ষ করা যায়। পরিবার সামাজিকীকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম। পরিবারের মধ্যেই সামাজিকীকরণের ক্ষেত্র প্রস্তুত থাকে শিশুর জন্মের পূর্ব থেকেই। বর্ধিত পরিবার এক্ষেত্রে অন্য ধরনের পরিবার থেকে বেশি ভূমিকা রাখে। কারণ শিশু মা-বাবা ছাড়া দাদা-দাদি, চাচা-চাচি ও অন্যান্যদের সাথে ওঠাবসার মাধ্যমে সহযোগিতা, সহিষ্ণুতা, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ, ত্যাগ, ভালোবাসা প্রভৃতি গুণগুলো সহজেই অর্জন করতে পারে। আবার শিশুর মানসিক প্রশস্ততা এবং উদারতা বর্ধিত পরিবারগুলোতে বেশি লক্ষ করা যায়। একক পরিবারের শিশুরা আত্মিক সংকীর্ণতায় ভুগে। অন্যদিকে, শিশুর বিনোদনের চাহিদা একক পরিবারগুলোতে অনেক সময়ই উপেক্ষিত থাকে। মা-বাবার ব্যস্ততার কারণে শিশুরা নিরস ও একাকিত্বে অভ্যস্ত হয়ে পড়ে। কিন্তু বর্ধিত পরিবারে শিশুর বিনোদনের চাহিদাগুলো যথাযথভাবে পূরণ হয়। দাদি-চাচি বা অন্যান্যদের সাথে একান্তেই এ চাহিদা পূরণ হয়। ফলে তারা চঞ্চল, মিশুক ও বহির্মুখী হয়ে ওঠে। তারা সহজেই অন্যের সাথে খাপ খাওয়াতে পারে। অতএব দেখা যাচ্ছে, সুস্থ-স্বাভাবিক মানুষ হিসেবে গড়ে উঠতে লুবনাদের মত বর্ধিত পরিবারের ভূমিকা রয়েছে।
SSCবাংলাদেশ ও বিশ্বপরিচয়অধ্যায়-১৩ : বাংলাদেশের পরিবার কাঠামো ও সামাজিকীকরণ
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সূর্যের আলো সম্পদ নয় কেন?

সূর্যের আলো সম্পদ নয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সামাজিক মূল্যবোধ বলতে কী বোঝ?

সামাজিক মূল্যবোধ বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নয়াবাস পরিবার বলতে কী বোঝ?

নয়াবাস পরিবার বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরিবারকে শিশুর শিক্ষা লাভের কেন্দ্র বলা হয় কেন?

পরিবারকে শিশুর শিক্ষা লাভের কেন্দ্র বলা হয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সামাজিকীকরণকে জীবনব্যাপী প্রক্রিয়া বলা হয় কেন? ব্যাখ্যা করো।

সামাজিকীকরণকে জীবনব্যাপী প্রক্রিয়া বলা হয় কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.যৌথ পরিবার ব্যবস্থা ভেঙে পড়ার কারণ লিখ।

যৌথ পরিবার ব্যবস্থা ভেঙে পড়ার কারণ লিখ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.পরিবারের অন্যতম প্রধান কাজটি ব্যাখ্যা করো।

পরিবারের অন্যতম প্রধান কাজটি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সামাজিকীকরণকে জীবনব্যাপী প্রক্রিয়া বলা হয় কেন? ব্যাখ্যা করো।

সামাজিকীকরণকে জীবনব্যাপী প্রক্রিয়া বলা হয় কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.যৌথ পরিবার ব্যবস্থা ভেঙে পড়ার কারণ লিখ।

যৌথ পরিবার ব্যবস্থা ভেঙে পড়ার কারণ লিখ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.পরিবারকে আয়ের একক বলা হয় কেন?

পরিবারকে আয়ের একক বলা হয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সামাজিকীকরণে গণমাধ্যমের ভূমিকা লেখো।

সামাজিকীকরণে গণমাধ্যমের ভূমিকা লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একপত্নী' পরিবারকে আদর্শ পরিবার বলা হয় কেন?

'একপত্নী' পরিবারকে আদর্শ পরিবার বলা হয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।