অন্তরঙ্গ বন্ধুদল কী? ব্যাখ্যা করো।
উত্তর: সমবয়সী শিশুদের বিশেষ মূল্যবোধ, শৃঙ্খলা ও রীতিনীতির ভিত্তিতে গড়ে ওঠা বন্ধুদলকে অন্তরঙ্গ বন্ধুদল বা Peer Group বলে। শৈশব ও কৈশোরে শিশুর সামাজিকীকরণে অন্তরঙ্গ বন্ধুদলের প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দলের সদস্যদের আচার-আচরণ প্রায় একই প্রকৃতির হয়ে থাকে। সমবয়সী খেলার সাথিদের সাথে মেলামেশা করে শিশু সহযোগিতা, সহনশীলতা, সহমর্মিতা ও নেতৃত্বের গুণাবলি অর্জন করে এবং সমাজের কাঙ্ক্ষিত আচরণ করতে শেখে।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-১৩ : বাংলাদেশের পরিবার কাঠামো ও সামাজিকীকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-১৩ : বাংলাদেশের পরিবার কাঠামো ও সামাজিকীকরণ · সৃজনশীল
অন্তরঙ্গ বন্ধুদল কী? ব্যাখ্যা করো।
উত্তর