বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর প্রতি পারিবারিক মনোভাবে কীরূপ পরিবর্তন এসেছে? ব্যাখ্যা করো।
উত্তর: বর্তমানে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রতি পারিবারিক মনোভাবে ইতিবাচক পরিবর্তন এসেছে। আগে এই শিশুদের পরিবারের বোঝা মনে করা হতো, কিন্তু বর্তমানে সচেতনতা বৃদ্ধির ফলে তাদের সুপ্ত প্রতিভা বিকাশে পরিবারগুলো অধিক যত্নশীল হয়ে উঠছে। পরিবার গুলো এখন এসব শিশুকে লুকিয়ে না রেখে তাদের বিশেষায়িত বিদ্যালয়ে পাঠাচ্ছে এবং তাদের অধিকার সম্পর্কে সচেতন হচ্ছে। কারিগরি শিক্ষা ও সৃজনশীল কাজের মাধ্যমে তাদের স্বাবলম্বী করার চেষ্টা করা হচ্ছে। এই পরিবর্তনের ফলে এসব শিশু আজ খেলাধুলা ও বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নিজেদের যোগ্যতার প্রমাণ দিচ্ছে, যা তাদের প্রতি সামাজিক সম্মান ও গ্রহণযোগ্যতা বাড়িয়ে দিয়েছে।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-১৩ : বাংলাদেশের পরিবার কাঠামো ও সামাজিকীকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-১৩ : বাংলাদেশের পরিবার কাঠামো ও সামাজিকীকরণ · সৃজনশীল
বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর প্রতি পারিবারিক মনোভাবে কীরূপ পরিবর্তন এসেছে? ব্যাখ্যা করো।
উত্তর