সামাজিকীকরণের একটি উপাদান ব্যাখ্যা করো।
উত্তর: সামাজিকীকরণের একটি অন্যতম প্রধান উপাদান হলো সামাজিক পরিবেশ। যে বিশেষ সমাজব্যবস্থার মধ্যে মানুষ বাস করে, তাকেই সামাজিক পরিবেশ বলে। মানুষের অর্থনৈতিক, মানসিক ও নৈতিক জীবন এই পরিবেশের মাধ্যমেই বিকশিত হয়। সামাজিক রীতিনীতি, প্রথা, অর্থনৈতিক ও প্রযুক্তিগত উপাদান মিলিয়েই এই পরিবেশ গঠিত হয়, যা শিশুর আচরণকে গভীরভাবে প্রভাবিত করে তাকে সমাজের সাথে খাপ খাইয়ে চলতে সাহায্য করে।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-১৩ : বাংলাদেশের পরিবার কাঠামো ও সামাজিকীকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-১৩ : বাংলাদেশের পরিবার কাঠামো ও সামাজিকীকরণ · সৃজনশীল
সামাজিকীকরণের একটি উপাদান ব্যাখ্যা করো।
উত্তর