উদ্দীপকটি পড় প্রশ্নের উত্তর দাও : 'ক' নদীটি দেশের পশ্চিম সীমানা দিয়ে এবং 'খ' নদীটি দেশের উত্তর সীমানা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। 'খ' একটি উপনদী হলেও সেচ ব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ। উভয় নদীতে ভারত একাধিক স্থানে বাঁধ নির্মাণ করেছে এবং অতিরিক্ত পানি প্রত্যাহার করে নিচ্ছে। Q. 'ক' নদীর এ বাঁধের জন্য বাংলাদেশের- i. জীববৈচিত্র্য হুমকির সম্মুখীন ii. যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হচ্ছে iii. মানুষের পেশার পরিবর্তন হচ্ছে নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: i, ii ও iii
ব্যাখ্যা: তথ্য-ব্যাখ্যা: উদ্দীপকে 'ক' নদীটি হলো পদ্মা, ভারতের ফারাক্কা বাঁধ নির্মাণের ফলে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে ভয়াবহ সমস্যার সম্মুখীন হয়েছে। এ বাঁধের জন্য বাংলাদেশের জীববৈচিত্র্য যেমন হুমকীর সম্মুখীন হচ্ছে তেমনি যোগাযোগের ব্যবস্থা ও মানুষের পেশার পরিবর্তন হচ্ছে।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-৫ : বাংলাদেশের নদ-নদী ও প্রাকৃতিক সম্পদ (Full Syllabus) MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-৫ : বাংলাদেশের নদ-নদী ও প্রাকৃতিক সম্পদ (Full Syllabus) · MCQ
