শেয়ারFacebookWhatsApp

ঘটনা-১ এ কোন গ্রহটিকে নির্দেশ করছে? ব্যাখ্যা কর।

উত্তর: ঘটনা-১ এ বর্ণিত তথ্যগুলো সৌরজগতের শনি গ্রহকে নির্দেশ করছে। শনি সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ। সূর্য থেকে শনির দূরত্ব ১৪৩ কোটি কিলোমিটার। পৃথিবীর চেয়ে শনির ব্যাস প্রায় ৯ গুণ বড়। খালি চোখেই শনি গ্রহটি দেখা যায়। সূর্য যেমন হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস দিয়ে গঠিত তেমনি শনির বায়ুমণ্ডলে হাইড্রোজেন ও হিলিয়াম মিশ্রণ, মিথেন, এমোনিয়া গ্যাস দিয়ে গঠিত। তিনটি উজ্জ্বল বলয় শনিকে বেষ্টন করে আছে। শনির ৬২টি উপগ্রহ রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- ক্যাপিটাস, টেথিস, হুয়া, টাইটান প্রভৃতি। উদ্দীপকে মনিকা গ্রহ সম্পর্কে পড়তে গিয়ে যে গ্রহটি সম্পর্কে জ্ঞান লাভ করে, তার প্রধান বৈশিষ্ট্য দুটো হলো- পৃথিবী থেকে অনেক বড় এবং সূর্য যে গ্যাস দিয়ে তৈরি সে গ্যাস গ্রহটির বায়ুমণ্ডলে রয়েছে। আর এই দুটি বৈশিষ্ট্যই আমরা শনি গ্রহের মধ্যে দেখতে পেয়েছি। তাই ঘটনা-১ এ বর্ণিত গ্রহটি হবে শনি গ্রহ।

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-৩ : সৌরজগৎ ও ভূমন্ডল CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-৩ : সৌরজগৎ ও ভূমন্ডল · সৃজনশীল

ঘটনা-১ এ কোন গ্রহটিকে নির্দেশ করছে? ব্যাখ্যা কর।

উদ্দীপক

ঘটনা-১ : গ্রহ সম্পর্কে পড়াশোনা করতে গিয়ে মনিকা এমন একটি গ্রহ সম্পর্কে জানতে পারে যা পৃথিবী থেকে অনেক বড় এবং আমাদের সূর্য যে গ্যাস দিয়ে তৈরি ওই গ্যাসগুলোই গ্রহটির বায়ুমণ্ডলে আছে। ঘটনা-২ : গত শীতকালীন ছুটিতে সামিরা অস্ট্রেলিয়া বেড়াতে যায়। সেখানে পৌঁছে সে তার বন্ধুর কাছে জানতে পারে যে, তাদের গ্রীষ্মকালীন ছুটি চলছে। সামিরা চিন্তা করল একই সময়ে পৃথিবীর সকল দেশে একই ঋতু বিরাজ করে না।

Rajshahi · 2025

উত্তর

জানুয়ারির ১ থেকে ৩ তারিখে সূর্য পৃথিবীর নিকটতম অবস্থানে থাকে। একে পৃথিবীর অনুসূর বলে।

উত্তর

আকাশে মধ্যাহ্ন সূর্যের অবস্থান দেখে যে সময় নির্ণয় করা হয় তাকে স্থানীয় সময় বলে। কোনো স্থানে সূর্য যখন ঠিক মাথার উপর আসে, তখন সেখানে বেলা ১২টা ধরে যে সময় গণনা করা হয় তা ওই স্থানের স্থানীয় সময়। একই দ্রাঘিমারেখায় অবস্থিত সকল স্থানের স্থানীয় সময় এক। কিন্তু দ্রাঘিমারেখার ভিন্নতার কারণে স্থানীয় সময়ে ভিন্নতা দেখা যায়। অতএব বলা যায়, দ্রাঘিমারেখার ভিন্নতার কারণে স্থানীয় সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন হয়।

উত্তর

ঘটনা-১ এ বর্ণিত তথ্যগুলো সৌরজগতের শনি গ্রহকে নির্দেশ করছে। শনি সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ। সূর্য থেকে শনির দূরত্ব ১৪৩ কোটি কিলোমিটার। পৃথিবীর চেয়ে শনির ব্যাস প্রায় ৯ গুণ বড়। খালি চোখেই শনি গ্রহটি দেখা যায়। সূর্য যেমন হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস দিয়ে গঠিত তেমনি শনির বায়ুমণ্ডলে হাইড্রোজেন ও হিলিয়াম মিশ্রণ, মিথেন, এমোনিয়া গ্যাস দিয়ে গঠিত। তিনটি উজ্জ্বল বলয় শনিকে বেষ্টন করে আছে। শনির ৬২টি উপগ্রহ রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- ক্যাপিটাস, টেথিস, হুয়া, টাইটান প্রভৃতি। উদ্দীপকে মনিকা গ্রহ সম্পর্কে পড়তে গিয়ে যে গ্রহটি সম্পর্কে জ্ঞান লাভ করে, তার প্রধান বৈশিষ্ট্য দুটো হলো- পৃথিবী থেকে অনেক বড় এবং সূর্য যে গ্যাস দিয়ে তৈরি সে গ্যাস গ্রহটির বায়ুমণ্ডলে রয়েছে। আর এই দুটি বৈশিষ্ট্যই আমরা শনি গ্রহের মধ্যে দেখতে পেয়েছি। তাই ঘটনা-১ এ বর্ণিত গ্রহটি হবে শনি গ্রহ।

উত্তর

সামিরার ধারণাটি বাস্তব, সঠিক ও যৌক্তিক বলে আমি মনে করি। পৃথিবী সূর্যকে পরিক্রমণকালে বার্ষিক গতির ফলে সূর্যরশ্মি পৃথিবীর কোথাও লম্বভাবে আবার কোথাও তির্যকভাবে পতিত হয় এবং দিবা-রাত্রির হ্রাস-বৃদ্ধি ঘটে। লম্বভাবে পতিত সূর্যরশ্মি কম বায়ুস্তর ভেদ করে আসে বলে ভূপৃষ্ঠকে অধিক উত্তপ্ত করে। তির্যকভাবে পতিত সূর্যরশ্মি অপেক্ষা অধিক স্থানব্যাপী ছড়িয়ে পড়ে। এর ফলে বছরের বিভিন্ন সময়ে ভূপৃষ্ঠের সর্বত্র তাপের তারতম্য হয় এবং ঋতুর পরিবর্তন ঘটে। পৃথিবীতে সময়ভেদে তাপমাত্রার পার্থক্য বা পরিবর্তনকে ঋতু পরিবর্তন বলে। যেমন ২১ জুন সূর্যরশ্মি কর্কটক্রান্তির উপর লম্বভাবে পতিত হয়। ফলে ওই দিন এখানে দীর্ঘতম দিন এবং ক্ষুদ্রতম রাত। ২১ জুনের দেড় মাস পূর্ব থেকে দেড় মাস পর পর্যন্ত মোট তিন মাস উত্তর গোলার্ধে উপর বেশি থাকে। এ সময় উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল। আবার সূর্যের তির্যক কিরণের ফলে দক্ষিণ গোলার্ধে তখন শীতকাল। ঠিক এভাবেই উত্তর গোলার্ধে যখন শীতকাল, দক্ষিণ গোলার্ধে তখন গ্রীষ্মকাল। উদ্দীপকে সামিরা নিজ দেশ তথা উত্তর গোলার্ধের শীতকালে অস্ট্রেলিয়ায় বেড়াতে গিয়েছে। অস্ট্রেলিয়া হলো দক্ষিণ গোলার্ধের একটি দেশ। তাই তখন সেখানে গ্রীষ্মকাল বিরাজ করছে। এ পার্থক্য ঋতু পরিবর্তনের ফলে ঘটেছে। তাই বলতে হয়, সামিরার ধারণাটি বাস্তব।
SSCবাংলাদেশ ও বিশ্বপরিচয়অধ্যায়-৩ : সৌরজগৎ ও ভূমন্ডল
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.নিরক্ষরেখা বলতে কী বোঝ?

নিরক্ষরেখা বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.প্রমাণ সময় বলতে কী বোঝ?

প্রমাণ সময় বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.অধিবর্ষ কী? ব্যাখ্যা করো।

অধিবর্ষ কী? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কেন্দ্রাতিগ শক্তি বলতে কী বোঝায়?

কেন্দ্রাতিগ শক্তি বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.বার্ষিক গতির ফলাফল ব্যাখ্যা করো।

বার্ষিক গতির ফলাফল ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.প্রমাণ সময় বলতে কী বোঝ?

প্রমাণ সময় বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.শুক্র গ্রহটির বায়ুমণ্ডল প্রাণী বসবাসের অনুপযোগী কেন?

শুক্র গ্রহটির বায়ুমণ্ডল প্রাণী বসবাসের অনুপযোগী কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কেন্দ্রাতিগ শক্তি বলতে কী বোঝায়?

কেন্দ্রাতিগ শক্তি বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.অর্থনৈতিক প্রবৃদ্ধি ও অর্থনৈতিক উন্নয়ন এক নয় কেন?

অর্থনৈতিক প্রবৃদ্ধি ও অর্থনৈতিক উন্নয়ন এক নয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.আন্তর্জাতিক তারিখ রেখা আঁকাবাঁকা হয় কেন?

আন্তর্জাতিক তারিখ রেখা আঁকাবাঁকা হয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.অক্ষাংশ ও দ্রাঘিমাংশের মধ্যে পার্থক্য লেখো।

অক্ষাংশ ও দ্রাঘিমাংশের মধ্যে পার্থক্য লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.অধিবর্ষ কী? ব্যাখ্যা করো।

অধিবর্ষ কী? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।