শেয়ারFacebookWhatsApp

ঘটনা-১ এ আইনের অনুশাসনের কোন ধারণাটি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে ঘটনা-১ এ আইনের অনুশাসনের আইনের প্রাধান্য ধারণাটি ফুটে উঠেছে। সুশাসন প্রতিষ্ঠায় আইনের শাসন অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাষ্ট্রে আইনের অনুশাসন প্রতিষ্ঠিত হলে সকল নাগরিক সমানভাবে স্বাধীনতা ও রাষ্ট্র প্রদত্ত সুযোগ-সুবিধা পেতে পারে। সাধারণভাবে আইনের অনুশাসন দুটি ধারণা প্রকাশ করে। যথা- আইনের প্রাধান্য ও আইনের দৃষ্টিতে সকলের সাম্য। আইনের প্রাধান্য বজায় থাকলে সরকার স্বেচ্ছাচারী হতে পারে না এবং ক্ষমতার অপব্যবহার করতে সচরাচর সাহস করে না। বিনা অপরাধে কাউকে গ্রেফতার করা, বিনা বিচারে কাউকে আটকে রাখা ও শাস্তি দেওয়া প্রভৃতি আইনের শাসনের পরিপন্থি। আইনের প্রাধান্য নাগরিক স্বাধীনতার রক্ষাকবচ, সমাজে আইনের প্রাধান্য প্রতিষ্ঠিত হলে কেউ আইন অমান্য করে অন্যের অধিকারে হস্তক্ষেপ করতে পারে না। উদ্দীপকেও দেখা যায়, গ্রামের প্রভাবশালী ব্যক্তি গরিব কৃষক করিম আলীর জমি দখল করে নিলে তিনি গ্রামে কোনো প্রতিকার না পেয়ে থানায় অভিযোগ করেন। পুলিশ প্রভাবশালী ব্যক্তিকে আটক করে এবং বিচারের মাধ্যমে করিম আলী তার জমি ফিরে পায়। এক্ষেত্রে আইনের প্রাধান্যের মাধ্যমে করিম আলী সুষ্ঠু বিচার পেয়েছে। সুতরাং বলা যায়, উদ্দীপকে ঘটনা-১ এ আইনের অনুশাসনের আইনের প্রাধান্য ধারণাটি প্রকাশ পেয়েছে।

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-৬ : রাষ্ট্র, নাগরিকতা ও আইন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-৬ : রাষ্ট্র, নাগরিকতা ও আইন · সৃজনশীল

ঘটনা-১ এ আইনের অনুশাসনের কোন ধারণাটি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।

উদ্দীপক

ঘটনা-১: গ্রামের প্রভাবশালী ব্যক্তি গরিব কৃষক করিম আলীর জমি দখল করে নেয়। গ্রামে কোনো প্রতিকার না পেয়ে তিনি থানায় অভিযোগ করেন। পুলিশ প্রভাবশালী ব্যক্তিকে আটক করে এবং বিচারের মাধ্যমে করিম আলী তার জমি ফিরে পায়। ঘটনা-২: জনাব ফরিদ সমাজের প্রচলিত নিয়মকানুনের প্রতি যথেষ্ট সচেতন। তিনি তার সন্তানকে স্কুলে ভর্তি করেন এবং উপযুক্ত জনপ্রতিনিধি নির্বাচনে তার মতামত প্রদান করেন।

Mymensingh · 2025

উত্তর

রাষ্ট্রের শাসনকার্য তথা নিত্যদিনের প্রশাসনিক ও দাপ্তরিক কাজ পরিচালনা, আইনশৃঙ্খলা রক্ষা এবং রাষ্ট্রের সার্বিক সিদ্ধান্ত এবং সুবিধাসমূহ বাস্তবায়ন করে যে বিভাগ তাকে নির্বাহী বা শাসন বিভাগ বলে।

উত্তর

স্থানীয় শাসনব্যবস্থা জনগণের অংশগ্রহণ ও প্রশাসনের জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে গণতন্ত্রের ভিত্তিকে সুদৃঢ় করে। বর্তমানে রাষ্ট্রে আয়তন ও জনসংখ্যা বিশাল হওয়ায় স্থানীয় প্রশাসনের মাধ্যমে এলাকাভেদে বিশেষ প্রয়োজন, বৈচিত্র্য ও বাস্তবতার আলোকে সমস্যার সমাধান ও স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ডে জনগণের অংশগ্রহণ, প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে গণতন্ত্রের ভিত্তি বা বুনিয়াদকে সুদৃঢ় করে।

উত্তর

উদ্দীপকে ঘটনা-১ এ আইনের অনুশাসনের আইনের প্রাধান্য ধারণাটি ফুটে উঠেছে। সুশাসন প্রতিষ্ঠায় আইনের শাসন অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাষ্ট্রে আইনের অনুশাসন প্রতিষ্ঠিত হলে সকল নাগরিক সমানভাবে স্বাধীনতা ও রাষ্ট্র প্রদত্ত সুযোগ-সুবিধা পেতে পারে। সাধারণভাবে আইনের অনুশাসন দুটি ধারণা প্রকাশ করে। যথা- আইনের প্রাধান্য ও আইনের দৃষ্টিতে সকলের সাম্য। আইনের প্রাধান্য বজায় থাকলে সরকার স্বেচ্ছাচারী হতে পারে না এবং ক্ষমতার অপব্যবহার করতে সচরাচর সাহস করে না। বিনা অপরাধে কাউকে গ্রেফতার করা, বিনা বিচারে কাউকে আটকে রাখা ও শাস্তি দেওয়া প্রভৃতি আইনের শাসনের পরিপন্থি। আইনের প্রাধান্য নাগরিক স্বাধীনতার রক্ষাকবচ, সমাজে আইনের প্রাধান্য প্রতিষ্ঠিত হলে কেউ আইন অমান্য করে অন্যের অধিকারে হস্তক্ষেপ করতে পারে না। উদ্দীপকেও দেখা যায়, গ্রামের প্রভাবশালী ব্যক্তি গরিব কৃষক করিম আলীর জমি দখল করে নিলে তিনি গ্রামে কোনো প্রতিকার না পেয়ে থানায় অভিযোগ করেন। পুলিশ প্রভাবশালী ব্যক্তিকে আটক করে এবং বিচারের মাধ্যমে করিম আলী তার জমি ফিরে পায়। এক্ষেত্রে আইনের প্রাধান্যের মাধ্যমে করিম আলী সুষ্ঠু বিচার পেয়েছে। সুতরাং বলা যায়, উদ্দীপকে ঘটনা-১ এ আইনের অনুশাসনের আইনের প্রাধান্য ধারণাটি প্রকাশ পেয়েছে।

উত্তর

নাগরিক হিসেবে জনাব ফরিদের কাজকে আমি যথেষ্ট বলে মনে করি। রাষ্ট্র যেমন নাগরিকের বিভিন্ন সুযোগ-সুবিধা দেয়, তেমনি রাষ্ট্রের প্রতি নাগরিকেরও কতকগুলো দায়িত্ব ও কর্তব্য পালন করতে হয়। নাগরিকের প্রধান কর্তব্য হলো রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা। রাষ্ট্রের আইন ও সংবিধান মান্য করা, যোগ্য ব্যক্তিকে ভোট দান, সন্তানের রক্ষণাবেক্ষণ, রাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট কাজ সম্পাদন, খাজনা ও কর প্রদান, দেশপ্রেম প্রভৃতি নাগরিকের দায়িত্ব ও কর্তব্যের মধ্যে পড়ে। নাগরিকরা উক্ত দায়িত্বগুলো যথাযথভাবে পালন করলে রাষ্ট্রে শান্তি-শৃঙ্খলা ও সুশাসন প্রতিষ্ঠিত হয় এবং রাষ্ট্রের অগ্রগতি সাধিত হয়। উদ্দীপকে ঘটনা-২ এ জনাব ফরিদ সাহেব সমাজের প্রচলিত নিয়মকানুনের প্রতি যথেষ্ট সচেতন। তিনি তার সন্তানকে স্কুলে ভর্তি করান এবং উপযুক্ত জনপ্রতিনিধি নির্বাচনে তার মতামত প্রদান করেন। জনাব ফরিদের এই কাজগুলো প্রত্যেক নাগরিকেরই দায়িত্ব ও কর্তব্য। জনাব ফরিদের মতো দেশের সকল নাগরিকই যদি আইনের প্রতি সচেতন হন, তাদের সন্তানকে স্কুলে পাঠানোসহ বিভিন্ন দায়িত্ব পালন করেন এবং যোগ্য ও উপযুক্ত জনপ্রতিনিধিকে ভোট দিয়ে নির্বাচিত করেন তাহলেই একটি সুন্দর ও দুর্নীতিমুক্ত দেশ প্রতিষ্ঠিত হবে। সুতরাং উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে নাগরিক হিসেবে জনাব ফরিদের কাজকে আমি যথেষ্ট বলে মনে করি।
SSCবাংলাদেশ ও বিশ্বপরিচয়অধ্যায়-৬ : রাষ্ট্র, নাগরিকতা ও আইন
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.উপযোগ বলতে কী বোঝায়?

উপযোগ বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সুশাসনের জন্য আইনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো।

সুশাসনের জন্য আইনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.আধুনিক রাষ্ট্রে আইনের প্রধান উৎস কী?

আধুনিক রাষ্ট্রে আইনের প্রধান উৎস কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সার্বভৌমত্ব ধারণাটি ব্যাখ্যা করো।

সার্বভৌমত্ব ধারণাটি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.রাষ্ট্র গঠনের একটি পূর্বশর্ত উল্লেখ পূর্বক ব্যাখ্যা করো।

রাষ্ট্র গঠনের একটি পূর্বশর্ত উল্লেখ পূর্বক ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নাগরিক স্বাধীনতার রক্ষাকবচটি ব্যাখ্যা করো।

নাগরিক স্বাধীনতার রক্ষাকবচটি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.সুশাসন কীভাবে নিশ্চিত করা যায়?

সুশাসন কীভাবে নিশ্চিত করা যায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সার্বভৌমত্ব ধারণাটি ব্যাখ্যা করো।

সার্বভৌমত্ব ধারণাটি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.রাষ্ট্র কেন সৃষ্টি হয়?

রাষ্ট্র কেন সৃষ্টি হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠায় একজন সুনাগরিকের করণীয় কী? ব্যাখ্যা করো।

দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠায় একজন সুনাগরিকের করণীয় কী? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11."গাছ লাগাও দেশ বাঁচাও”- এটি রাষ্ট্রের কোন ধরনের কাজ? ব্যাখ্যা করো।

"গাছ লাগাও দেশ বাঁচাও”- এটি রাষ্ট্রের কোন ধরনের কাজ? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.“রাষ্ট্রের চরম ও চূড়ান্ত ক্ষমতার মাধ্যমে তার গঠন পূর্ণতা পায়”- ব্যাখ্যা করো।

“রাষ্ট্রের চরম ও চূড়ান্ত ক্ষমতার মাধ্যমে তার গঠন পূর্ণতা পায়”- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।