উক্ত রাষ্ট্রটিকে কি কল্যাণমূলক রাষ্ট্র বলা যায়? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: হ্যাঁ, অনুচ্ছেদের আলোকে উক্ত রাষ্ট্রকে কল্যাণমূলক রাষ্ট্র বলা বর্তমানে প্রত্যেকটি রাষ্ট্রই কল্যাণমূলক রাষ্ট্র বলে নিজেদের দাবি করে। এজন্য রাষ্ট্র জনগণের স্বাস্থ্য সুরক্ষায় এবং বিদ্যমান বিভিন্ন বৈষম্য ও কুপ্রথা দূরীকরণে গুরুত্বপূর্ণ সামাজিক দায়িত্ব পালন করে। রাষ্ট্র তার অসুস্থ নাগরিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে (বিনামূল্যে ও স্বল্প খরচে) হাতপাতাল ও দাতব্য চিকিৎসালয় প্রভৃতি স্থাপন করে। উদ্দীপকের জনাব 'M [গণিত] এর কাজগুলো রাষ্ট্রের কল্যাণমূলক কাজের অন্তর্ভুক্ত। এছাড়া রাষ্টটি জনগণের কল্যাণের জন্য নতুন হাসপাতাল, বিনামূল্যে ছাত্র-ছাত্রীদের জন্য বই বিতরণ এবং বাল্যবিবাহ রোধে আইন প্রণয়ন করে যা কল্যাণমূলক রাষ্ট্রের বৈশিষ্ট্য বহন করে। রাষ্ট্রের জনসাধারণকে শিক্ষিত করে গড়ে তোলা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজ। এজন্য রাষ্ট্র শিক্ষা বিস্তারের প্রতি অধিকতর গুরুত্ব আরোপ করে এবং শিক্ষা সুবিধা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়। সরকার বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা প্রবর্তন, নারী শিক্ষার ওপর গুরুত্বসহ বয়স্ক শিক্ষার ব্যবস্থা করে থাকে। নিরক্ষরতা দূরীকরণের জন্য বিভিন্ন ধরনের কার্যক্রম গ্রহণ ও পরিচালনা করে। তাই উক্ত রাষ্ট্রকে উদ্দীপকের আলোকে কল্যাণমূলক রাষ্ট্র বলা যায়।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-৬ : রাষ্ট্র, নাগরিকতা ও আইন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-৬ : রাষ্ট্র, নাগরিকতা ও আইন · সৃজনশীল
উক্ত রাষ্ট্রটিকে কি কল্যাণমূলক রাষ্ট্র বলা যায়? তোমার উত্তরের সপক্ষ…
উদ্দীপক
Mymensingh · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর