শেয়ারFacebookWhatsApp

মকবুল হোসেনের কাজটি রাষ্ট্রের কোন ধরনের কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ? ব্যাখ্যা কর।

উত্তর: মকবুল হোসেনের কাজটি রাষ্ট্রের অপরিহার্য কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ। রাষ্ট্রের অস্তিত্ব, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং রাষ্ট্রে বসবাসরত জনগণের অধিকার সংরক্ষণের জন্য রাষ্ট্র যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করে সেগুলোকে অপরিহার্য বা মুখ্য কাজ বলা হয়। নাগরিকদের জীবন ও সম্পত্তির নিরাপত্তা এবং ব্যক্তিস্বাধীনতা রক্ষার নিশ্চয়তা থেকে রাষ্ট্র নামক সংগঠনের সৃষ্টি হয়। এজন্য জনসাধারণকে আইন মেনে চলতে বাধ্য করা, সমাজের শান্তি ভঙ্গকারীদের শাস্তির বিধান করা এবং সামগ্রিক অভ্যন্তরীণ শান্তিশৃঙ্খলা বজায় রাখা রাষ্ট্রের প্রধান কাজ। এ লক্ষ্যে রাষ্ট্র স্থানীয়, আঞ্চলিক এবং জাতীয় পর্যায়ে রাজনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠা করে থাকে। রাষ্ট্র আইনশৃঙ্খলা রক্ষার্থে পুলিশ ও অন্যান্য আধা-সামরিক বাহিনী গড়ে তোলে। বাংলাদেশে পুলিশ, র্যাব, আনসার, গ্রাম প্রতিরক্ষা দল ইত্যাদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। উদ্দীপকের ঘটনা-১ এর মকবুল হোসেন একজন জনপ্রিতিনিধি। তার এলাকায় প্রায়ই মানুষের মধ্যে দ্বন্দ্বসংঘাত লেগে থাকে। তাই তিনি এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষার জন্য একটি বিশেষ বাহিনী গঠন করেছেন। মকবুল হোসেনের এরূপ কাজে রাষ্ট্রের অপরিহার্য বা মুখ্য কাজের প্রতিফলন ঘটেছে। কারণ আইনশৃঙ্খলা রক্ষা করা রাষ্ট্রের অপরিহার্য কাজ।

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-৬ : রাষ্ট্র, নাগরিকতা ও আইন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-৬ : রাষ্ট্র, নাগরিকতা ও আইন · সৃজনশীল

মকবুল হোসেনের কাজটি রাষ্ট্রের কোন ধরনের কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ? …

উদ্দীপক

ঘটনা-১: মকবুল হোসেন একজন জনপ্রতিনিধি। তার এলাকায় প্রায়ই মানুষের মধ্যে দ্বন্দ্বসংঘাত লেগে থাকে। তাই তিনি এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষার জন্য একটি বিশেষ বাহিনী গঠন করেছেন। ঘটনা-২: রহিম উদ্দীন যে রাষ্ট্রে বাস করেন, সেখানে নাগরিকের সার্বিক উন্নতি ও মঙ্গলের জন্য রাষ্ট্র সবধরনের ব্যবস্থা গ্রহণ করে। জনগণের স্বাস্থ্যরক্ষা, নারীশিক্ষা, বাল্য বিবাহ রোধ ও জেন্ডার সমতায় ভূমিকা রাখে।

Dhaka · 2023

উত্তর

সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত এবং মানুষের সামাজিক কল্যাণের জন্য গৃহিত সুনির্দিষ্ট নিয়মের সমষ্টিকে আইন বলে।

উত্তর

নাগরিকের প্রদেয় কর ও খাজনা রাষ্ট্রের আয়ের অন্যতম উৎস, তাই নিয়মিত কর ও খাজনা দেওয়া নাগরিকের অন্যতম দায়িত্ব। রাষ্ট্রীয় আয়ের অন্যতম প্রধান উৎস হলো নাগরিকদের দেওয়া বিভিন্ন কর ও খাজনা। প্রশাসনিক, প্রতিরক্ষা এবং উন্নয়নমূলক কাজ সম্পাদনের জন্য রাষ্ট্রের বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন হয়। তাই যথাসময়ে কর ও খাজনা দিয়ে সুষ্ঠুভাবে রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনায় সহযোগিতা করা নাগরিকদের বড় দায়িত্ব।

উত্তর

মকবুল হোসেনের কাজটি রাষ্ট্রের অপরিহার্য কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ। রাষ্ট্রের অস্তিত্ব, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং রাষ্ট্রে বসবাসরত জনগণের অধিকার সংরক্ষণের জন্য রাষ্ট্র যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করে সেগুলোকে অপরিহার্য বা মুখ্য কাজ বলা হয়। নাগরিকদের জীবন ও সম্পত্তির নিরাপত্তা এবং ব্যক্তিস্বাধীনতা রক্ষার নিশ্চয়তা থেকে রাষ্ট্র নামক সংগঠনের সৃষ্টি হয়। এজন্য জনসাধারণকে আইন মেনে চলতে বাধ্য করা, সমাজের শান্তি ভঙ্গকারীদের শাস্তির বিধান করা এবং সামগ্রিক অভ্যন্তরীণ শান্তিশৃঙ্খলা বজায় রাখা রাষ্ট্রের প্রধান কাজ। এ লক্ষ্যে রাষ্ট্র স্থানীয়, আঞ্চলিক এবং জাতীয় পর্যায়ে রাজনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠা করে থাকে। রাষ্ট্র আইনশৃঙ্খলা রক্ষার্থে পুলিশ ও অন্যান্য আধা-সামরিক বাহিনী গড়ে তোলে। বাংলাদেশে পুলিশ, র্যাব, আনসার, গ্রাম প্রতিরক্ষা দল ইত্যাদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। উদ্দীপকের ঘটনা-১ এর মকবুল হোসেন একজন জনপ্রিতিনিধি। তার এলাকায় প্রায়ই মানুষের মধ্যে দ্বন্দ্বসংঘাত লেগে থাকে। তাই তিনি এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষার জন্য একটি বিশেষ বাহিনী গঠন করেছেন। মকবুল হোসেনের এরূপ কাজে রাষ্ট্রের অপরিহার্য বা মুখ্য কাজের প্রতিফলন ঘটেছে। কারণ আইনশৃঙ্খলা রক্ষা করা রাষ্ট্রের অপরিহার্য কাজ।

উত্তর

হ্যাঁ, রহিম উদ্দীন যে রাষ্ট্রে বাস করেন, তাকে কল্যাণমূলক রাষ্ট্র বলা যায়। সমাজের সামগ্রিক উন্নতির জন্য নাগরিকদের নৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক জীবনের পরিপূর্ণ বিকাশে যে রাষ্ট্র কল্যাণমূলক ভূমিকায় অবতীর্ণ হয় সেটিই কল্যাণমূলক রাষ্ট্র। রাষ্ট্র জনকল্যাণ ও উন্নয়নে যেসব কাজ করে, সেগুলোই কল্যাণমূলক কাজ। জনগণের শিক্ষা, স্বাস্থ্য ও খাদ্যের চাহিদা পূরণ এবং বেকার ও বয়স্কদের জন্য ভাতা প্রদান, বাল্যবিবাহ রোধ, শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা এবং দেশের অবকাঠামোগত উন্নয়ন যেমন-রাস্তাঘাট, সেতু নির্মাণ ইত্যাদি রাষ্ট্রের কল্যাণমূলক কাজের অন্তর্ভুক্ত। উদ্দীপকের ঘটনা-২ এর রহিম উদ্দীন যে রাষ্ট্রে বাস করেন, সেখানে নাগরিকের সার্বিক উন্নতি ও মঙ্গলের জন্য রাষ্ট্র সবধরনের ব্যবস্থা গ্রহণ করে। জনগণের স্বাস্থ্যরক্ষা, নারীশিক্ষা, বাল্যবিবাহ রোধ ও জেন্ডার সমতায় ভূমিকা রাখে। রহিমের রাষ্ট্রের এরূপ কার্যাবলির মাঝে কল্যাণমূলক রাষ্ট্রের বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে। কেননা কল্যাণমূলক রাষ্ট্র নাগরিকদের সুস্বাস্থ্য রক্ষা ও অসুস্থদের সেবা প্রদান শিশু সদন, পরিবার পরিকল্পনা কেন্দ্র প্রভৃতি প্রতিষ্ঠা ও পরিচালনা করে থাকে। রাষ্ট্রের খাদ্য নিরাপত্তা, অবকাঠামোগত উন্নয়ন, জনগণের মধ্যে ঐক্য ও সম্প্রীতি বজায় রাখা, সমতা বিধান, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা প্রভৃতি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কল্যাণমূলক কাজ। সুতরাং আলোচনা থেকে এটা স্পষ্ট হয় যে, রহিমের রাষ্ট্রটি একটি কল্যাণমূলক রাষ্ট্র।
SSCবাংলাদেশ ও বিশ্বপরিচয়অধ্যায়-৬ : রাষ্ট্র, নাগরিকতা ও আইন
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.উপযোগ বলতে কী বোঝায়?

উপযোগ বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সুশাসনের জন্য আইনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো।

সুশাসনের জন্য আইনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.আধুনিক রাষ্ট্রে আইনের প্রধান উৎস কী?

আধুনিক রাষ্ট্রে আইনের প্রধান উৎস কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সার্বভৌমত্ব ধারণাটি ব্যাখ্যা করো।

সার্বভৌমত্ব ধারণাটি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.রাষ্ট্র গঠনের একটি পূর্বশর্ত উল্লেখ পূর্বক ব্যাখ্যা করো।

রাষ্ট্র গঠনের একটি পূর্বশর্ত উল্লেখ পূর্বক ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নাগরিক স্বাধীনতার রক্ষাকবচটি ব্যাখ্যা করো।

নাগরিক স্বাধীনতার রক্ষাকবচটি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.সুশাসন কীভাবে নিশ্চিত করা যায়?

সুশাসন কীভাবে নিশ্চিত করা যায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সার্বভৌমত্ব ধারণাটি ব্যাখ্যা করো।

সার্বভৌমত্ব ধারণাটি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.রাষ্ট্র কেন সৃষ্টি হয়?

রাষ্ট্র কেন সৃষ্টি হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠায় একজন সুনাগরিকের করণীয় কী? ব্যাখ্যা করো।

দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠায় একজন সুনাগরিকের করণীয় কী? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11."গাছ লাগাও দেশ বাঁচাও”- এটি রাষ্ট্রের কোন ধরনের কাজ? ব্যাখ্যা করো।

"গাছ লাগাও দেশ বাঁচাও”- এটি রাষ্ট্রের কোন ধরনের কাজ? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.“রাষ্ট্রের চরম ও চূড়ান্ত ক্ষমতার মাধ্যমে তার গঠন পূর্ণতা পায়”- ব্যাখ্যা করো।

“রাষ্ট্রের চরম ও চূড়ান্ত ক্ষমতার মাধ্যমে তার গঠন পূর্ণতা পায়”- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।