উদ্দীপকে [গণিত] দ্বারা সরকারের কোন ধরনের কার্যাবলিকে নির্দেশ করা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের 'X [গণিত] দ্বারা সরকারের অপরিহার্য বা মুখ্য কার্যাবলিকে নির্দেশ করা হয়েছে। রাষ্ট্রের অস্তিত্ব, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং রাষ্ট্রে বসবাসরত জনগণের অধিকার সংরক্ষণের জন্য রাষ্ট্র যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করে সেগুলোকে অপরিহার্য বা মুখ্য কাজ বলা হয়। নাগরিকদের জীবন ও সম্পত্তির নিরাপত্তা এবং ব্যক্তিস্বাধীনতা রক্ষার নিশ্চয়তা থেকে রাষ্ট্র নামক সংগঠনের সৃষ্টি হয়। এজন্য জনসাধারণকে আইন মেনে চলতে বাধ্য করা, সমাজের শান্তি ভঙ্গকারীদের শাস্তির বিধান করা এবং সামগ্রিক অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা বজায় রাখা রাষ্ট্রের প্রধান কাজ। এ লক্ষ্যে রাষ্ট্র স্থানীয়, আঞ্চলিক এবং জাতীয় পর্যায়ে রাজনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠা করে থাকে। উদ্দীপকের 'X [গণিত] এর তথ্যগুলো অপরাধীকে দণ্ড দান, জননিরাপত্তা বাহিনী নিশ্চিত করণ, বিদেশের সাথে সম্পর্ক রাষ্ট্রের অপরিহার্য বা মুখ্য কার্যাবলিকে উপস্থাপন করে। কেননা এসব কাজের মাধ্যমে সরকার দেশের শান্তিশৃঙ্খলা নিশ্চিত করে এবং অন্য রাষ্ট্রের সাথে সুসম্পর্ক স্থাপন করে। সুতরাং বলা যায় 'X [গণিত] দ্বারা সরকারের মুখ্য কার্যাবলিকে তুলে ধরে।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-৬ : রাষ্ট্র, নাগরিকতা ও আইন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-৬ : রাষ্ট্র, নাগরিকতা ও আইন · সৃজনশীল
উদ্দীপকে দ্বারা সরকারের কোন ধরনের কার্যাবলিকে নির্দেশ করা হয়েছে? ব…
উদ্দীপক

Dinajpur · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর