আইনের যে ধারণাটি দৃশ্যকল্প-২ এ প্রতিফলিত হয়েছে তা সুশাসন প্রতিষ্ঠায় খুবই গুরুত্বপূর্ণ- বিশ্লেষণ কর।
উত্তর: দৃশ্যকল্প-২ এ আইনের শাসন ধারণাটি প্রতিফলিত হয়েছে। আইনের শাসন সুশাসন প্রতিষ্ঠায় খুবই সহায়ক। সাধারণত আইন বলতে সামাজিকভাবে স্বীকৃত লিখিত ও অলিখিত বিধিবিধান ও রীতিনীতিকে বোঝায়। আইনের অনুশাসন মানুষের আচরণকে নিয়ন্ত্রণ করে এবং সমাজের শৃঙ্খলা বজায় রাখে। ফলে সুশাসন প্রতিষ্ঠিত হয়। উদ্দীপকের দৃশ্যকল্প-২ এর ধনী ও প্রভাবশালী 'Q [গণিত] 'ক' এলাকার কলেজ ছাত্র রত্নাকে প্রায়ই উত্যক্ত করে। রত্নার বাবা 'ক' এর পিতার কাছে অভিযোগ করে কোনো প্রতিকার না পেয়ে থানায় অভিযোগ করেন। পুলিশ 'ক'-কে আটক করে এবং বিচারে তার কারাদণ্ড হয়। ধনী ও প্রভাবশালী হওয়ার পরও 'ক' এর উপর আইনের প্রয়োগ আইনের অনুশাসনকেই তুলে ধরে। আর সুশাসন প্রতিষ্ঠায় আইনের অনুশাসন অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাষ্ট্রে আইনের অনুশাসন প্রতিষ্ঠিত হলে সকল নাগরিক সমানভাবে স্বাধীনতা ও রাষ্ট্র প্রদত্ত সুযোগ-সুবিধা পেতে পারে। কেউ কারও অধিকার ক্ষুণ্ণ করতে পারে না। সাধারণভাবে আইনের অনুশাসন দুটি ধারণা প্রকাশ করে, যথা: আইনের প্রাধান্য ও আইনের দৃষ্টিতে সকলের সাম্য। আইনের প্রাধান্য বজায় থাকলে সরকার স্বেচ্ছাচারী হতে পারে না এবং ক্ষমতার অপব্যবহার করতে সচরাচর সাহস করে না। বিনা অপরাধে কাউকে গ্রেফতার করা, বিনা বিচারে কাউকে আটক রাখা ও শাস্তি দেওয়া প্রভৃতি আইনের প্রাধান্যের পরিপন্থি। সমাজে আইনের প্রাধান্য প্রতিষ্ঠিত হলে কেউ আইন অমান্য করে অন্যের অধিকারে হস্তক্ষেপ করতে পারে না। সরকারও কারো ব্যক্তিস্বাধীনতায় অযৌক্তিক প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে না। আবার, আইনের দৃষ্টিতে সাম্য বলতে বোঝায় ধনী-দরিদ্র, সবল-দুর্বল, জাতি, ধর্ম, বর্ণ, সম্প্রদায় নির্বিশেষে সকলেই সমান। আইনের চোখে কেউ বাড়তি সুবিধা পাবে না। সকলের জন্য একই আইন প্রযোজ্য। রাষ্ট্রে ব্যক্তি স্বাধীনতা তখনই খর্ব হয় যখন আইনের অনুশাসন থাকে না। আইনের শাসনের অভাবে নাগরিকরা হয়রানির শিকার হতে পারে, যা আইনের শাসনের পরিপন্থি। সুতরাং বলা যায়, আইন সাম্যবাদী রাষ্ট্র নির্মাণ নিশ্চিত করে, যা সুশাসনের অন্যতম গুণ। তাই 'আইনের অনুশাসনই সুশাসন প্রতিষ্ঠা করে'- উক্তিটি যথার্থ।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-৬ : রাষ্ট্র, নাগরিকতা ও আইন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-৬ : রাষ্ট্র, নাগরিকতা ও আইন · সৃজনশীল
আইনের যে ধারণাটি দৃশ্যকল্প-২ এ প্রতিফলিত হয়েছে তা সুশাসন প্রতিষ্ঠায়…
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর