শেয়ারFacebookWhatsApp

দৃশ্যপট-১ দ্বারা তোমার পাঠ্যপুস্তকের কোন ধারণার ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা কর।

উত্তর: দৃশ্যপট-১ দ্বারা আমার পাঠ্যপুস্তকের আইনের বিষয়টিকে ইঙ্গিত করা হয়েছে। সাধারণভাবে আইন বলতে সামাজিকভাবে স্বীকৃত, লিখিত ও অলিখিত বিধিবিধান ও রীতিনীতিকে বোঝায়। মানুষের আচরণ নিয়ন্ত্রণ এবং সমাজের শৃঙ্খলা বজায় রাখার জন্য আইন প্রণয়ন করা হয়। রাষ্ট্রে আইনের শাসন প্রতিষ্ঠিত হলে সকল নাগরিক সমানভাবে স্বাধীনতা ও রাষ্ট্র প্রদত্ত সুযোগ-সুবিধা পেতে পারে। তখন কেউ কারো অধিকার ক্ষুণ্ণ করতে পারে না। আইনের প্রাধান্য বজায় থাকলে কেউ স্বেচ্ছাচারী হতে পারে না এবং ক্ষমতার অপব্যবহার করতে সচারাচর সাহস করে না। আইনের শাসনের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা করা যায়। উদ্দীপকের দৃশ্যপট-১ এর শিক্ষক শ্রেণিকক্ষে পাঠদানকালে বলেন, "শ্রেণিকক্ষে শৃঙ্খলা বজায় রাখার জন্য তোমাদের কিছু বিধিবিধান মেনে চলতে হবে। এগুলো তোমাদের সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে প্রতিফলিত হবে যা সামাজিকভাবে স্বীকৃত।” এরূপ বর্ণনায় আইন বিষয়টিকে উপস্থাপন করা হয়েছে। কেননা আইন মানুষের আচরণকে নিয়ন্ত্রণ করে সমাজে শৃঙ্খলা বজায় রাখে। আর এগুলো রাষ্ট্রের সার্বভৌম কর্তৃক স্বীকৃত।

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-৬ : রাষ্ট্র, নাগরিকতা ও আইন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-৬ : রাষ্ট্র, নাগরিকতা ও আইন · সৃজনশীল

দৃশ্যপট-১ দ্বারা তোমার পাঠ্যপুস্তকের কোন ধারণার ইঙ্গিত করা হয়েছে? ব…

উদ্দীপক

দৃশ্যকল্প-১: শিক্ষক শ্রেণিকক্ষে পাঠদানকালে বলেন, "শ্রেণিকক্ষে শৃংখলা বজায় রাখার জন্য তোমাদের কিছু বিধিবিধান মেনে চলতে হবে। এগুলো তোমাদের সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে প্রতিফলিত হবে যা সামাজিকভাবে স্বীকৃত।” দৃশ্যপট-২: জনাব 'S′S^{\prime} একজন নগর গবেষণাবিদ। তিনি গবেষণার কাজে, সিটি কর্পোরেশন অফিস হতে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেন। উক্ত অফিস জনাব 'S′S^{\prime} কে বিভিন্ন প্রকার দলিল, অডিও, ভিডিও প্রদানের মাধ্যমে সাহায্য কেরন।

Comilla · 2023

উত্তর

যিনি রাষ্ট্রের সুযোগ-সুবিধা ভোগ করেন এবং রাষ্ট্রের অর্পিত দায়িত্ব ও কর্তব্য পালন করেন তাকে নাগরিক বলে।

উত্তর

সার্বভৌমত্ব রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতা ও মূখ্য উপাদান। রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো সার্বভৌমত্ব। সার্বভৌমত্ব বলতে চরম ও চূড়ান্ত ক্ষমতাকে বোঝায়। সার্বভৌমত্ব প্রতিষ্ঠার মাধ্যমে রাষ্ট্রের গঠন পূর্ণতা পায়। এই ক্ষমতা রাষ্ট্রকে অন্যান্য সংস্থা থেকে পৃথক করে। কেবল জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড ও সরকার থাকা সত্ত্বেও একটি দেশের সার্বভৌম ক্ষমতা না থাকলে তা রাষ্ট্র হিসেবে বিবেচিত হতে পারে না। যতদিন রাষ্ট্রের স্থায়িত্ব থাকে ততদিন সার্বভৌমত্বের স্থায়িত্ব থাকবেই। সুতরাং সার্বভৌমত্বই হচ্ছে রাষ্ট্রের মূখ্য উপাদান।

উত্তর

দৃশ্যপট-১ দ্বারা আমার পাঠ্যপুস্তকের আইনের বিষয়টিকে ইঙ্গিত করা হয়েছে। সাধারণভাবে আইন বলতে সামাজিকভাবে স্বীকৃত, লিখিত ও অলিখিত বিধিবিধান ও রীতিনীতিকে বোঝায়। মানুষের আচরণ নিয়ন্ত্রণ এবং সমাজের শৃঙ্খলা বজায় রাখার জন্য আইন প্রণয়ন করা হয়। রাষ্ট্রে আইনের শাসন প্রতিষ্ঠিত হলে সকল নাগরিক সমানভাবে স্বাধীনতা ও রাষ্ট্র প্রদত্ত সুযোগ-সুবিধা পেতে পারে। তখন কেউ কারো অধিকার ক্ষুণ্ণ করতে পারে না। আইনের প্রাধান্য বজায় থাকলে কেউ স্বেচ্ছাচারী হতে পারে না এবং ক্ষমতার অপব্যবহার করতে সচারাচর সাহস করে না। আইনের শাসনের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা করা যায়। উদ্দীপকের দৃশ্যপট-১ এর শিক্ষক শ্রেণিকক্ষে পাঠদানকালে বলেন, "শ্রেণিকক্ষে শৃঙ্খলা বজায় রাখার জন্য তোমাদের কিছু বিধিবিধান মেনে চলতে হবে। এগুলো তোমাদের সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে প্রতিফলিত হবে যা সামাজিকভাবে স্বীকৃত।” এরূপ বর্ণনায় আইন বিষয়টিকে উপস্থাপন করা হয়েছে। কেননা আইন মানুষের আচরণকে নিয়ন্ত্রণ করে সমাজে শৃঙ্খলা বজায় রাখে। আর এগুলো রাষ্ট্রের সার্বভৌম কর্তৃক স্বীকৃত।

উত্তর

দৃশ্যপট-২ এ বর্ণিত বিষয়টি হলো তথ্য অধিকার। তথ্য অধিকারের নিশ্চয়তার মাধ্যমে প্রতিটি সংস্থার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে।- মন্তব্যটি যথার্থ। বাংলাদেশ সরকার ৫ এপ্রিল ২০০৯ সালে তথ্য অধিকার আইন জারি করে। তথ্য অধিকার আইনে তথ্য বলতে কোনো কর্তৃপক্ষের গঠন, কাঠামো ও দাপ্তরিক কর্মকাণ্ড সংক্রান্ত যেকোনো স্মারক বই, মানচিত্র, চুক্তি, তথ্য-উপাত্ত, লগবহি, আদেশ-বিজ্ঞপ্তি, দলিল, নকল কপি, পত্র, প্রতিবেদন, হিসাব বিবরণী, প্রকল্প প্রস্তাব, আলোকচিত্র, অডিওভিডিও, অঙ্কিত চিত্র, ফিল্ম, ইলেকট্রনিক প্রক্রিয়ায় প্রস্তুতকৃত যেকোনো ইনস্ট্রুমেন্ট, যান্ত্রিকভাবে পাঠযোগ্য দলিলাদি এবং ভৌত গঠন ও বৈশিষ্ট্য নির্বিশেষে সকল তথ্যবহ বস্তু বা এদের প্রতিলিপিকে বুঝানো হয়েছে। আইনে আরও বলা হয়েছে, প্রত্যেক নাগরিকের কর্তৃপক্ষের নিকট হতে তথ্য পাওয়ার অধিকার রয়েছে এবং কর্তৃপক্ষও একজন নাগরিককে তথ্য প্রদানে বাধ্য থাকবে। উদ্দীপকের দৃশ্যপট-২ এর জনাব 'S′S^{\prime} একজন নগর গবেষণাবিদ। তিনি গবেষণার কাজে, সিটি কর্পোরেশন অফিস হতে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেন। উক্ত অফিস জনাব 'S′S^{\prime} কে বিভিন্ন প্রকার দলিল, অডিও, ভিডিও প্রদানের মাধ্যমে সাহায্য করেন। এখানে মূলত তথ্য অধিকার আইনের চিত্র প্রকাশ পেয়েছে। এই আইনটি প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি করে। বর্তমানে তথ্য অধিকার তথা অবাধ তথ্য প্রবাহ প্রতিটি সংস্থার স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দুর্নীতি রোধের অন্যতম হাতিয়ারে পরিণত হয়েছে। বাংলাদেশ সরকার জনগণের তথ্যপ্রাপ্তি তথা অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করতে তথ্য অধিকার আইন জারি করেছে। ফলে জনগণ সহজেই যেকোনো তথ্য সংগ্রহ করতে পারবেন। এতে অবাধ তথ্যপ্রবাহ সৃষ্টির ফলে প্রতিটি সংস্থার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে। ফলে প্রতিটি সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতি করার সুযোগ বহুলাংশে হ্রাস পাবে। তাছাড়া দুর্নীতিপরায়ণ ব্যক্তিরা তাদের অপকর্মের তথ্য ফাঁস হওয়ার ভয়ে দুর্নীতি করা থেকে বিরত থাকবে। সর্বোপরি অবাধ তথ্য প্রবাহের ফলে জনগণের ক্ষমতায়ন নিশ্চিত হবে এবং সুশাসন প্রতিষ্ঠিত হবে। ফলে দুর্নীতি নির্মূল করা সম্ভব হবে। উপরের আলোচনা থেকে বলা যায়, অবাধ তথ্য প্রবাহ প্রতিটি প্রতিষ্ঠানের কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি দুর্নীতি প্রতিরোধে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
SSCবাংলাদেশ ও বিশ্বপরিচয়অধ্যায়-৬ : রাষ্ট্র, নাগরিকতা ও আইন
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.উপযোগ বলতে কী বোঝায়?

উপযোগ বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সুশাসনের জন্য আইনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো।

সুশাসনের জন্য আইনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.আধুনিক রাষ্ট্রে আইনের প্রধান উৎস কী?

আধুনিক রাষ্ট্রে আইনের প্রধান উৎস কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সার্বভৌমত্ব ধারণাটি ব্যাখ্যা করো।

সার্বভৌমত্ব ধারণাটি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.রাষ্ট্র গঠনের একটি পূর্বশর্ত উল্লেখ পূর্বক ব্যাখ্যা করো।

রাষ্ট্র গঠনের একটি পূর্বশর্ত উল্লেখ পূর্বক ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নাগরিক স্বাধীনতার রক্ষাকবচটি ব্যাখ্যা করো।

নাগরিক স্বাধীনতার রক্ষাকবচটি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.সুশাসন কীভাবে নিশ্চিত করা যায়?

সুশাসন কীভাবে নিশ্চিত করা যায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সার্বভৌমত্ব ধারণাটি ব্যাখ্যা করো।

সার্বভৌমত্ব ধারণাটি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.রাষ্ট্র কেন সৃষ্টি হয়?

রাষ্ট্র কেন সৃষ্টি হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠায় একজন সুনাগরিকের করণীয় কী? ব্যাখ্যা করো।

দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠায় একজন সুনাগরিকের করণীয় কী? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11."গাছ লাগাও দেশ বাঁচাও”- এটি রাষ্ট্রের কোন ধরনের কাজ? ব্যাখ্যা করো।

"গাছ লাগাও দেশ বাঁচাও”- এটি রাষ্ট্রের কোন ধরনের কাজ? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.“রাষ্ট্রের চরম ও চূড়ান্ত ক্ষমতার মাধ্যমে তার গঠন পূর্ণতা পায়”- ব্যাখ্যা করো।

“রাষ্ট্রের চরম ও চূড়ান্ত ক্ষমতার মাধ্যমে তার গঠন পূর্ণতা পায়”- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।