“দৃশ্যপট-২ এ বর্ণিত বিষয়টি নিশ্চয়তার মাধ্যমে প্রতিটি সংস্থার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে"- বিশ্লেষণ কর।
উত্তর: দৃশ্যপট-২ এ বর্ণিত বিষয়টি হলো তথ্য অধিকার। তথ্য অধিকারের নিশ্চয়তার মাধ্যমে প্রতিটি সংস্থার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে।- মন্তব্যটি যথার্থ। বাংলাদেশ সরকার ৫ এপ্রিল ২০০৯ সালে তথ্য অধিকার আইন জারি করে। তথ্য অধিকার আইনে তথ্য বলতে কোনো কর্তৃপক্ষের গঠন, কাঠামো ও দাপ্তরিক কর্মকাণ্ড সংক্রান্ত যেকোনো স্মারক বই, মানচিত্র, চুক্তি, তথ্য-উপাত্ত, লগবহি, আদেশ-বিজ্ঞপ্তি, দলিল, নকল কপি, পত্র, প্রতিবেদন, হিসাব বিবরণী, প্রকল্প প্রস্তাব, আলোকচিত্র, অডিওভিডিও, অঙ্কিত চিত্র, ফিল্ম, ইলেকট্রনিক প্রক্রিয়ায় প্রস্তুতকৃত যেকোনো ইনস্ট্রুমেন্ট, যান্ত্রিকভাবে পাঠযোগ্য দলিলাদি এবং ভৌত গঠন ও বৈশিষ্ট্য নির্বিশেষে সকল তথ্যবহ বস্তু বা এদের প্রতিলিপিকে বুঝানো হয়েছে। আইনে আরও বলা হয়েছে, প্রত্যেক নাগরিকের কর্তৃপক্ষের নিকট হতে তথ্য পাওয়ার অধিকার রয়েছে এবং কর্তৃপক্ষও একজন নাগরিককে তথ্য প্রদানে বাধ্য থাকবে। উদ্দীপকের দৃশ্যপট-২ এর জনাব 'S [গণিত] একজন নগর গবেষণাবিদ। তিনি গবেষণার কাজে, সিটি কর্পোরেশন অফিস হতে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেন। উক্ত অফিস জনাব 'S [গণিত] কে বিভিন্ন প্রকার দলিল, অডিও, ভিডিও প্রদানের মাধ্যমে সাহায্য করেন। এখানে মূলত তথ্য অধিকার আইনের চিত্র প্রকাশ পেয়েছে। এই আইনটি প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি করে। বর্তমানে তথ্য অধিকার তথা অবাধ তথ্য প্রবাহ প্রতিটি সংস্থার স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দুর্নীতি রোধের অন্যতম হাতিয়ারে পরিণত হয়েছে। বাংলাদেশ সরকার জনগণের তথ্যপ্রাপ্তি তথা অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করতে তথ্য অধিকার আইন জারি করেছে। ফলে জনগণ সহজেই যেকোনো তথ্য সংগ্রহ করতে পারবেন। এতে অবাধ তথ্যপ্রবাহ সৃষ্টির ফলে প্রতিটি সংস্থার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে। ফলে প্রতিটি সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতি করার সুযোগ বহুলাংশে হ্রাস পাবে। তাছাড়া দুর্নীতিপরায়ণ ব্যক্তিরা তাদের অপকর্মের তথ্য ফাঁস হওয়ার ভয়ে দুর্নীতি করা থেকে বিরত থাকবে। সর্বোপরি অবাধ তথ্য প্রবাহের ফলে জনগণের ক্ষমতায়ন নিশ্চিত হবে এবং সুশাসন প্রতিষ্ঠিত হবে। ফলে দুর্নীতি নির্মূল করা সম্ভব হবে। উপরের আলোচনা থেকে বলা যায়, অবাধ তথ্য প্রবাহ প্রতিটি প্রতিষ্ঠানের কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি দুর্নীতি প্রতিরোধে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-৬ : রাষ্ট্র, নাগরিকতা ও আইন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-৬ : রাষ্ট্র, নাগরিকতা ও আইন · সৃজনশীল
“দৃশ্যপট-২ এ বর্ণিত বিষয়টি নিশ্চয়তার মাধ্যমে প্রতিটি সংস্থার কার্যক…
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর