সোহেল সাহেব কোন আইনের আওতায় তার তথ্য পেলেন? ব্যাখ্যা কর।
উত্তর: সোহেল সাহেব তথ্য অধিকার আইনের আওতায় তার তথ্য পেলেন। পৃথিবীর বহু রাষ্ট্রেই তথ্য অধিকার আইন রয়েছে। বাংলাদেশ সরকার ৫ এপ্রিল ২০০৯ সালে তথ্য অধিকার আইন জারি করে। তথ্য অধিকার আইনে তথ্য বলতে কোনো কর্তৃপক্ষের গঠন, কাঠামো ও দাপ্তরিক কর্মকাণ্ড সংক্রান্ত যেকোনো স্মারক বই, মানচিত্র, চুক্তি, তথ্য-উপাত্ত, লগবহি, আদেশ-বিজ্ঞপ্তি, দলিল, নকল কপি, পত্র, প্রতিবেদন, হিসাব বিবরণী, প্রকল্প প্রস্তাব, আলোকচিত্র, অডিওভিডিও, অঙ্কিত চিত্র, ফিল্ম, ইলেকট্রনিক প্রক্রিয়ায় প্রস্তুতকৃত যেকোনো ইনস্ট্রুমেন্ট, যান্ত্রিকভাবে পাঠযোগ্য দলিলাদি এবং ভৌত গঠন ও বৈশিষ্ট্য নির্বিশেষে সকল তথ্যবহ বস্তু বা এদের প্রতিলিপিকে বুঝানো হয়েছে। আইনে আরও বলা হয়েছে, প্রত্যেক নাগরিকের কর্তৃপক্ষের নিকট হতে তথ্য পাওয়ার অধিকার রয়েছে এবং কর্তৃপক্ষও একজন নাগরিককে তথ্য প্রদানে বাধ্য থাকবে। উদ্দীপকের ঘটনা-১ এর সোহেল সাহেব জমির খাজনা বিষয়ক বিভিন্ন তথ্য জানার জন্য ভূমি অফিসে যান। কিন্তু তারা তাকে সহযোগিতা না করে বিভিন্নভাবে হয়রানি করতে থাকে। নির্দিষ্ট দিনের মধ্যে তথ্য না পেয়ে তিনি যথাযথ কর্তৃপক্ষের কাছে আপিল করেন। অবশেষে তিনি প্রয়োজনীয় তথ্য পেতে সফল হন। এরূপ বর্ণনায় তথ্য অধিকার আইনের চিত্র প্রকাশ পায় যার আওতায় সোহেল সাহেব তার প্রয়োজনীয় তথ্য লাভ করতে সক্ষম হয়েছিলেন।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-৬ : রাষ্ট্র, নাগরিকতা ও আইন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-৬ : রাষ্ট্র, নাগরিকতা ও আইন · সৃজনশীল
সোহেল সাহেব কোন আইনের আওতায় তার তথ্য পেলেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর