শেয়ারFacebookWhatsApp

ঘটনা-২ এর কাজ যেন আধুনিক রাষ্ট্রের কাজের প্রতিরূপ-বিশ্লেষণ কর।

উত্তর: ঘটনা-২ এর কাজযেন আধুনিক রাষ্ট্রের কাজের প্রতিরূপ- উক্তিটি যথার্থ। প্রতিটি আধুনিক রাষ্ট্রকে সমাজের সামগ্রিক উন্নতির জন্য কল্যাণমূলক ভূমিকায় অবতীর্ণ হতে হয়। জনকল্যাণ ও উন্নয়নে রাষ্ট্রের কল্যাণমূলক কার্যাবলি গৌণ বা ঐচ্ছিক কাজ। জনগণের স্বাস্থ্য সুরক্ষায় এবং বিভিন্ন বৈষম্য ও কুপ্রথা দূরীকরণে রাষ্ট্রকে গুরুত্বপূর্ণ সামাজিক ভূমিকা পালন করতে হয়। আধুনিক রাষ্ট্র নাগরিকদের সুস্বাস্থ্য রক্ষা ও অসুস্থদের সেবা প্রদান, শিশু সদন, পরিবার পরিকল্পনা কেন্দ্র প্রভৃতি প্রতিষ্ঠা ও পরিচালনা করে থাকে। রাষ্ট্রের খাদ্য নিরাপত্তা, অবকাঠামোগত উন্নয়ন, জনগণের মধ্যে ঐক্য ও সম্প্রীতি বজায় রাখা, সমতা বিধান প্রভৃতি আধুনিক রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কল্যাণমূলক কাজ। আর যে রাষ্ট্র কল্যাণমূলক কাজ সম্পাদন করে তাকে কল্যাণমূলক তথা আধুনিক রাষ্ট্র বলা হয়। উদ্দীপকে ঘটনা-২ এ দেখা যায়, বাংলাদেশ সরকার পোশাক শিল্পের স্থিতিশীলতার জন্য শ্রমিকের ন্যূনতম মজুরি, কাজের সময় নির্বাচন ও কাজের উন্নত পরিবেশ সৃষ্টির লক্ষ্যে কাজ করছে। এছাড়া বিধবা ভাতা, বিনামূল্যে পুস্তক বিতরণ, খাদ্য সাহায্য প্রভৃতি কার্যক্রমও পরিচালনা করছে। শ্রমিকদের স্বার্থরক্ষার জন্য শ্রমনীতি প্রণয়ন, সঠিক মজুরি নির্ধারণ, কাজের পরিবেশ সৃষ্টি, বোনাস, কর্মসংস্থান সৃষ্টি রাষ্ট্রের ঐচ্ছিক বা কল্যাণমূলক সহযোগিতা, শিক্ষা ও স্বাস্থ্য সুবিধা নিশ্চিতকরণ, খাদ্য সাহায্য প্রদান প্রভৃতিও একটি আধুনিক রাষ্ট্রের কাজ। সুতরাং উপরে আলোচনার প্রেক্ষিতে ঘটনা-২ এ বর্ণিত বাংলাদেশের কাজগুলোকে আধুনিক রাষ্ট্রের কাজেরই প্রতিরূপ বলা যায়।

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-৬ : রাষ্ট্র, নাগরিকতা ও আইন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-৬ : রাষ্ট্র, নাগরিকতা ও আইন · সৃজনশীল

ঘটনা-২ এর কাজ যেন আধুনিক রাষ্ট্রের কাজের প্রতিরূপ-বিশ্লেষণ কর।

উদ্দীপক

ঘটনা-১: সোহেল সাহেব জমির খাজনা বিষয়ক বিভিন্ন তথ্য জানার জন্য ভূমি অফিসে যান। কিন্তু তারা তাকে সহযোগিতা না করে বিভিন্নভাবে হয়রানি করতে থাকে। নির্দিষ্ট দিনের মধ্যে তথ্য না পেয়ে তিনি যথাযথ কর্তৃপক্ষের কাছে আপিল করেন। অবশেষে তিনি প্রয়োজনীয় তথ্য পেতে সফল হন। ঘটনা-২: পোশাক শিল্পের স্থিতিশীলতার জন্য বাংলাদেশ সরকার শ্রমিকের ন্যূনতম মজুরি, কাজের সময় নির্ধারণ এবং কাজের উন্নত পরিবেশ সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তাছাড়া বর্তমান সরকার বিধবাভাতা, বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ, খাদ্য সাহায্যের মতো নানামুখী কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

Sylhet · 2023

উত্তর

রাষ্ট্র হলো একটি ভূখণ্ডভিত্তিক সমাজ বিশেষ, যার সংগঠিত সরকার ও জনসমষ্টি রয়েছে এবং যার নিজস্ব ভৌগোলিক এলাকার মধ্যে অন্যান্য সকল প্রতিষ্ঠানের ওপর সার্বভৌম ক্ষমতা প্রতিষ্ঠিত আছে।

উত্তর

আইনের চোখে সমাজে ধনী-দরিদ্র, সবল-দুর্বল, জাতি, ধর্ম, বর্ণ, সম্প্রদায় নির্বিশেষে সকলেই সমান। আইন হচ্ছে সর্বজনীন। আর তা সমভাবে রাষ্ট্রের সকলের জন্য প্রযোজ্য হয়। আইনের চোখে কেউ বাড়তি সুবিধা পাবে না। আইনের দৃষ্টিতে সমতা একটি গুরুত্বপূর্ণ বিষয়। যখন আইনের অনুশাসন থাকে না, তখনই রাষ্ট্রে ব্যক্তিস্বাধীনতা খর্ব হয়। সুতরাং সমতা ও শৃঙ্খলা বজায় রাখার জন্য আইনের চোখে সবাইকে সমানভাবে দেখা হয়।

উত্তর

সোহেল সাহেব তথ্য অধিকার আইনের আওতায় তার তথ্য পেলেন। পৃথিবীর বহু রাষ্ট্রেই তথ্য অধিকার আইন রয়েছে। বাংলাদেশ সরকার ৫ এপ্রিল ২০০৯ সালে তথ্য অধিকার আইন জারি করে। তথ্য অধিকার আইনে তথ্য বলতে কোনো কর্তৃপক্ষের গঠন, কাঠামো ও দাপ্তরিক কর্মকাণ্ড সংক্রান্ত যেকোনো স্মারক বই, মানচিত্র, চুক্তি, তথ্য-উপাত্ত, লগবহি, আদেশ-বিজ্ঞপ্তি, দলিল, নকল কপি, পত্র, প্রতিবেদন, হিসাব বিবরণী, প্রকল্প প্রস্তাব, আলোকচিত্র, অডিওভিডিও, অঙ্কিত চিত্র, ফিল্ম, ইলেকট্রনিক প্রক্রিয়ায় প্রস্তুতকৃত যেকোনো ইনস্ট্রুমেন্ট, যান্ত্রিকভাবে পাঠযোগ্য দলিলাদি এবং ভৌত গঠন ও বৈশিষ্ট্য নির্বিশেষে সকল তথ্যবহ বস্তু বা এদের প্রতিলিপিকে বুঝানো হয়েছে। আইনে আরও বলা হয়েছে, প্রত্যেক নাগরিকের কর্তৃপক্ষের নিকট হতে তথ্য পাওয়ার অধিকার রয়েছে এবং কর্তৃপক্ষও একজন নাগরিককে তথ্য প্রদানে বাধ্য থাকবে। উদ্দীপকের ঘটনা-১ এর সোহেল সাহেব জমির খাজনা বিষয়ক বিভিন্ন তথ্য জানার জন্য ভূমি অফিসে যান। কিন্তু তারা তাকে সহযোগিতা না করে বিভিন্নভাবে হয়রানি করতে থাকে। নির্দিষ্ট দিনের মধ্যে তথ্য না পেয়ে তিনি যথাযথ কর্তৃপক্ষের কাছে আপিল করেন। অবশেষে তিনি প্রয়োজনীয় তথ্য পেতে সফল হন। এরূপ বর্ণনায় তথ্য অধিকার আইনের চিত্র প্রকাশ পায় যার আওতায় সোহেল সাহেব তার প্রয়োজনীয় তথ্য লাভ করতে সক্ষম হয়েছিলেন।

উত্তর

ঘটনা-২ এর কাজযেন আধুনিক রাষ্ট্রের কাজের প্রতিরূপ- উক্তিটি যথার্থ। প্রতিটি আধুনিক রাষ্ট্রকে সমাজের সামগ্রিক উন্নতির জন্য কল্যাণমূলক ভূমিকায় অবতীর্ণ হতে হয়। জনকল্যাণ ও উন্নয়নে রাষ্ট্রের কল্যাণমূলক কার্যাবলি গৌণ বা ঐচ্ছিক কাজ। জনগণের স্বাস্থ্য সুরক্ষায় এবং বিভিন্ন বৈষম্য ও কুপ্রথা দূরীকরণে রাষ্ট্রকে গুরুত্বপূর্ণ সামাজিক ভূমিকা পালন করতে হয়। আধুনিক রাষ্ট্র নাগরিকদের সুস্বাস্থ্য রক্ষা ও অসুস্থদের সেবা প্রদান, শিশু সদন, পরিবার পরিকল্পনা কেন্দ্র প্রভৃতি প্রতিষ্ঠা ও পরিচালনা করে থাকে। রাষ্ট্রের খাদ্য নিরাপত্তা, অবকাঠামোগত উন্নয়ন, জনগণের মধ্যে ঐক্য ও সম্প্রীতি বজায় রাখা, সমতা বিধান প্রভৃতি আধুনিক রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কল্যাণমূলক কাজ। আর যে রাষ্ট্র কল্যাণমূলক কাজ সম্পাদন করে তাকে কল্যাণমূলক তথা আধুনিক রাষ্ট্র বলা হয়। উদ্দীপকে ঘটনা-২ এ দেখা যায়, বাংলাদেশ সরকার পোশাক শিল্পের স্থিতিশীলতার জন্য শ্রমিকের ন্যূনতম মজুরি, কাজের সময় নির্বাচন ও কাজের উন্নত পরিবেশ সৃষ্টির লক্ষ্যে কাজ করছে। এছাড়া বিধবা ভাতা, বিনামূল্যে পুস্তক বিতরণ, খাদ্য সাহায্য প্রভৃতি কার্যক্রমও পরিচালনা করছে। শ্রমিকদের স্বার্থরক্ষার জন্য শ্রমনীতি প্রণয়ন, সঠিক মজুরি নির্ধারণ, কাজের পরিবেশ সৃষ্টি, বোনাস, কর্মসংস্থান সৃষ্টি রাষ্ট্রের ঐচ্ছিক বা কল্যাণমূলক সহযোগিতা, শিক্ষা ও স্বাস্থ্য সুবিধা নিশ্চিতকরণ, খাদ্য সাহায্য প্রদান প্রভৃতিও একটি আধুনিক রাষ্ট্রের কাজ। সুতরাং উপরে আলোচনার প্রেক্ষিতে ঘটনা-২ এ বর্ণিত বাংলাদেশের কাজগুলোকে আধুনিক রাষ্ট্রের কাজেরই প্রতিরূপ বলা যায়।
SSCবাংলাদেশ ও বিশ্বপরিচয়অধ্যায়-৬ : রাষ্ট্র, নাগরিকতা ও আইন
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.উপযোগ বলতে কী বোঝায়?

উপযোগ বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সুশাসনের জন্য আইনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো।

সুশাসনের জন্য আইনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.আধুনিক রাষ্ট্রে আইনের প্রধান উৎস কী?

আধুনিক রাষ্ট্রে আইনের প্রধান উৎস কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সার্বভৌমত্ব ধারণাটি ব্যাখ্যা করো।

সার্বভৌমত্ব ধারণাটি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.রাষ্ট্র গঠনের একটি পূর্বশর্ত উল্লেখ পূর্বক ব্যাখ্যা করো।

রাষ্ট্র গঠনের একটি পূর্বশর্ত উল্লেখ পূর্বক ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নাগরিক স্বাধীনতার রক্ষাকবচটি ব্যাখ্যা করো।

নাগরিক স্বাধীনতার রক্ষাকবচটি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.সুশাসন কীভাবে নিশ্চিত করা যায়?

সুশাসন কীভাবে নিশ্চিত করা যায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সার্বভৌমত্ব ধারণাটি ব্যাখ্যা করো।

সার্বভৌমত্ব ধারণাটি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.রাষ্ট্র কেন সৃষ্টি হয়?

রাষ্ট্র কেন সৃষ্টি হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠায় একজন সুনাগরিকের করণীয় কী? ব্যাখ্যা করো।

দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠায় একজন সুনাগরিকের করণীয় কী? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11."গাছ লাগাও দেশ বাঁচাও”- এটি রাষ্ট্রের কোন ধরনের কাজ? ব্যাখ্যা করো।

"গাছ লাগাও দেশ বাঁচাও”- এটি রাষ্ট্রের কোন ধরনের কাজ? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.“রাষ্ট্রের চরম ও চূড়ান্ত ক্ষমতার মাধ্যমে তার গঠন পূর্ণতা পায়”- ব্যাখ্যা করো।

“রাষ্ট্রের চরম ও চূড়ান্ত ক্ষমতার মাধ্যমে তার গঠন পূর্ণতা পায়”- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।