শেয়ারFacebookWhatsApp

দৃশ্যকল্প-১ এ কৃষকের কাজের সাথে তোমার পাঠ্যপুস্তকের কোন ধারণার মিল পাওয়া যায়? ব্যাখ্যা কর।

উত্তর: দৃশ্যকল্প-১ এ কৃষকের কাজের সাথে আমার পাঠ্যপুস্তকের নাগরিকের দায়িত্ব ও কর্তব্যের ধারণার মিল পাওয়া যায়। রাষ্ট্র যেমন নাগরিকের বিবিধ সুযোগ-সুবিধা এবং অধিকার দিয়ে থাকে তেমনি রাষ্ট্রের প্রতিও নাগরিকদের কতকগুলো দায়িত্ব ও কর্তব্য পালন করতে হয়। রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা, রাষ্ট্রের প্রচলিত আইন এবং সংবিধান মেনে চলা, সততা ও সুবিবেচনার সাথে ভোট দেওয়া, যথাসময়ে কর প্রদান, রাষ্ট্রীয় কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করা, সন্তানদের শিক্ষিত করে গড়ে তোলা এবং তাদের সুস্বাস্থ্যের অধিকারী করা, দেশের ইতিহাস ঐতিহ্যকে ধারণ করা নাগরিকদের দায়িত্ব ও কর্তব্য। উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ একটি দৈনিক পত্রিকার সাংবাদিক লিখেছেন, অশিক্ষিত গরীব কৃষক তার তৃতীয় শ্রেণিতে পড়ুয়া বাচ্চাকে করোনা টিকা দিতে বিদ্যালয়ে নিয়ে এসেছেন। সন্তান বড় হয়ে দেশের জন্য কাজ করবে এই প্রত্যাশায়। এরূপ বক্তব্যে নাগরিকের দায়িত্ব ও কর্তব্যের বিষয়টি সুস্পষ্ট। কারণ দরিদ্র কৃষক গরিব মানুষ হলেও তার সন্তানকে টিকা দিয়েছেন ভবিষ্যৎ সুস্থ সবল নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য। তার এরূপ কাজ নাগরিকের অপরিহার্য দায়িত্ব ও কর্তব্য।

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-৬ : রাষ্ট্র, নাগরিকতা ও আইন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-৬ : রাষ্ট্র, নাগরিকতা ও আইন · সৃজনশীল

দৃশ্যকল্প-১ এ কৃষকের কাজের সাথে তোমার পাঠ্যপুস্তকের কোন ধারণার মিল …

উদ্দীপক

দৃশ্যকল্প-১: একটি দৈনিক পত্রিকার সাংবাদিক লিখেছেন, অশিক্ষিত গরীব কৃষক তার তৃতীয় শ্রেণিতে পড়ুয়া বাচ্চাকে করনা টিকা দিতে বিদ্যালয়ে নিয়ে এসেছেন। সন্তান বড় হয়ে দেশের জন্য কাজ করবে এই প্রত্যাশায়। দৃশ্যকল্প-২ : জনাব কামাল তার স্ত্রীকে নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে যান। স্ত্রীকে হাসপাতালে ভর্তি করার পর হাসপাতালের সরবরাহকৃত খাবার সন্তোষজনক না হলে, তিনি কর্তৃপক্ষের নিকট প্রত্যেক জন রোগীর জন্য খাদ্য বাবদ কত টাকা বরাদ্দ তা জানতে চেয়ে আবেদন করেন। প্রথমে অপরাগতা প্রকাশ করলেও উপযুক্ত কর্তৃপক্ষের মাধ্যমে তিনি তা জানতে পারেন।

Chittagong · 2023

উত্তর

যে ব্যক্তি রাষ্ট্রের সুযোগ-সুবিধা গ্রহণ করে এবং রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকার করে দায়িত্ব কর্তব্য পালন করে তাকে নাগরিক বলে।

উত্তর

রাষ্ট্র গঠনের মুখ্য উপাদান সার্বভৌমত্ব বা সার্বভৌমিকতা। সার্বভৌম শব্দ দ্বারা চরম ও চূড়ান্ত ক্ষমতাকে বোঝায়। সার্বভৌমত্ব প্রতিষ্ঠার মাধ্যমে রাষ্ট্রের গঠন পূর্ণতা পায়। এ ক্ষমতা রাষ্ট্রকে অন্যান্য সংস্থা থেকে পৃথক করে। সার্বভৌমত্ব হচ্ছে রাষ্ট্রের ঐ বৈশিষ্ট্য যার ফলে নিজের ইচ্ছা ছাড়া অন্যকোনো প্রকার ইচ্ছার দ্বারা রাষ্ট্র আইনসঙ্গতভাবে আবদ্ধ নয়। প্রত্যেক সমাজব্যবস্থায় চূড়ান্ত ক্ষমতা কার্যকরী করার জন্য মাত্র একটি কেন্দ্রীয় কর্তৃপক্ষ থাকবে। আর এ ক্ষমতাই হলো সার্বভৌম ক্ষমতা। সার্বভৌমের আদর্শই হলো আইন। সার্বভৌমের আদর্শ বা আইন মানতে সকলেই বাধ্য। কেবল জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড ও সরকার থাকা সত্ত্বেও একটি দেশের সার্বভৌমত্ব ক্ষমতা না থাকলে তা রাষ্ট্র হিসেবে বিবেচিত হবে না।

উত্তর

দৃশ্যকল্প-১ এ কৃষকের কাজের সাথে আমার পাঠ্যপুস্তকের নাগরিকের দায়িত্ব ও কর্তব্যের ধারণার মিল পাওয়া যায়। রাষ্ট্র যেমন নাগরিকের বিবিধ সুযোগ-সুবিধা এবং অধিকার দিয়ে থাকে তেমনি রাষ্ট্রের প্রতিও নাগরিকদের কতকগুলো দায়িত্ব ও কর্তব্য পালন করতে হয়। রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা, রাষ্ট্রের প্রচলিত আইন এবং সংবিধান মেনে চলা, সততা ও সুবিবেচনার সাথে ভোট দেওয়া, যথাসময়ে কর প্রদান, রাষ্ট্রীয় কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করা, সন্তানদের শিক্ষিত করে গড়ে তোলা এবং তাদের সুস্বাস্থ্যের অধিকারী করা, দেশের ইতিহাস ঐতিহ্যকে ধারণ করা নাগরিকদের দায়িত্ব ও কর্তব্য। উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ একটি দৈনিক পত্রিকার সাংবাদিক লিখেছেন, অশিক্ষিত গরীব কৃষক তার তৃতীয় শ্রেণিতে পড়ুয়া বাচ্চাকে করোনা টিকা দিতে বিদ্যালয়ে নিয়ে এসেছেন। সন্তান বড় হয়ে দেশের জন্য কাজ করবে এই প্রত্যাশায়। এরূপ বক্তব্যে নাগরিকের দায়িত্ব ও কর্তব্যের বিষয়টি সুস্পষ্ট। কারণ দরিদ্র কৃষক গরিব মানুষ হলেও তার সন্তানকে টিকা দিয়েছেন ভবিষ্যৎ সুস্থ সবল নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য। তার এরূপ কাজ নাগরিকের অপরিহার্য দায়িত্ব ও কর্তব্য।

উত্তর

দৃশ্যকল্প-২ তথ্য অধিকার আইনের প্রকাশ ঘটেছে। কামালের এরূপ তথ্য প্রাপ্তির সুযোগ দেশে সুশাসন ও জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করে। পৃথিবীর বহুদেশে তথ্য অধিকার আইন থাকলেও আমাদের দেশে আইনটি প্রণীত হয়েছে ২০০৯ সালের ৫ এপ্রিল। এ আইনে বলা হয়েছে- প্রত্যেক নাগরিকের কর্তৃপক্ষের নিকট হতে তথ্য পাওয়ার অধিকার রয়েছে এবং কর্তৃপক্ষও নাগরিককে তথ্য প্রদানে বাধ্য থাকবে। হাসপাতালে চিকিৎসা নিতে যান। স্ত্রীকে হাসপাতালে ভর্তি করার পর হাসপাতালের সরবরাহকৃত খাবার সন্তোষজনক না হলে, তিনি কর্তৃপক্ষের নিকট প্রত্যেক রোগীর জন্য খাদ্য বাবদ কত টাকা বরাদ্দ তা জানতে চেয়ে আবেদন করেন। প্রথমে অপরাগতা প্রকাশ করলেও উপযুক্ত কর্তৃপক্ষের মাধ্যমে তিনি তা জানতে পারেন। কামালের এরূপ তথ্য প্রাপ্তি দেশে সুশাসন ও জনগণের অধিকারকে সুনিশ্চিত করতে ভূমিকা রাখবে। কারণ, তথ্যের অবাধ সরবরাহের সাথে সুশাসন ও উদ্দীপকের দৃশ্যকল্প-২ এর জনাব কামাল তার স্ত্রীকে নিয়ে নাগরিকগণের ক্ষমতায়নের গভীর সম্পর্ক বিদ্যমান। স্বচ্ছতা, জবাবাদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠায় তথ্যের অবাধ প্রবাহের কোনো বিকল্প নেই। তথ্য প্রাপ্তির মাধ্যমে সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানের যাবতীয় তথ্য উপাত্ত জনগণের কাছে স্পষ্টভাবে প্রকাশিত হওয়ায় জনগণ ও সরকারের মধ্যে সম্পর্কের উন্নয়ন হয়। তাছাড়া এর মাধ্যমে সমাজের সর্বস্তরে গণতান্ত্রিক চেতনা এবং গণতান্ত্রিক ক্ষমতা বিকশিত হয়। তথ্য অধিকার নিশ্চিত হলে সমাজের সর্বস্তরে নাগরিকদের মধ্যে এক ধরনের সচেতনতা সৃষ্টি হয় এবং দায়িত্ববোধ বেড়ে যায়। এর ফলে কোনো প্রতিষ্ঠানের জনগণের কাছে সুশাসনের অন্যতম পূর্বশর্ত জবাবদিহিতার পথ প্রশস্ত হয়। সেই সাথে অসচ্ছতা, দুর্নীতি এবং ক্ষমতার অপপ্রয়োগ দূরীভূত হয়। সর্বোপরি সুশাসন ও জনগণের ক্ষমতায়ন নিশ্চিতের মাধ্যমে গণতন্ত্রের ভিত মজবুত হয়। সার্বিক আলোচনার প্রেক্ষিতে বলা যায়, জনাব কামালের কার্যক্রম তথা তথ্য প্রাপ্তি, স্বচ্ছতা ও জবাবাদিহিতা প্রতিষ্ঠার মাধ্যমে সুশাসন ও জনগণের ক্ষমতা নিশ্চিত করে।
SSCবাংলাদেশ ও বিশ্বপরিচয়অধ্যায়-৬ : রাষ্ট্র, নাগরিকতা ও আইন
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.উপযোগ বলতে কী বোঝায়?

উপযোগ বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সুশাসনের জন্য আইনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো।

সুশাসনের জন্য আইনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.আধুনিক রাষ্ট্রে আইনের প্রধান উৎস কী?

আধুনিক রাষ্ট্রে আইনের প্রধান উৎস কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সার্বভৌমত্ব ধারণাটি ব্যাখ্যা করো।

সার্বভৌমত্ব ধারণাটি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.রাষ্ট্র গঠনের একটি পূর্বশর্ত উল্লেখ পূর্বক ব্যাখ্যা করো।

রাষ্ট্র গঠনের একটি পূর্বশর্ত উল্লেখ পূর্বক ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নাগরিক স্বাধীনতার রক্ষাকবচটি ব্যাখ্যা করো।

নাগরিক স্বাধীনতার রক্ষাকবচটি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.সুশাসন কীভাবে নিশ্চিত করা যায়?

সুশাসন কীভাবে নিশ্চিত করা যায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সার্বভৌমত্ব ধারণাটি ব্যাখ্যা করো।

সার্বভৌমত্ব ধারণাটি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.রাষ্ট্র কেন সৃষ্টি হয়?

রাষ্ট্র কেন সৃষ্টি হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠায় একজন সুনাগরিকের করণীয় কী? ব্যাখ্যা করো।

দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠায় একজন সুনাগরিকের করণীয় কী? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11."গাছ লাগাও দেশ বাঁচাও”- এটি রাষ্ট্রের কোন ধরনের কাজ? ব্যাখ্যা করো।

"গাছ লাগাও দেশ বাঁচাও”- এটি রাষ্ট্রের কোন ধরনের কাজ? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.“রাষ্ট্রের চরম ও চূড়ান্ত ক্ষমতার মাধ্যমে তার গঠন পূর্ণতা পায়”- ব্যাখ্যা করো।

“রাষ্ট্রের চরম ও চূড়ান্ত ক্ষমতার মাধ্যমে তার গঠন পূর্ণতা পায়”- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।