দৃশ্যকল্প-২ এ কামালের কার্যক্রম সুশাসন ও জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করে- মূল্যায়ন কর।
উত্তর: দৃশ্যকল্প-২ তথ্য অধিকার আইনের প্রকাশ ঘটেছে। কামালের এরূপ তথ্য প্রাপ্তির সুযোগ দেশে সুশাসন ও জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করে। পৃথিবীর বহুদেশে তথ্য অধিকার আইন থাকলেও আমাদের দেশে আইনটি প্রণীত হয়েছে ২০০৯ সালের ৫ এপ্রিল। এ আইনে বলা হয়েছে- প্রত্যেক নাগরিকের কর্তৃপক্ষের নিকট হতে তথ্য পাওয়ার অধিকার রয়েছে এবং কর্তৃপক্ষও নাগরিককে তথ্য প্রদানে বাধ্য থাকবে। হাসপাতালে চিকিৎসা নিতে যান। স্ত্রীকে হাসপাতালে ভর্তি করার পর হাসপাতালের সরবরাহকৃত খাবার সন্তোষজনক না হলে, তিনি কর্তৃপক্ষের নিকট প্রত্যেক রোগীর জন্য খাদ্য বাবদ কত টাকা বরাদ্দ তা জানতে চেয়ে আবেদন করেন। প্রথমে অপরাগতা প্রকাশ করলেও উপযুক্ত কর্তৃপক্ষের মাধ্যমে তিনি তা জানতে পারেন। কামালের এরূপ তথ্য প্রাপ্তি দেশে সুশাসন ও জনগণের অধিকারকে সুনিশ্চিত করতে ভূমিকা রাখবে। কারণ, তথ্যের অবাধ সরবরাহের সাথে সুশাসন ও উদ্দীপকের দৃশ্যকল্প-২ এর জনাব কামাল তার স্ত্রীকে নিয়ে নাগরিকগণের ক্ষমতায়নের গভীর সম্পর্ক বিদ্যমান। স্বচ্ছতা, জবাবাদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠায় তথ্যের অবাধ প্রবাহের কোনো বিকল্প নেই। তথ্য প্রাপ্তির মাধ্যমে সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানের যাবতীয় তথ্য উপাত্ত জনগণের কাছে স্পষ্টভাবে প্রকাশিত হওয়ায় জনগণ ও সরকারের মধ্যে সম্পর্কের উন্নয়ন হয়। তাছাড়া এর মাধ্যমে সমাজের সর্বস্তরে গণতান্ত্রিক চেতনা এবং গণতান্ত্রিক ক্ষমতা বিকশিত হয়। তথ্য অধিকার নিশ্চিত হলে সমাজের সর্বস্তরে নাগরিকদের মধ্যে এক ধরনের সচেতনতা সৃষ্টি হয় এবং দায়িত্ববোধ বেড়ে যায়। এর ফলে কোনো প্রতিষ্ঠানের জনগণের কাছে সুশাসনের অন্যতম পূর্বশর্ত জবাবদিহিতার পথ প্রশস্ত হয়। সেই সাথে অসচ্ছতা, দুর্নীতি এবং ক্ষমতার অপপ্রয়োগ দূরীভূত হয়। সর্বোপরি সুশাসন ও জনগণের ক্ষমতায়ন নিশ্চিতের মাধ্যমে গণতন্ত্রের ভিত মজবুত হয়। সার্বিক আলোচনার প্রেক্ষিতে বলা যায়, জনাব কামালের কার্যক্রম তথা তথ্য প্রাপ্তি, স্বচ্ছতা ও জবাবাদিহিতা প্রতিষ্ঠার মাধ্যমে সুশাসন ও জনগণের ক্ষমতা নিশ্চিত করে।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-৬ : রাষ্ট্র, নাগরিকতা ও আইন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-৬ : রাষ্ট্র, নাগরিকতা ও আইন · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এ কামালের কার্যক্রম সুশাসন ও জনগণের ক্ষমতায়ন নিশ্চিত কর…
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর