ঘটনা-২ এ মিজান সাহেবের এ কাজটি ছাড়াও একজন নাগরিক হিসেবে তার আরো দায়িত্ব ও কর্তব্য রয়েছে, তুমি কি একমত? তোমার মতামত দাও।
উত্তর: ঘটনা-২ এর মিজান সাহেবের কাজ অর্থাৎ আয়কর প্রদান করা ছাড়াও নাগরিক হিসেবে তার আরো দায়িত্ব ও কর্তব্য রয়েছে।-উক্তিটির সাথে আমি একমত। রাষ্ট্র যেমন নাগরিকদের বিবিধ সুযোগ-সুবিধা এবং অধিকার দিয়ে থাকে তেমনি রাষ্ট্রের প্রতিও নাগরিকদের কতকগুলো দায়িত্ব ও কর্তব্য পালন করতে হয়। নাগরিকদের দায়িত্ব ও কর্তব্যগুলোর অন্যতম হলো কর প্রদান করা। রাষ্ট্র পরিচালনার জন্য নাগরিকরা সরকারকে যে অর্থ প্রদান করে তাকেই কর বলে। রাষ্ট্রীয় আয়ের প্রধান উৎস নাগরিকদের প্রদেয় কর ও খাজনা। রাষ্ট্রের প্রশাসনিক, প্রতিরক্ষা এবং উন্নয়নমূলক কাজ সম্পাদনের জন্য বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন। তাই নাগরিকদের যথাসময়ে কর প্রদান করে রাষ্ট্রীয় কাজে সহযোগিতা করতে হবে। উদ্দীপকের মিজান সাহেব প্রতিবছর সরকারকে কর প্রদান করেন যা তার অন্যতম কর্তব্যকে নির্দেশ করে। তবে এছাড়াও নাগরিকের বহুবিধ কর্তব্য পালন করতে হয়। রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা নাগরিকের প্রধান কর্তব্য। রাষ্ট্রের নিরাপত্তা, অখণ্ডতা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য প্রত্যেক নাগরিককে সর্বদা সজাগ এবং চরম ত্যাগের জন্য প্রস্তুত থাকতে হবে। রাষ্ট্রের প্রচলিত আইন ও সংবিধান মেনে চলা এবং আইনের প্রতি সম্মান দেখানো নাগরিকদের অন্যতম দায়িত্ব। রাষ্ট্রের অর্পিত দায়িত্ব অর্থাৎ রাষ্ট্রীয় কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করাও নাগরিকের কর্তব্য। সরকারের গৃহীত যেকোনো কাজ জনগণের কাজ। নাগরিকদের সততা, কাজে একাগ্রতা ও নিষ্ঠার ওপর সরকারের সফলতা, উন্নতি ও অগ্রগতি নির্ভর করে। আবার নাগরিকদের যথাসময়ে কর প্রদান করাও একটি অন্যতম কর্তব্য। কেননা রাষ্ট্রীয় আয়ের প্রধান উৎস নাগরিকদের প্রদেয় কর ও খাজনা। এছাড়া সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা, দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়া, ভিন্ন সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল থাকা, অন্যের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হওয়া, বেআইনি কাজের বিরুদ্ধে রুখে দাঁড়ানো প্রভৃতিও নাগরিকদের দায়িত্ব ও কর্তব্যের অন্তর্ভুক্ত। আলোচনা শেষে তাই বলা যায়, রাষ্ট্রের প্রতি একজন নাগরিককে নানাবিধ কর্তব্য পালন করতে হয়।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-৬ : রাষ্ট্র, নাগরিকতা ও আইন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-৬ : রাষ্ট্র, নাগরিকতা ও আইন · সৃজনশীল
ঘটনা-২ এ মিজান সাহেবের এ কাজটি ছাড়াও একজন নাগরিক হিসেবে তার আরো দায়…
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর