উদ্দীপকের সাজেদা বেগম কোন আইনের সহায়তায় তার তথ্য পেলেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের সাজেদা বেগম তথ্য অধিকার আইনের সহায়তায় তার তথ্য পেলেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৩৯নং অনুচ্ছেদে চিন্তা, বিবেক ও বাকস্বাধীনতা নাগরিকের অন্যতম মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত। জনগণের তথ্য প্রাপ্তির অধিকারকে সুনিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সরকার ৫ এপ্রিল ২০০৯ সালে তথ্য অধিকার আইন জারি করে। এ আইনে বলা হয়েছে, প্রত্যেক নাগরিকের কর্তৃপক্ষের নিকট থেকে তথ্য পাওয়ার অধিকার রয়েছে এবং কর্তৃপক্ষও একজন নাগরিককে তথ্য প্রদানে বাধ্য থাকবে। বর্তমানে এ আইনে 'তথ্য কমিশন' নামে একটি স্বাধীন প্রতিষ্ঠান সৃষ্টি করা হয়েছে। উদ্দীপকের সাজেদা বেগম তার জমির দলিলের কপি আনতে ভূমি অফিসে যান। দায়িত্বরত ব্যক্তি তাকে সহযোগিতা না করে বিভিন্নভাবে হয়রানি করতে থাকে। নির্দিষ্ট দিনের মধ্যে তথ্য না পাওয়ায় তিনি উপযুক্ত কর্তৃপক্ষের কাছে আপিল করে প্রয়োজনীয় তথ্য পেতে সক্ষম হন। এখানে সাজেদা বেগম মূলত তথ্য অধিকার আইন ২০০৯ অনুসারে তার ভূমি সংক্রান্ত তথ্য লাভ করেন।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-৬ : রাষ্ট্র, নাগরিকতা ও আইন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-৬ : রাষ্ট্র, নাগরিকতা ও আইন · সৃজনশীল
উদ্দীপকের সাজেদা বেগম কোন আইনের সহায়তায় তার তথ্য পেলেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর