শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে সরকারের কোন কাজের প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে সরকারের ঐচ্ছিক কাজের প্রতিফলন ঘটেছে। মানুষের প্রয়োজনেই রাষ্ট্র গড়ে উঠেছে। মানবজীবনের কল্যাণসাধনই রাষ্ট্রের কাজ। আধুনিক রাষ্ট্রের কার্যাবলিকে দুটি শ্রেণিতে ভাগ করা যায়; যেমন- অপরিহার্য বা মুখ্য কার্যাবলি এবং কল্যাণমূলক বা ঐচ্ছিক কার্যাবলি। রাষ্ট্রের অস্তিত্ব, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং রাষ্ট্রে বসবাসরত জনগণের অধিকার সংরক্ষণের জন্য রাষ্ট্র যেসব পদক্ষেপ গ্রহণ করে, সেগুলোকে অপরিহার্য বা মুখ্য কাজ বলা হয়। আর জনকল্যাণ ও উন্নয়নে রাষ্ট্রের কাজগুলো ঐচ্ছিক বা গৌণ কাজ। আর রাষ্ট্রের ঐচ্ছিক কাজগুলোর মধ্যে দেশের অবকাঠামোগত উন্নয়ন যথা-রাস্তাঘাট, সেতু, সড়ক, রেলপথ, নৌচলাচল, বিমান যোগাযোগ, ডাক, তার ও টেলিযোগাযোগ এবং যোগাযোগের আধুনিক প্রযুক্তির সাথে সংযুক্ত থাকা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ঐচ্ছিক কাজ। সুষ্ঠু পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলাও রাষ্ট্রের ঐচ্ছিক কাজের অন্তর্ভুক্ত। উদ্দীপকের আফজাল স্কুলে যাওয়ার সময় দেখতে পায় খালের ওপর পুরোনো সাঁকোটি ভাঙ্গা। বর্তমান সরকার সেখানে সংযোগ রাস্তাসহ একটি পাকা সেতু নির্মাণ করেছে। আফজাল ও তার সহপাঠীরা এখন ভালভাবে স্কুলে যেতে পেরে খুব খুশি। সরকারের এরূপ কর্মকান্ডে রাষ্ট্রের ঐচ্ছিক বা কল্যাণমূলক কাজ প্রকাশ পেয়েছে। কারণ সাঁকো, ব্রিজ, কালভাট নির্মাণ সরকারের কল্যাণমূলক কাজের অন্তর্ভুক্ত।

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-৬ : রাষ্ট্র, নাগরিকতা ও আইন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-৬ : রাষ্ট্র, নাগরিকতা ও আইন · সৃজনশীল

উদ্দীপকে সরকারের কোন কাজের প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা কর।

উদ্দীপক

আফজাল স্কুলে যাওয়ার সময় দেখতে পায় খালের ওপর পুরোনো সাঁকোটি ভাঙ্গা। বর্তমান সরকার সেখানে সংযোগ রাস্তাসহ একটি পাকা সেতু নির্মাণ করেছে। আফজাল ও তার সহপাঠীরা এখন ভালোভাবে স্কুলে যেতে পেরে খুব খুশি। অপরদিকে আফজালের বাবাও তাকে নিয়মিত বিদ্যালয়ে পাঠান এবং রাষ্ট্রীয় কাজে সহায়তা করেন।

Mymensingh · 2023

উত্তর

অ্যারিস্টটলের মতে, সেই ব্যক্তিই রাষ্ট্রের নাগরিক যে নগররাষ্ট্রের প্রতিনিধিত্ব ও শাসনকার্যে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে।

উত্তর

সার্বভৌমত্ব শব্দ দ্বারা চরম ও চূড়ান্ত ক্ষমতাকে বোঝায়। সার্বভৌমত্ব প্রতিষ্ঠার মাধ্যমে রাষ্ট্রের গঠন পূর্ণতা পায়। এ ক্ষমতা রাষ্ট্রকে অন্যান্য সংস্থা থেকে পৃথক করে। সার্বভৌমত্ব হচ্ছে রাষ্ট্রের ঐ বৈশিষ্ট্য যার ফলে নিজের ইচ্ছা ছাড়া অন্য কোনো প্রকার ইচ্ছার দ্বারা রাষ্ট্র আইনসঙ্গতভাবে আবদ্ধ নয়।

উত্তর

উদ্দীপকে সরকারের ঐচ্ছিক কাজের প্রতিফলন ঘটেছে। মানুষের প্রয়োজনেই রাষ্ট্র গড়ে উঠেছে। মানবজীবনের কল্যাণসাধনই রাষ্ট্রের কাজ। আধুনিক রাষ্ট্রের কার্যাবলিকে দুটি শ্রেণিতে ভাগ করা যায়; যেমন- অপরিহার্য বা মুখ্য কার্যাবলি এবং কল্যাণমূলক বা ঐচ্ছিক কার্যাবলি। রাষ্ট্রের অস্তিত্ব, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং রাষ্ট্রে বসবাসরত জনগণের অধিকার সংরক্ষণের জন্য রাষ্ট্র যেসব পদক্ষেপ গ্রহণ করে, সেগুলোকে অপরিহার্য বা মুখ্য কাজ বলা হয়। আর জনকল্যাণ ও উন্নয়নে রাষ্ট্রের কাজগুলো ঐচ্ছিক বা গৌণ কাজ। আর রাষ্ট্রের ঐচ্ছিক কাজগুলোর মধ্যে দেশের অবকাঠামোগত উন্নয়ন যথা-রাস্তাঘাট, সেতু, সড়ক, রেলপথ, নৌচলাচল, বিমান যোগাযোগ, ডাক, তার ও টেলিযোগাযোগ এবং যোগাযোগের আধুনিক প্রযুক্তির সাথে সংযুক্ত থাকা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ঐচ্ছিক কাজ। সুষ্ঠু পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলাও রাষ্ট্রের ঐচ্ছিক কাজের অন্তর্ভুক্ত। উদ্দীপকের আফজাল স্কুলে যাওয়ার সময় দেখতে পায় খালের ওপর পুরোনো সাঁকোটি ভাঙ্গা। বর্তমান সরকার সেখানে সংযোগ রাস্তাসহ একটি পাকা সেতু নির্মাণ করেছে। আফজাল ও তার সহপাঠীরা এখন ভালভাবে স্কুলে যেতে পেরে খুব খুশি। সরকারের এরূপ কর্মকান্ডে রাষ্ট্রের ঐচ্ছিক বা কল্যাণমূলক কাজ প্রকাশ পেয়েছে। কারণ সাঁকো, ব্রিজ, কালভাট নির্মাণ সরকারের কল্যাণমূলক কাজের অন্তর্ভুক্ত।

উত্তর

উদ্দীপকে আফজালের বাবার কর্মকান্ড নাগরিকের দায়িত্ব কর্তব্যের সাথে পরিপূর্ণভাবে সাদৃশ্যপূর্ণ। রাষ্ট্র যেমন নাগরিকের বিবিধ সুযোগ-সুবিধা এবং অধিকার দিয়ে থাকে তেমনি রাষ্ট্রের প্রতিও নাগরিকদের কতকগুলো দায়িত্ব ও কর্তব্য পালন করতে হয়। রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা, রাষ্ট্রের প্রচলিত আইন এবং সংবিধান মেনে চলা, সততা ও সুবিবেচনার সাথে ভোট দেওয়া, যথাসময়ে কর প্রদান, রাষ্ট্রীয় কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করা, সন্তানদের শিক্ষিত করে গড়ে তোলা এবং তাদের সুস্বাস্থ্যের অধিকারী করা, দেশের ইতিহাস ঐতিহ্যকে ধারণ করা নাগরিকদের দায়িত্ব ও কর্তব্য। উদ্দীপকের আফজালের বাবা তাকে নিয়মিত বিদ্যালয়ে পাঠান এবং রাষ্ট্রীয় কাজে সহায়তা করেন। আফজালের বাবার কর্মকাণ্ডে নাগরিকের দায়িত্ব-কর্তব্যের পূর্ণ প্রতিফলন ঘটেছে। কেননা, নাগরিক হিসেবে এসব তার দায়িত্বের মধ্যে পড়ে। প্রত্যেক নাগরিককেই দেশপ্রেমে উদ্বুদ্ধ থাকতে হবে। নিজস্ব সংস্কৃতি, রাষ্ট্রীয় অর্জন ও সফলতা এবং সব সময় দেশের মঙ্গল কামনা করা নাগরিকের কর্তব্য। পিতামাতা এবং অভিভাবক হিসেবে সন্তানদের জীবনরক্ষার জন্য বিভিন্ন প্রতিষেধক টিকাদানের মাধ্যমে সুস্থ সবল রাখা এবং স্কুলে পাঠানো পিতা-মাতার দায়িত্ব। এতে সন্তান সুনাগরিক হয়ে উঠবে এবং দেশের কল্যাণে অবদান রাখবে। রাষ্ট্রের অর্ফিত দায়িত্ব অর্থাৎ রাষ্ট্রীয় কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করা নাগরিকের কর্তব্য। সরকারের গৃহীত যেকোনো কাজ জনগণের কাজ। নাগরিকদের সততা, কাজে একাগ্রতা ও নিষ্ঠার ওপর সরকারের সফলতা, উন্নতি ও অগ্রগতি নির্ভর করে। আলোচনা শেষে বলা যায়, আফজালের বাবার কার্যাবলি নাগরিকের দায়িত্ব ও কর্তব্যের সাথে সাদৃশ্যপূর্ণ।
SSCবাংলাদেশ ও বিশ্বপরিচয়অধ্যায়-৬ : রাষ্ট্র, নাগরিকতা ও আইন
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.উপযোগ বলতে কী বোঝায়?

উপযোগ বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সুশাসনের জন্য আইনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো।

সুশাসনের জন্য আইনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.আধুনিক রাষ্ট্রে আইনের প্রধান উৎস কী?

আধুনিক রাষ্ট্রে আইনের প্রধান উৎস কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সার্বভৌমত্ব ধারণাটি ব্যাখ্যা করো।

সার্বভৌমত্ব ধারণাটি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.রাষ্ট্র গঠনের একটি পূর্বশর্ত উল্লেখ পূর্বক ব্যাখ্যা করো।

রাষ্ট্র গঠনের একটি পূর্বশর্ত উল্লেখ পূর্বক ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নাগরিক স্বাধীনতার রক্ষাকবচটি ব্যাখ্যা করো।

নাগরিক স্বাধীনতার রক্ষাকবচটি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.সুশাসন কীভাবে নিশ্চিত করা যায়?

সুশাসন কীভাবে নিশ্চিত করা যায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সার্বভৌমত্ব ধারণাটি ব্যাখ্যা করো।

সার্বভৌমত্ব ধারণাটি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.রাষ্ট্র কেন সৃষ্টি হয়?

রাষ্ট্র কেন সৃষ্টি হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠায় একজন সুনাগরিকের করণীয় কী? ব্যাখ্যা করো।

দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠায় একজন সুনাগরিকের করণীয় কী? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11."গাছ লাগাও দেশ বাঁচাও”- এটি রাষ্ট্রের কোন ধরনের কাজ? ব্যাখ্যা করো।

"গাছ লাগাও দেশ বাঁচাও”- এটি রাষ্ট্রের কোন ধরনের কাজ? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.“রাষ্ট্রের চরম ও চূড়ান্ত ক্ষমতার মাধ্যমে তার গঠন পূর্ণতা পায়”- ব্যাখ্যা করো।

“রাষ্ট্রের চরম ও চূড়ান্ত ক্ষমতার মাধ্যমে তার গঠন পূর্ণতা পায়”- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।