উদ্দীপকে উল্লিখিত আফজালের বাবার কাজ নাগরিকের দায়িত্ব-কর্তব্যের সাথে কতটা সামঞ্জস্যপূর্ণ? মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে আফজালের বাবার কর্মকান্ড নাগরিকের দায়িত্ব কর্তব্যের সাথে পরিপূর্ণভাবে সাদৃশ্যপূর্ণ। রাষ্ট্র যেমন নাগরিকের বিবিধ সুযোগ-সুবিধা এবং অধিকার দিয়ে থাকে তেমনি রাষ্ট্রের প্রতিও নাগরিকদের কতকগুলো দায়িত্ব ও কর্তব্য পালন করতে হয়। রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা, রাষ্ট্রের প্রচলিত আইন এবং সংবিধান মেনে চলা, সততা ও সুবিবেচনার সাথে ভোট দেওয়া, যথাসময়ে কর প্রদান, রাষ্ট্রীয় কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করা, সন্তানদের শিক্ষিত করে গড়ে তোলা এবং তাদের সুস্বাস্থ্যের অধিকারী করা, দেশের ইতিহাস ঐতিহ্যকে ধারণ করা নাগরিকদের দায়িত্ব ও কর্তব্য। উদ্দীপকের আফজালের বাবা তাকে নিয়মিত বিদ্যালয়ে পাঠান এবং রাষ্ট্রীয় কাজে সহায়তা করেন। আফজালের বাবার কর্মকাণ্ডে নাগরিকের দায়িত্ব-কর্তব্যের পূর্ণ প্রতিফলন ঘটেছে। কেননা, নাগরিক হিসেবে এসব তার দায়িত্বের মধ্যে পড়ে। প্রত্যেক নাগরিককেই দেশপ্রেমে উদ্বুদ্ধ থাকতে হবে। নিজস্ব সংস্কৃতি, রাষ্ট্রীয় অর্জন ও সফলতা এবং সব সময় দেশের মঙ্গল কামনা করা নাগরিকের কর্তব্য। পিতামাতা এবং অভিভাবক হিসেবে সন্তানদের জীবনরক্ষার জন্য বিভিন্ন প্রতিষেধক টিকাদানের মাধ্যমে সুস্থ সবল রাখা এবং স্কুলে পাঠানো পিতা-মাতার দায়িত্ব। এতে সন্তান সুনাগরিক হয়ে উঠবে এবং দেশের কল্যাণে অবদান রাখবে। রাষ্ট্রের অর্ফিত দায়িত্ব অর্থাৎ রাষ্ট্রীয় কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করা নাগরিকের কর্তব্য। সরকারের গৃহীত যেকোনো কাজ জনগণের কাজ। নাগরিকদের সততা, কাজে একাগ্রতা ও নিষ্ঠার ওপর সরকারের সফলতা, উন্নতি ও অগ্রগতি নির্ভর করে। আলোচনা শেষে বলা যায়, আফজালের বাবার কার্যাবলি নাগরিকের দায়িত্ব ও কর্তব্যের সাথে সাদৃশ্যপূর্ণ।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-৬ : রাষ্ট্র, নাগরিকতা ও আইন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-৬ : রাষ্ট্র, নাগরিকতা ও আইন · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত আফজালের বাবার কাজ নাগরিকের দায়িত্ব-কর্তব্যের সাথে…
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর