উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : রাজন সাহেব খুবই রক্ষণশীল। তিনি তার পূর্ব পুরুষের জীবনধারণ ও অন্যান্য কার্যাবলি কঠোরভাবে অনুসরণ করেন। অন্যদিকে, হাকিম সাহেব তার জমির কিছু দলিলপত্র দেখার জন্য ভূমি অফিসে যান। সংশ্লিষ্ট কর্মকর্তা তাকে বিভিন্নভাবে সাহায্য করেন। Q. কর্মকর্তাটির কাজের মাধ্যমে- i. একজনের দায়িত্বে স্বচ্ছতা নিশ্চিত হতে পারে ii. তথ্যকে মৌলিক অধিকার করা যেতে পারে iii. জনগণকে গণতন্ত্রে অনুপ্রাণিত করা যেতে পারে নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: i, ii ও iii
ব্যাখ্যা: সঠিক উত্তর : ঘ) i, ii ও iii অপশন যাচাইকরণ : i. (সঠিক) : তথ্যপ্রাপ্তির সুযোগ থাকলে কর্মকর্তার কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয়। ii. (সঠিক) : তথ্যপ্রাপ্তির অধিকারকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা যায়। iii. (সঠিক) : তথ্যের অবাধ প্রবাহ জনগণকে গণতান্ত্রিক অংশগ্রহণে উৎসাহিত করে।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-৬ : রাষ্ট্র, নাগরিকতা ও আইন MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-৬ : রাষ্ট্র, নাগরিকতা ও আইন · MCQ