শেয়ারFacebookWhatsApp

তুমি কি মনে কর, রহিম সাহেব নাগরিক হিসেবে সকল দায়িত্ব পালন করেন? উত্তরের সপক্ষে যুক্তি দাও।

উত্তর: উদ্দীপকে রহিম সাহেব নাগরিক হিসেবে যেসব দায়িত্ব পালন করেছেন, তাছাড়াও প্রত্যেক নাগরিকের রাষ্ট্রের প্রতি আরো কিছু দায়িত্ব ও কর্তব্য রয়েছে। রহিম সাহেব নিয়মিত ট্যাক্স দেন, আইনের প্রতি সম্মান দেখান এবং দেশকে খুব ভালোবাসেন। এছাড়াও আরও যে দায়িত্ব ও কর্তব্য রয়েছে তা হলো- প্রথমত, একজন নাগরিককে সততা ও সুবিবেচনার সাথে ভোট দেওয়া কর্তব্য। এর ফলে যোগ্য ও উপযুক্ত প্রার্থী জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হবেন। দ্বিতীয়ত, রাষ্ট্রের অর্পিত দায়িত্ব অর্থাৎ রাষ্ট্রীয় কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করা নাগরিকের কর্তব্য। সরকারের গৃহীত যেকোনো কাজ জনগণের কাজ। নাগরিকের সততা, একাগ্রতা ও নিষ্ঠার ওপর সরকারের সফলতা, উন্নতি ও অগ্রগতি নির্ভর করে। তৃতীয়ত, অভিভাবক হিসেবে সন্তানদের জীবন রক্ষার জন্য বিভিন্ন প্রতিষেধক টিকাদান, সুস্থ সবল রাখা এবং নির্দিষ্ট সময়ে স্কুলে পাঠানো পিতামাতার দায়িত্ব। এতে করে সন্তান সুশিক্ষায় শিক্ষিত হয়ে সুনাগরিক হয়ে গড়ে উঠবে এবং পরিবার, সমাজ ও রাষ্ট্রের কল্যাণে অবদান রাখবে। চতুর্থত, প্রত্যেক নাগরিকের একে অপরকে সহ্য করার ক্ষমতা থাকতে হবে। ভিন্ন সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল থাকা, ভিন্নমত মূল্যায়ন করা ও সম্মান করার মধ্য দিয়ে জাতীয় সংহতি অর্জন করা সম্ভব। কেননা বৈচিত্র্যের মধ্যেই সৌন্দর্য নিহিত। পঞ্চমত, প্রত্যেক নাগরিককেই বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাবে। মোটকথা এ বিষয় সুস্পষ্ট হয়েছে যে, রহিম সাহেবের দ্বারা নাগরিকের সকল দায়িত্ব ও কর্তব্য পালনের চিত্র দেখা যায় না।

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-৬ : রাষ্ট্র, নাগরিকতা ও আইন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-৬ : রাষ্ট্র, নাগরিকতা ও আইন · সৃজনশীল

তুমি কি মনে কর, রহিম সাহেব নাগরিক হিসেবে সকল দায়িত্ব পালন করেন? উত্…

উদ্দীপক

বশির এবং রহিম সাহেব দুই ভাই। বশির সাহেব স্থানীয় এমপি। তিনি এলাকায় স্কুল-কলেজ প্রতিষ্ঠা, পুল-সাঁকো তৈরি, মসজিদ-মন্দিরে সহায়তা প্রদানসহ আরও অনেক উন্নয়নমূলক কাজ করে থাকেন। অপরদিকে, রহিম সাহেব সাধারণ মানুষ। তিনি নিয়মিত ট্যাক্স দেন, আইনের প্রতি সম্মান দেখান, নিজের দেশকে খুব ভালোবাসেন।

Sylhet · 2025

উত্তর

রাষ্ট্র সম্পর্কে অধ্যাপক গার্নারের সংজ্ঞাটি হলো- "রাষ্ট্র হলো বহুসংখ্যক ব্যক্তি নিয়ে গঠিত এমন এক জনসমাজ, যারা নির্দিষ্ট ভূখণ্ডে স্থায়িভাবে বসবাস করে। যা বহিঃশক্তির নিয়ন্ত্রণ হতে মুক্ত এবং যাদের একটি সুসংগঠিত সরকার আছে। যে সরকারের প্রতি ওই জনসমাজ স্বভাবতই অনুগত।”

উত্তর

আইনের প্রাধান্য বজায় থাকলে সরকার স্বেচ্ছাচারী হতে পারে না এবং ক্ষমতার অপব্যবহার করতে সচরাচর সাহস করে না। বিনা অপরাধে কাউকে গ্রেফতার করা, বিনা বিচারে কাউকে আটক রাখা ও শাস্তি দেওয়া প্রভৃতি থেকে রক্ষাকবচ হিসেবে কাজ আইনের প্রাধান্য এর ফলে কেউ আইন অমান্য করতে পারে না। তাই বলা যায়, আইনের প্রাধান্য নাগরিকের স্বাধীনতার রক্ষাকবচ।

উত্তর

বশির সাহেবের কর্মকাণ্ড রাষ্ট্রের গৌণ বা ঐচ্ছিক কার্যাবলির অন্তর্ভুক্ত। রাষ্ট্রের কল্যাণমূলক বা ঐচ্ছিক কাজের মধ্যে রয়েছে দেশের অবকাঠামোগত উন্নয়ন। যথা- রাস্তাঘাট, সেতু, সড়ক, রেলপথ, নৌ-চলাচল, বিমান, যোগাযোগ, ডাক, তার ও টেলিযোগাযোগ এবং যোগাযোগের আধুনিক প্রযুক্তির সাথে সংযুক্ত থাকা ও রাখা। আবার রাষ্ট্রের জনসাধারণকে শিক্ষিত করে তোলা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজ। শিক্ষিত জনগোষ্ঠী তৈরি করতে স্কুল, কলেজ ও মাদ্রাসা প্রতিষ্ঠাও রাষ্ট্রের দায়িত্ব। এছাড়াও আরও যে ঐচ্ছিক কার্যাবলি রয়েছে-জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষায় এবং বিদ্যমান বিভিন্ন বৈষম্য ও কুপ্রথা দূরীকরণে ভূমিকা রাখা। নিত্যপ্রয়োজনীয় খাদ্য ও পণ্য যেমন- চাল, ডাল, আটা, ময়দা, চিনি, তেল ইত্যাদি সরবরাহ প্রক্রিয়া সচাল রাখা। শিল্প বা বাণিজ্যের উন্নয়ন ও প্রসারের সাথে সংশ্লিষ্ট; জনগণের স্বাধীনতা এবং অধিকার রক্ষা করা; শ্রমিক ও শ্রমক্ষেত্রের পরিচালনা বা নিয়ন্ত্রণ প্রভৃতি। সুতরাং দেখা যাচ্ছে, বশির সাহেবের কর্মকাণ্ডের সাথে রাষ্ট্রের গৌণ বা ঐচ্ছিক কার্যাবলি মিলে যাচ্ছে। রাষ্ট্রকে অবশ্যই সমাজের সামগ্রিক উন্নতির জন্য, নাগরিকদের নৈতিক, সামাজিক, সাংস্কৃতি, অর্থনৈতিক জীবনের পরিপূর্ণ বিকাশে কল্যাণমূলক ভূমিকায় অবতীর্ণ হতে হয়। জনকল্যাণে ও উন্নয়নে রাষ্ট্রের এ কাজগুলো ঐচ্ছিক বা গৌণ কাজ।

উত্তর

উদ্দীপকে রহিম সাহেব নাগরিক হিসেবে যেসব দায়িত্ব পালন করেছেন, তাছাড়াও প্রত্যেক নাগরিকের রাষ্ট্রের প্রতি আরো কিছু দায়িত্ব ও কর্তব্য রয়েছে। রহিম সাহেব নিয়মিত ট্যাক্স দেন, আইনের প্রতি সম্মান দেখান এবং দেশকে খুব ভালোবাসেন। এছাড়াও আরও যে দায়িত্ব ও কর্তব্য রয়েছে তা হলো- প্রথমত, একজন নাগরিককে সততা ও সুবিবেচনার সাথে ভোট দেওয়া কর্তব্য। এর ফলে যোগ্য ও উপযুক্ত প্রার্থী জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হবেন। দ্বিতীয়ত, রাষ্ট্রের অর্পিত দায়িত্ব অর্থাৎ রাষ্ট্রীয় কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করা নাগরিকের কর্তব্য। সরকারের গৃহীত যেকোনো কাজ জনগণের কাজ। নাগরিকের সততা, একাগ্রতা ও নিষ্ঠার ওপর সরকারের সফলতা, উন্নতি ও অগ্রগতি নির্ভর করে। তৃতীয়ত, অভিভাবক হিসেবে সন্তানদের জীবন রক্ষার জন্য বিভিন্ন প্রতিষেধক টিকাদান, সুস্থ সবল রাখা এবং নির্দিষ্ট সময়ে স্কুলে পাঠানো পিতামাতার দায়িত্ব। এতে করে সন্তান সুশিক্ষায় শিক্ষিত হয়ে সুনাগরিক হয়ে গড়ে উঠবে এবং পরিবার, সমাজ ও রাষ্ট্রের কল্যাণে অবদান রাখবে। চতুর্থত, প্রত্যেক নাগরিকের একে অপরকে সহ্য করার ক্ষমতা থাকতে হবে। ভিন্ন সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল থাকা, ভিন্নমত মূল্যায়ন করা ও সম্মান করার মধ্য দিয়ে জাতীয় সংহতি অর্জন করা সম্ভব। কেননা বৈচিত্র্যের মধ্যেই সৌন্দর্য নিহিত। পঞ্চমত, প্রত্যেক নাগরিককেই বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাবে। মোটকথা এ বিষয় সুস্পষ্ট হয়েছে যে, রহিম সাহেবের দ্বারা নাগরিকের সকল দায়িত্ব ও কর্তব্য পালনের চিত্র দেখা যায় না।
SSCবাংলাদেশ ও বিশ্বপরিচয়অধ্যায়-৬ : রাষ্ট্র, নাগরিকতা ও আইন
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.উপযোগ বলতে কী বোঝায়?

উপযোগ বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সুশাসনের জন্য আইনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো।

সুশাসনের জন্য আইনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.আধুনিক রাষ্ট্রে আইনের প্রধান উৎস কী?

আধুনিক রাষ্ট্রে আইনের প্রধান উৎস কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সার্বভৌমত্ব ধারণাটি ব্যাখ্যা করো।

সার্বভৌমত্ব ধারণাটি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.রাষ্ট্র গঠনের একটি পূর্বশর্ত উল্লেখ পূর্বক ব্যাখ্যা করো।

রাষ্ট্র গঠনের একটি পূর্বশর্ত উল্লেখ পূর্বক ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নাগরিক স্বাধীনতার রক্ষাকবচটি ব্যাখ্যা করো।

নাগরিক স্বাধীনতার রক্ষাকবচটি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.সুশাসন কীভাবে নিশ্চিত করা যায়?

সুশাসন কীভাবে নিশ্চিত করা যায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সার্বভৌমত্ব ধারণাটি ব্যাখ্যা করো।

সার্বভৌমত্ব ধারণাটি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.রাষ্ট্র কেন সৃষ্টি হয়?

রাষ্ট্র কেন সৃষ্টি হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠায় একজন সুনাগরিকের করণীয় কী? ব্যাখ্যা করো।

দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠায় একজন সুনাগরিকের করণীয় কী? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11."গাছ লাগাও দেশ বাঁচাও”- এটি রাষ্ট্রের কোন ধরনের কাজ? ব্যাখ্যা করো।

"গাছ লাগাও দেশ বাঁচাও”- এটি রাষ্ট্রের কোন ধরনের কাজ? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.“রাষ্ট্রের চরম ও চূড়ান্ত ক্ষমতার মাধ্যমে তার গঠন পূর্ণতা পায়”- ব্যাখ্যা করো।

“রাষ্ট্রের চরম ও চূড়ান্ত ক্ষমতার মাধ্যমে তার গঠন পূর্ণতা পায়”- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

তুমি কি মনে কর, রহিম সাহেব নাগরিক হিসেবে সকল দায়িত্ব পালন করেন? উত্… | Prosthuti