'শাল' বৃক্ষের বৈশিষ্ট্য হলো- [ব. বো. '২০] i. ঋতুভেদে সকল পাতা ঝরে পড়ে ii. গাজীপুর, টাঙ্গাইল জেলায় জন্মে iii. ইহা ভাওয়াল বনভূমি নামে পরিচিত নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: i, ii ও iii
ব্যাখ্যা: তথ্য-ব্যাখ্যা: শাল বৃক্ষ ক্রান্তীয় পাতাঝরা বা পত্রপতনশীল অরণ্যের গাছ। এ গাছ ময়মনসিংহ, টাঙ্গাইল, গাজীপুর, দিনাজপুর ও রংপুর জেলায় হয়ে থাকে। এ বনভূমিতে বছরের শীতকালে একবার গাছের পাতা সম্পূর্ণ রূপে ঝরে যায়। ময়মনসিংহ, টাঙ্গাইল ও গাজীপুরে এ বনভূমি মধুপুর ভাওয়াল বনভূমি নামে পরিচিত।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-৫ : বাংলাদেশের নদ-নদী ও প্রাকৃতিক সম্পদ (Full Syllabus) MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-৫ : বাংলাদেশের নদ-নদী ও প্রাকৃতিক সম্পদ (Full Syllabus) · MCQ