উদ্দীপকে বর্ণিত 'A [গণিত] দেশটি উন্নয়নের মাত্রার ভিত্তিতে কোন ধরনের দেশ? ব্যাখ্যা করো।
উত্তর: উন্নয়নের মাত্রার ভিত্তিতে উদ্দীপকে বর্ণিত 'A [গণিত] দেশটি মূলত একটি উন্নত দেশ। যেসব দেশে অর্থনৈতিক উন্নয়ন ঘটেছে এবং দীর্ঘমেয়াদে তা অব্যাহত রয়েছে, তাকে উন্নত দেশ বলা হয়। এসব দেশের আর্থসামাজিক অবকাঠামো অত্যন্ত শক্তিশালী, মাথাপিছু আয় অনেক বেশি এবং জনগণের জীবন যাত্রার মান উঁচু হয়ে থাকে। এ ছাড়া শতভাগ সাক্ষরতা, বেকারত্বহীন অবস্থা এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার উন্নত দেশের অন্যতম প্রধান বৈশিষ্ট্য। উদ্দীপকের ছকে 'A [গণিত] দেশটির বৈশিষ্ট্যগত দিক হিসেবে নাগরিকদের মৌলিক চাহিদা পূরণের সুযোগ, আধুনিক গবেষণা ও প্রযুক্তিগত জ্ঞানের উপস্থিতি এবং শতভাগ কর্মসংস্থান ও সাক্ষরতার হারের কথা উল্লেখ করা হয়েছে। একটি দেশে যখন শতভাগ সাক্ষরতা ও কর্মসংস্থান থাকে, তখন সেখানকার জনগণের মাথাপিছু আয় স্বাভাবিকভাবেই অনেক বেশি হয়। প্রযুক্তিগত জ্ঞান ও গবেষণার কারণে তারা অর্থনীতিতে ব্যাপক উন্নতি সাধন করে। এই বৈশিষ্ট্য গুলো সম্পূর্ণ ভাবে একটি উন্নত দেশের মানদণ্ডকে নির্দেশ করে। তাই বলা যায়, 'A [গণিত] একটি উন্নত দেশ।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-১১ : অর্থনৈতিক নির্দেশকসমূহ ও বাংলাদেশের অর্থনীতির প্রকৃতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-১১ : অর্থনৈতিক নির্দেশকসমূহ ও বাংলাদেশের অর্থনীতির প্রকৃতি · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত 'A দেশটি উন্নয়নের মাত্রার ভিত্তিতে কোন ধরনের দেশ? …
উদ্দীপক
Jessore · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর