মোট দেশজ উৎপাদন কী? ব্যাখ্যা করো।
উত্তর: কোনো নির্দিষ্ট সময়ে, সাধারণত এক বছরে, একটি দেশের ভৌগোলিক সীমানার ভেতরে উৎপাদিত চূড়ান্ত পর্যায়ের সকল দ্রব্য ও সেবার মোট আর্থিক মূল্যকে মোট দেশজ উৎপাদন বা GDP বলে। জিডিপি পরিমাপের ক্ষেত্রে দেশের ভৌগোলিক সীমানাই প্রধান বিবেচ্য বিষয়। একটি দেশের সীমানার ভেতরে বসবাসকারী দেশি নাগরিক এবং বিদেশি নাগরিক উভয় গোষ্ঠীর দ্বারাই উৎপাদিত দ্রব্য ও সেবার মূল্য জিডিপিতে অন্তর্ভুক্ত হয়। তবে দেশের কোনো নাগরিক যদি বিদেশে অবস্থান করে আয় করেন, তা জিডিপিতে গণ্য হয় না।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-১১ : অর্থনৈতিক নির্দেশকসমূহ ও বাংলাদেশের অর্থনীতির প্রকৃতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-১১ : অর্থনৈতিক নির্দেশকসমূহ ও বাংলাদেশের অর্থনীতির প্রকৃতি · সৃজনশীল
মোট দেশজ উৎপাদন কী? ব্যাখ্যা করো।
উত্তর