শেয়ারFacebookWhatsApp

মি. রফিক ও রাজ্জাকের দেশের অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে কোন দেশের অর্থনৈতিক ব্যবস্থা উত্তম? যুক্তি দাও।

উত্তর: মি. রফিক ও রাজ্জাকের দেশের অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে মি. রফিকের দেশের তথা ইসলামিক অর্থব্যবস্থা উত্তম। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা ও ইসলামি অর্থব্যবস্থার মধ্যে আমি ইসলামি অর্থব্যবস্থাকে ভালো মনে করি। কারণ সমাজতন্ত্রে সম্পদের মালিক ধরা হয় রাষ্ট্রকে। অন্যদিকে ইসলামি অর্থব্যবস্থায় সম্পদের ব্যক্তিমালিকানা স্বীকার করা হয়। তবে ইসলামি অর্থব্যবস্থায় ধনীদের সম্পদের ওপর গরিবের অধিকার নির্ধারণ করা আছে। যাকাত ব্যবস্থার মাধ্যমে এ নীতির বাস্তবায়ন করা হয়। কিন্তু সমাজতন্ত্রে এমনটি পরিলক্ষিত হয় না। উদ্দীপকের মি. রফিকের একটি মুসলিম দেশে বাস করেন। তিনি কয়েকটি কারখানার মালিক এবং তিনি সরকারের হস্তক্ষেপমুক্ত থেকে ইচ্ছামতো ব্যবসায় পরিচালনা করতে পারেন। মি. রফিকের দেশের অর্থনৈতিক ব্যবস্থা ইসলামি অর্থনৈতিক ব্যবস্থাকে নির্দেশ করে। কেননা ইসলামি অর্থনৈতিক ব্যবস্থায় সম্পদের ব্যক্তিগত মালিকানা স্বীকৃত এবং ব্যবসায়-বাণিজ্যে ব্যক্তি স্বাধীনতা ভোগ করে। অপরদিকে রাজ্জাক ইচ্ছামতো ব্যবসায় পরিচালনা করতে পারেন না। তাকে ব্যবসা পরিচালনায় সরকারের কঠোর নিয়ম-নীতি মেনে চলতে হয় যা মূলত সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থাকে নির্দেশ করে। কেননা সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় সম্পদের ব্যক্তিমালিকানা স্বীকৃত নয় এবং ব্যক্তি স্বাধীনভাবে ব্যবসা করতে পারে না। ইসলামি অর্থব্যবস্থায় অর্থনৈতিক কার্যাবলি শরিয়তের বিধান অনুসারে পরিচালিত হয়। এ ব্যবস্থায় উৎপাদনের লক্ষ্য হলো হালাল দ্রব্য ও সেবা উৎপাদন এবং সামাজিক কল্যাণ করা। কিন্তু সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় অর্থনৈতিক কার্যাবলি পরিচালিত হয় রাষ্ট্রের নিয়ম অনুসারে। উৎপাদন ব্যবস্থায় হালাল-হারাম বিষয়টিকে প্রাধান্য দেওয়া হয় না। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় মূলধনের জন্য সুদ প্রদানের ব্যবস্থা থাকলেও ইসলামি অর্থব্যবস্থায় সুদ হারাম। এখানে সুদের বদলে পুঁজি বিনিয়োগকারী আনুপাতিক হারে লাভ বা লোকসানে অংশগ্রহণ করেন। এছাড়া সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার চেয়ে ইসলামি অর্থব্যবস্থায় নিখুঁতভাবে শ্রমিকের পাওনা ন্যায্যতার সাথে যথাসময়ে পরিশোধ করার ব্যবস্থা রয়েছে। আর এসকল কারণেই আমি মি. রফিকের দেশের অর্থনৈতিক ব্যবস্থা অর্থাৎ ইসলামি অর্থব্যবস্থাকে সবচেয়ে ভালো বলে মনে করি।

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-১০ : জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-১০ : জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা · সৃজনশীল

মি. রফিক ও রাজ্জাকের দেশের অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে কোন দেশের অর্থ…

উদ্দীপক

দৃশ্য-১: গোলাপ 'ক' দেশে বাস করেন। তিনি দুইটি কারখানার মালিক। তিনি শ্রমিকদের ঠিকমত বেতন প্রদান করেন। তিনি লভ্যাংশ হতে নির্দিষ্ট পরিমাণ অর্থ গরীবদের বিতরণ করেন। দৃশ্য-২: মি. রফিক একটি মুসলিম দেশে বাস করেন। তিনি তার দেশে কিছু কারখানার মালিক। তিনি নিজের ইচ্ছামতো ব্যবসা পরিচালনা করেন। এবং সরকার ব্যবসায় কোনো হস্তক্ষেপ করে না। কিন্তু তার বন্ধু রাজ্জাক অন্য একটি দেশে বাস করেন এবং তিনি নিজের ইচ্ছামতো ব্যবসা পরিচালনা করতে পারেন না। ব্যবসা পরিচালনায় তাকে সরকারের নিয়মনীতি কঠোরভাবে পালন করতে হয়।

Chittagong · 2023

উত্তর

যে ব্যবস্থা বা কাঠামোর আওতায় উৎপাদনের উপাদানসমূহের মালিকানা নির্ধারিত হয় এবং উৎপাদন প্রক্রিয়া, উৎপাদিত সম্পদের বণ্টন ও ভোগ প্রক্রিয়া সম্পাদিত হয় তাকে অর্থনৈতিক ব্যবস্থা বলে।

উত্তর

সচেতনতামূলক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে জাতীয় সম্পদের সংরক্ষণ ও অপচয় রোধ করা যায়। প্রথমত, কেউ যেন জাতীয় সম্পদের কোনোভাবে ক্ষতিসাধন না করতে পারে, সে বিষয়ে সচেতন থাকা। এ ধরনের কোনো অপচেষ্টার বিষয়ে জানলে বা তা দেখলে যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করা। দ্বিতীয়ত, জাতীয় সম্পদের অপব্যবহার ও অপচয় রোধে সচেতন থাকা। যেমন-রাষ্ট্রীয় সংস্থা কর্তৃক সরবরাহকৃত পানি, বিদ্যুৎ, গ্যাস ইত্যাদি ব্যবহারের সময় অপচয় বা অসৎ উদ্দেশ্যে ব্যবহার না করা। তৃতীয়ত, গণমাধ্যমে নাগরিকদের করণীয় সম্পর্কে প্রচারের মাধ্যমে অপচয় হ্রাস করা সম্ভব।

উত্তর

দৃশ্য-১ ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা প্রতিফলিত হয়েছে। পবিত্র কুরআন সুন্নাহ তথা ইসলামি শরিয়ত মোতাবেক যে অর্থনৈতিক ব্যবস্থা পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় তাকেই ইসলামি অর্থনীতি বলে। ইসলামি অর্থনীতিতে সম্পদের ব্যক্তিগত মালিকানা স্বীকৃত। এ ব্যবস্থায় অর্থনৈতিক কর্মকান্ড ইসলামি শরিয়ত অনুযায়ী পরিচালিত হয়। এতে সুদের মাধ্যমে সম্পদ অর্জন নিষেধ। শ্রমের মর্যাদা এ ব্যবস্থার অন্যতম শর্ত। উদ্দীপকের দৃশ্য-১ এর গোলাপ 'ক' দেশে বাস করেন। তিনি দুইটি কারখানার মালিক। তিনি শ্রমিকদের ঠিকমতো বেতন প্রদান করেন। তিনি লভ্যাংশ হতে নির্দিষ্ট পরিমাণ অর্থ গরীবদের বিতরণ করেন। এরূপ বর্ণনায় ইসলামী অর্থনৈতিক ব্যবস্থার প্রতিফলন ঘটেছে। বিশ্বের প্রচলিত অর্থব্যবস্থাগুলোর মধ্যে ইসলামি অর্থব্যবস্থা অন্যতম। ইসলামি অর্থব্যবস্থা সুদ প্রথাকে অবৈধ হিসেবে ঘোষণা করেছে। এই ব্যবস্থায় যাকাত প্রথার ব্যবস্থা রয়েছে। ইসলামি অর্থনৈতিক ব্যবস্থায় যাকাত প্রথা বিদ্যমান থাকায় সম্পদশালী ব্যক্তিকে নির্দিষ্ট পরিমাণ যাকাত প্রদান করতে হয়। যাকাত প্রদানের মাধ্যমে ধনী-দরিদ্রের মধ্যে বৈষম্য হ্রাস পায় এবং সমাজে অর্থনৈতিক ভারসাম্য বজায় থাকে।

উত্তর

মি. রফিক ও রাজ্জাকের দেশের অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে মি. রফিকের দেশের তথা ইসলামিক অর্থব্যবস্থা উত্তম। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা ও ইসলামি অর্থব্যবস্থার মধ্যে আমি ইসলামি অর্থব্যবস্থাকে ভালো মনে করি। কারণ সমাজতন্ত্রে সম্পদের মালিক ধরা হয় রাষ্ট্রকে। অন্যদিকে ইসলামি অর্থব্যবস্থায় সম্পদের ব্যক্তিমালিকানা স্বীকার করা হয়। তবে ইসলামি অর্থব্যবস্থায় ধনীদের সম্পদের ওপর গরিবের অধিকার নির্ধারণ করা আছে। যাকাত ব্যবস্থার মাধ্যমে এ নীতির বাস্তবায়ন করা হয়। কিন্তু সমাজতন্ত্রে এমনটি পরিলক্ষিত হয় না। উদ্দীপকের মি. রফিকের একটি মুসলিম দেশে বাস করেন। তিনি কয়েকটি কারখানার মালিক এবং তিনি সরকারের হস্তক্ষেপমুক্ত থেকে ইচ্ছামতো ব্যবসায় পরিচালনা করতে পারেন। মি. রফিকের দেশের অর্থনৈতিক ব্যবস্থা ইসলামি অর্থনৈতিক ব্যবস্থাকে নির্দেশ করে। কেননা ইসলামি অর্থনৈতিক ব্যবস্থায় সম্পদের ব্যক্তিগত মালিকানা স্বীকৃত এবং ব্যবসায়-বাণিজ্যে ব্যক্তি স্বাধীনতা ভোগ করে। অপরদিকে রাজ্জাক ইচ্ছামতো ব্যবসায় পরিচালনা করতে পারেন না। তাকে ব্যবসা পরিচালনায় সরকারের কঠোর নিয়ম-নীতি মেনে চলতে হয় যা মূলত সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থাকে নির্দেশ করে। কেননা সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় সম্পদের ব্যক্তিমালিকানা স্বীকৃত নয় এবং ব্যক্তি স্বাধীনভাবে ব্যবসা করতে পারে না। ইসলামি অর্থব্যবস্থায় অর্থনৈতিক কার্যাবলি শরিয়তের বিধান অনুসারে পরিচালিত হয়। এ ব্যবস্থায় উৎপাদনের লক্ষ্য হলো হালাল দ্রব্য ও সেবা উৎপাদন এবং সামাজিক কল্যাণ করা। কিন্তু সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় অর্থনৈতিক কার্যাবলি পরিচালিত হয় রাষ্ট্রের নিয়ম অনুসারে। উৎপাদন ব্যবস্থায় হালাল-হারাম বিষয়টিকে প্রাধান্য দেওয়া হয় না। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় মূলধনের জন্য সুদ প্রদানের ব্যবস্থা থাকলেও ইসলামি অর্থব্যবস্থায় সুদ হারাম। এখানে সুদের বদলে পুঁজি বিনিয়োগকারী আনুপাতিক হারে লাভ বা লোকসানে অংশগ্রহণ করেন। এছাড়া সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার চেয়ে ইসলামি অর্থব্যবস্থায় নিখুঁতভাবে শ্রমিকের পাওনা ন্যায্যতার সাথে যথাসময়ে পরিশোধ করার ব্যবস্থা রয়েছে। আর এসকল কারণেই আমি মি. রফিকের দেশের অর্থনৈতিক ব্যবস্থা অর্থাৎ ইসলামি অর্থব্যবস্থাকে সবচেয়ে ভালো বলে মনে করি।
SSCবাংলাদেশ ও বিশ্বপরিচয়অধ্যায়-১০ : জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.অপ্রাচুর্য ধারণাটি ব্যাখ্যা কর।

অপ্রাচুর্য ধারণাটি ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা কাকে বলে?

মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নাগরিকের প্রধান কর্তব্যটি ব্যাখ্যা করো।

নাগরিকের প্রধান কর্তব্যটি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সমষ্টিগত সম্পদ সংরক্ষণে প্রত্যেক নাগরিকের বিশেষ যত্নবান হওয়া প্রয়োজন কেন?

সমষ্টিগত সম্পদ সংরক্ষণে প্রত্যেক নাগরিকের বিশেষ যত্নবান হওয়া প্রয়োজন কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.একজন কুস্তিগীরের স্বাস্থ্য সম্পদ কি না- ব্যাখ্যা করো।

একজন কুস্তিগীরের স্বাস্থ্য সম্পদ কি না- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.দ্রব্যের অপ্রাচুর্যতার ধারণাটি ব্যাখ্যা করো।

দ্রব্যের অপ্রাচুর্যতার ধারণাটি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার একটি বৈশিষ্ট্য ব্যাখ্যা করো।

ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার একটি বৈশিষ্ট্য ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উৎপাদনের একটি উপাদান ব্যাখ্যা করো।

উৎপাদনের একটি উপাদান ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'সামন্ততান্ত্রিক' অর্থব্যবস্থা বলতে কী বোঝায়?

'সামন্ততান্ত্রিক' অর্থব্যবস্থা বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জাতীয় সম্পদ সংরক্ষণ করা প্রয়োজন কেন?

জাতীয় সম্পদ সংরক্ষণ করা প্রয়োজন কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নদীর পাড়ে বয়ে যাওয়া বাতাস সম্পদ বলে গণ্য হবে কি না? ব্যাখ্যা করো।

নদীর পাড়ে বয়ে যাওয়া বাতাস সম্পদ বলে গণ্য হবে কি না? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় অর্থনৈতিক কাজের উদ্দেশ্য কী? ব্যাখ্যা করো।

সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় অর্থনৈতিক কাজের উদ্দেশ্য কী? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অপ্রাচুর্য ধারণাটি ব্যাখ্যা কর।মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা কাকে বলে?নাগরিকের প্রধান কর্তব্যটি ব্যাখ্যা করো।সমষ্টিগত সম্পদ সংরক্ষণে প্রত্যেক নাগরিকের বিশেষ যত্নবান হওয়া প্রয়োজন কেন?একজন কুস্তিগীরের স্বাস্থ্য সম্পদ কি না- ব্যাখ্যা করো।দ্রব্যের অপ্রাচুর্যতার ধারণাটি ব্যাখ্যা করো।ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার একটি বৈশিষ্ট্য ব্যাখ্যা করো।উৎপাদনের একটি উপাদান ব্যাখ্যা করো।'সামন্ততান্ত্রিক' অর্থব্যবস্থা বলতে কী বোঝায়?জাতীয় সম্পদ সংরক্ষণ করা প্রয়োজন কেন?নদীর পাড়ে বয়ে যাওয়া বাতাস সম্পদ বলে গণ্য হবে কি না? ব্যাখ্যা করো।সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় অর্থনৈতিক কাজের উদ্দেশ্য কী? ব্যাখ্যা করো।

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।