শেয়ারFacebookWhatsApp

মি. আমিন কোন ধরনের সম্পদ রক্ষা করেছেন? ব্যাখ্যা কর।

উত্তর: মি. আমিন জাতীয় সম্পদ রক্ষা করেছেন। জাতীয় সম্পদের উৎস প্রধানত দুটি। প্রথমটি প্রকৃতি প্রদত্ত আর দ্বিতীটি মানবসৃষ্ট। কোনো দেশের ভৌগোলিক সীমানার ভিতরের ভূমি, ভূমির উপরিস্থিত এবং অভ্যন্তরস্থ যা কিছু সবই প্রকৃতির দান। প্রাকৃতিক বনাঞ্চল ও বনের গাছপালা-ফলমূল-প্রাণী ও পাখিকূল, নদ-নদী ও প্রাকৃতিক জলাশয় এবং এগুলোর মৎস্যসম্পদ, অন্যান্য জলজ প্রাণী ও উদ্ভিদ, ভূমির অভ্যন্তরস্থ পানি ও সকল রকম খনিজ সম্পদ এ সবই প্রকৃতি প্রদত্ত জাতীয় সম্পদ। রাষ্ট্রের সকল নাগরিকের ব্যক্তিগত, একান্ত ব্যক্তিগত সম্পদ এবং সমাজের সমষ্টিগত সম্পদকে একত্রে জাতীয় সম্পদ বলে। উদ্দীপকের মি. আমিন টাঙ্গাইল জেলার একজন সরকারি কর্মচারী। একদিন তিনি দেখতে পান যে, দুই-তিন জন লোক অবৈধভাবে বনের গাছ কাটছে। মি. আমিন তখনই গ্রামবাসীর সহায়তায় গাছ কাটা বন্ধ করেন। মি. আমিনের এরূপ কর্মকাণ্ডের মাধ্যমে জাতীয় সম্পদ বনাঞ্চল রক্ষা পেয়েছে।

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-১০ : জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-১০ : জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা · সৃজনশীল

মি. আমিন কোন ধরনের সম্পদ রক্ষা করেছেন? ব্যাখ্যা কর।

উদ্দীপক

মি. আমিন টাঙ্গাইল জেলার একজন সরকারি কর্মচারী। একদিন তিনি দেখতে পান যে, দুই-তিন জন লোক অবৈধভাবে বনের গাছ কাটছে। মি. আমিন তখনই গ্রামবাসীর সহায়তায় গাছ কাটা বন্ধ করেন।

Dinajpur · 2023

উত্তর

যে পরিমাণ সম্পদ কোনো ব্যক্তির মালিকানায় থাকলে যাকাত দিতে হয় তাকে ইসলামী পরিভাষায় নিসাব বলে।

উত্তর

পুঁজিবাদী ও সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে। পুঁজিবাদী বা ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় জমি, কলকারখানা ও অন্যান্য সম্পত্তিতে ব্যক্তিগত মালিকানা বজায় থাকে। কিন্তু সমাজতান্ত্রিক ব্যবস্থায় এগুলোতে রাষ্ট্রীয় বা সামাজিক মালিকানা বজায় থাকে। ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় ব্যক্তি মাত্রই তাদের ইচ্ছা ও সুবিধা অনুয়ায়ী উৎপাদন, কলকারখানা স্থাপন, ব্যবসা-বাণিজ্য ইত্যাদি কাজকর্ম করে জীবিকা তথা সম্পদ অর্জন করে। অন্যদিকে, সমাজতন্ত্রে সম্পদ বা উৎপাদনের উপকরণগুলো রাষ্ট্রের মালিকানাধীন।

উত্তর

মি. আমিন জাতীয় সম্পদ রক্ষা করেছেন। জাতীয় সম্পদের উৎস প্রধানত দুটি। প্রথমটি প্রকৃতি প্রদত্ত আর দ্বিতীটি মানবসৃষ্ট। কোনো দেশের ভৌগোলিক সীমানার ভিতরের ভূমি, ভূমির উপরিস্থিত এবং অভ্যন্তরস্থ যা কিছু সবই প্রকৃতির দান। প্রাকৃতিক বনাঞ্চল ও বনের গাছপালা-ফলমূল-প্রাণী ও পাখিকূল, নদ-নদী ও প্রাকৃতিক জলাশয় এবং এগুলোর মৎস্যসম্পদ, অন্যান্য জলজ প্রাণী ও উদ্ভিদ, ভূমির অভ্যন্তরস্থ পানি ও সকল রকম খনিজ সম্পদ এ সবই প্রকৃতি প্রদত্ত জাতীয় সম্পদ। রাষ্ট্রের সকল নাগরিকের ব্যক্তিগত, একান্ত ব্যক্তিগত সম্পদ এবং সমাজের সমষ্টিগত সম্পদকে একত্রে জাতীয় সম্পদ বলে। উদ্দীপকের মি. আমিন টাঙ্গাইল জেলার একজন সরকারি কর্মচারী। একদিন তিনি দেখতে পান যে, দুই-তিন জন লোক অবৈধভাবে বনের গাছ কাটছে। মি. আমিন তখনই গ্রামবাসীর সহায়তায় গাছ কাটা বন্ধ করেন। মি. আমিনের এরূপ কর্মকাণ্ডের মাধ্যমে জাতীয় সম্পদ বনাঞ্চল রক্ষা পেয়েছে।

উত্তর

আমি মনে করি জাতীয় সম্পদ সংরক্ষণে আমিনের কাজটি যথেষ্ঠ নয়। সংরক্ষণের অর্থ বিশেষভাবে রক্ষণাবেক্ষণ ও তত্ত্বাবধান। আমরা জানি, একটি দেশের সকল নাগরিকের ব্যক্তিগত, একান্ত ব্যক্তিগত সম্পদ ও সমষ্টিগত সম্পদ একত্রে জাতীয় সম্পদ। তাই জাতীয় সম্পদ সংরক্ষণ বলতে ব্যক্তিগত সম্পদ ও সমষ্টিগত সম্পদ উভয়েরই সংরক্ষণ বোঝায়। উদ্দীপকের মি. আমিন অবৈধভাবে বনের গাছ কাটা দেখে গ্রামবাসীদের সহায়তায় তা বন্ধ করেন। তার এরূপ কাজ জাতীয় সম্পদ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তবে তা যথেষ্ট নয়। তাই এর পাশাপাশি জাতীয় সম্পদ রক্ষণাবেক্ষণ ও সংরক্ষণের জন্য রাষ্ট্রীয় যেসব ব্যবস্থা আছে, সেগুলো যাতে কোনোভাবে ব্যাহত না হয় সেদিকে সকলকে লক্ষ রাখতে হবে। কেউ যেন এসব সম্পদের কোনো ক্ষতিসাধন না করে সে বিষয়ে সকলকে সচেতন থাকতে হবে। এ ধরনের কোনো অপচেষ্টার বিষয়ে জানলে বা দেখলে যথাযথ ব্যক্তি বা কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। সমষ্টিগত বা জাতীয় সম্পদের অপব্যবহার ও অপচয়রোধে সচেতন ও সচেষ্ট থাকতে হবে। যেমন- রাষ্ট্রীয় সংস্থা কর্তৃক সরবরাহকৃত পানি, বিদুৎ, গ্যাস ইত্যাদি অপ্রয়োজনে খরচ না করে এগুলো ব্যবহারে মিতব্যয়ী হতে হবে। সম্পদ সংরক্ষণের জন্য নিজ নিজ কর্তব্য বিষয়ে প্রতিটি নাগরিক সচেতন ও সচেষ্ট থাকলে জাতীয় সম্পদ সংরক্ষণ ও এগুলোর অপচয় রোধ করা কঠিন নয়। তাই জাতীয় সম্পদের উন্নয়ন ও বৃদ্ধিসাধনের জন্য সকলকেই সচেষ্ট হতে হবে। আর তাহলেই জাতীয় সম্পদের রক্ষণাবেক্ষণ সম্ভব হবে। আলোচনা শেষে বলা যায়, জাতীয় সম্পদ সংরক্ষণে একক কোনো পদক্ষেপ যথেষ্ট নয়। দরকার সকলের সম্মিলিত সচেতনতা এবং কার্যকরী পদক্ষেপ।
SSCবাংলাদেশ ও বিশ্বপরিচয়অধ্যায়-১০ : জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.অপ্রাচুর্য ধারণাটি ব্যাখ্যা কর।

অপ্রাচুর্য ধারণাটি ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা কাকে বলে?

মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নাগরিকের প্রধান কর্তব্যটি ব্যাখ্যা করো।

নাগরিকের প্রধান কর্তব্যটি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সমষ্টিগত সম্পদ সংরক্ষণে প্রত্যেক নাগরিকের বিশেষ যত্নবান হওয়া প্রয়োজন কেন?

সমষ্টিগত সম্পদ সংরক্ষণে প্রত্যেক নাগরিকের বিশেষ যত্নবান হওয়া প্রয়োজন কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.একজন কুস্তিগীরের স্বাস্থ্য সম্পদ কি না- ব্যাখ্যা করো।

একজন কুস্তিগীরের স্বাস্থ্য সম্পদ কি না- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.দ্রব্যের অপ্রাচুর্যতার ধারণাটি ব্যাখ্যা করো।

দ্রব্যের অপ্রাচুর্যতার ধারণাটি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার একটি বৈশিষ্ট্য ব্যাখ্যা করো।

ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার একটি বৈশিষ্ট্য ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উৎপাদনের একটি উপাদান ব্যাখ্যা করো।

উৎপাদনের একটি উপাদান ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'সামন্ততান্ত্রিক' অর্থব্যবস্থা বলতে কী বোঝায়?

'সামন্ততান্ত্রিক' অর্থব্যবস্থা বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জাতীয় সম্পদ সংরক্ষণ করা প্রয়োজন কেন?

জাতীয় সম্পদ সংরক্ষণ করা প্রয়োজন কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নদীর পাড়ে বয়ে যাওয়া বাতাস সম্পদ বলে গণ্য হবে কি না? ব্যাখ্যা করো।

নদীর পাড়ে বয়ে যাওয়া বাতাস সম্পদ বলে গণ্য হবে কি না? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় অর্থনৈতিক কাজের উদ্দেশ্য কী? ব্যাখ্যা করো।

সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় অর্থনৈতিক কাজের উদ্দেশ্য কী? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অপ্রাচুর্য ধারণাটি ব্যাখ্যা কর।মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা কাকে বলে?নাগরিকের প্রধান কর্তব্যটি ব্যাখ্যা করো।সমষ্টিগত সম্পদ সংরক্ষণে প্রত্যেক নাগরিকের বিশেষ যত্নবান হওয়া প্রয়োজন কেন?একজন কুস্তিগীরের স্বাস্থ্য সম্পদ কি না- ব্যাখ্যা করো।দ্রব্যের অপ্রাচুর্যতার ধারণাটি ব্যাখ্যা করো।ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার একটি বৈশিষ্ট্য ব্যাখ্যা করো।উৎপাদনের একটি উপাদান ব্যাখ্যা করো।'সামন্ততান্ত্রিক' অর্থব্যবস্থা বলতে কী বোঝায়?জাতীয় সম্পদ সংরক্ষণ করা প্রয়োজন কেন?নদীর পাড়ে বয়ে যাওয়া বাতাস সম্পদ বলে গণ্য হবে কি না? ব্যাখ্যা করো।সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় অর্থনৈতিক কাজের উদ্দেশ্য কী? ব্যাখ্যা করো।

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।