চিত্র-F এর এর বিভাজনের নিয়ন্ত্রণ নষ্ট হয়ে গেলে কী ঘটে? ব্যাখ্যা করো।
উত্তর: চিত্র-F দ্বারা মাইটোসিস কোষ বিভাজনকে বোঝানো হয়েছে। মাইটোসিস কোষ বিভাজনের নিয়ন্ত্রণ নষ্ট হয়ে গেলে টিউমার এমনকি ক্যান্সারও সৃষ্টি হতে পারে। মাইটোসিস কোষ বিভাজনের ফলে একটি থেকে দু'টি, দু'টি থেকে চারটি এভাবে কোষের সংখ্যা বাড়তে থাকে। কিন্তু কোষ বিভাজন প্রক্রিয়াটি নিয়ন্ত্রিত থাকে। কোনো কারণে এই নিয়ন্ত্রণ নষ্ট হয়ে গেলে অস্বাভাবিকভাবে কোষ বিভাজন চলতে থাকে। এর ফলে টিউমার সৃষ্টি হয়। যা কোন কোন ক্ষেত্রে পরবর্তীতে ক্যান্সারেও পরিণত হতে পারে। ক্যান্সার কোষও নিয়ন্ত্রণহীন অস্বাভাবিক কোষ বিভাজনেরই ফসল। প্যাপিলোমা ভাইরাস ক্যান্সার কোষ সৃষ্টি করে থাকে। এ ভাইরাসের ই ও ই, নামের দু'টি জিন কোষ বিভাজন নিয়ন্ত্রক দু'টি প্রোটিন অণুকে স্থানচ্যুত করে। এর ফলে কোষ বিভাজনের নিয়ন্ত্রণ নষ্ট হয়ে যায়, সৃষ্টি হয় অর্বুদ। অনেক সময় এ অর্বুদ কোষে সৃষ্টি হয় ক্যান্সার কোষ তথা ক্যান্সার।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৩ : কোষ বিভাজন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৩ : কোষ বিভাজন · সৃজনশীল
চিত্র-F এর এর বিভাজনের নিয়ন্ত্রণ নষ্ট হয়ে গেলে কী ঘটে? ব্যাখ্যা করো।
উদ্দীপক

Chittagong · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর