নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: [চিত্র] Q. A প্রক্রিয়াটি— i. শুধুমাত্র বায়বীয় পদার্থের ক্ষেত্রে সংঘটিত হয় ii. আণবিক ভর বৃদ্ধির সাথে সাথে হ্রাস পায় iii. তাপমাত্রা বৃদ্ধির সাথে বৃদ্ধি পায় নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: ii ও iii
ব্যাখ্যা: A প্রক্রিয়াটি ব্যাপন। কোনো মাধ্যমে কঠিন, তরল ও বায়বীয় পদার্থের স্বতঃস্ফূর্ত ও সমানভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে ব্যাপন বলে। তাই কঠিন ও তরল পদার্থেরও ব্যাপন হতে পারে। অর্থাৎ, (i)নং সঠিক নয়। ব্যাপন হার গ্যাসের আণবিক ভরের উপর নির্ভরশীল। যে গ্যাসের আণবিক ভর বেশি তার ব্যাপন হার তত কম। আর যে গ্যাসের আণবিক ভর যত কম তার ব্যাপন হার তত বেশি। অর্থাৎ, (ii)নং সঠিক। তাপমাত্রা বাড়ালে কণার গতিশক্তি বৃদ্ধি পায়। তাই ব্যাপন হার বৃদ্ধি পায়। অর্থাৎ, (iii)নং সঠিক। অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (গ) ii ও iii।
SSC রসায়ন অধ্যায়-২ : পদার্থের অবস্থা (Full Syllabus) MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · রসায়ন · অধ্যায়-২ : পদার্থের অবস্থা (Full Syllabus) · MCQ




