উদ্দীপকের (i) ও (ii) নং পদার্থের আন্তঃআণবিক আকর্ষণ শক্তি ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের (i) নং হলো সাধারণ লবণ; যেমন খাদ্য লবণ (NaCl) এবং (ii) নং হলো বরফের টুকরা। নিচে এদের আন্তঃআণবিক আকর্ষণ শক্তি ব্যাখ্যা করা হলো- সাধারণ লবণ: সাধারণ লবণসমূহ সাধারণত আয়নিক যৌগ। আয়নিক যৌগ গঠনকালে বিপরীত চার্জের (ক্যাটায়ন ও অ্যানায়ন) আয়নগুলো পরস্পর খুব দৃঢ়ভাবে সংযুক্ত থাকে। ফলে অণুগুলোর মধ্যে আন্তঃআণবিক ফাঁক থাকে না বললেই চলে। এজন্য অণুগুলোর আন্তঃআণবিক দূরত্ব খুবই নগণ্য এবং আন্তঃআণবিক আকর্ষণ শক্তি খুবই শক্তিশালী হয়। বরফের টুকরা: বরফের টুকরা কঠিন পদার্থ। কঠিন পদার্থের মধ্যে গলনাঙ্ক তুলনামূলক কম হলো বরফের। পোলারিটির কারণে পানিতে H-বন্ধন সৃষ্টি হয়। ফলে পানির অণুগুলোর মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ শক্তি বৃদ্ধি পায়। যার কারণে পানি কঠিন বরফে পরিণত হয়। এজন্য বরফের টুকরাতে পানির একটি অণু অপর আরেকটি অণুকে H-বন্ধনের মাধ্যমে যুক্ত করে রাখে। পানি যখন বরফে পরিণত হয় তখন এতে অভ্যন্তরীণ ফাঁকা স্থান তৈরি হয়। এজন্য আন্তঃআণবিক আকর্ষণ শক্তি তুলনামূলক কম হয়।
SSC রসায়ন অধ্যায়-২ : পদার্থের অবস্থা (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · রসায়ন · অধ্যায়-২ : পদার্থের অবস্থা (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকের (i) ও (ii) নং পদার্থের আন্তঃআণবিক আকর্ষণ শক্তি ব্যাখ্যা কর।
উদ্দীপক

Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
কপূরকে তাপ দিলে এটি গরম হতে থাকে এবং নির্দিষ্ট তাপমাত্রায় তথা 209 °C তাপমাত্রায় পৌঁছার পর কঠিন থেকে সরাসরি বাষ্পে পরিণত হয়। চিত্রে A – B দ্বারা কঠিন কপূর, BC দ্বারা (কঠিন + গ্যাসীয়) কপূর এবং C - D দ্বারা গ্যাসীয় কপূর নির্দেশিত।
সুতরাং উপরের আলোচনা থেকে বলা যায়, সাধারণ লবণ ও কপূরের তাপপ্রদানের লেখচিত্র ভিন্ন।

