উদ্দীপকের (i) ও (ii) নং প্রক্রিয়ার তুলনামূলক আলোচনা করো।
উত্তর: উদ্দীপকের (i) ও (ii) নং প্রক্রিয়া দুটি হলো যথাক্রমে শ্বসন প্রক্রিয়ার দুটি ধাপ সবাত শ্বসন এবং অবাত শ্বসন। নিচে সবাত শ্বসন ও অবাত শ্বসনের মধ্যে তুলনামূলক আলোচনা করা হলো- ১. সবাত শ্বসনে [গণিত] -এর প্রয়োজন হয়। কিন্তু অবাত শ্বসনে [গণিত] -এর প্রয়োজন হয় না। ২. সবাত শ্বসনে শ্বসনিক বস্তু সম্পূর্ণরূপে জারিত হয়। কিন্তু অবাত শ্বসনে শ্বসনিক বস্তু আংশিকভাবে জারিত হয়। ৩. সবাত শ্বসন প্রক্রিয়ায় পানি উৎপন্ন হয়। অপরদিকে অবাত শ্বসন প্রক্রিয়ায় পানি উৎপন্ন হয় না। ৪. সবাত শ্বসন প্রক্রিয়ায় বিপুল পরিমাণ শক্তি ( [গণিত] ) উৎপন্ন হয়। অপরদিকে অবাত শ্বসন প্রক্রিয়ায় সামান্য পরিমাণ শক্তি ( [গণিত] ) উৎপন্ন হয়। ৫. সবাত শ্বসনে অ্যালকোহল বা ল্যাকটিক এসিড উৎপন্ন হয় না। কিন্তু অবাত শ্বসনে অ্যালকোহল-বা ল্যাকটিক এসিড উৎপন্ন হয়। ৬. সবাত শ্বসন প্রক্রিয়াটি হলো উদ্ভিদ ও প্রাণীর স্বাভাবিক শ্বসন প্রক্রিয়া। কিন্তু অবাত শ্বসন প্রক্রিয়াটি উদ্ভিদ ও প্রাণীর স্বাভাবিক শ্বসন প্রক্রিয়া নয়। ৭. সবাত শ্বসন প্রক্রিয়াটি ব্যাকটেরিয়া, ইস্টে ঘটে না। অন্যদিকে অবাত শ্বসন প্রক্রিয়াটি ব্যাকটেরিয়া, ইস্টে ঘটে থাকে। ৮. সবাত শ্বসনের রাসায়নিক সংকেত হলো- [গণিত] গ্লুকোজ কিন্তু অবাত শ্বসনের রাসায়নিক সংকেত হলো- [গণিত] গ্লুকোজ ইথাইল অ্যালকোহল
SSC জীববিজ্ঞান অধ্যায়-৪ : জীবনীশক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৪ : জীবনীশক্তি · সৃজনশীল
উদ্দীপকের (i) ও (ii) নং প্রক্রিয়ার তুলনামূলক আলোচনা করো।
উদ্দীপক
Sylhet · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর