উল্লিখিত প্রক্রিয়াটিতে “পানির সালোক বিভাজন ও ATP উৎপাদন প্রক্রিয়া যুগপৎ ঘটে” –বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের উল্লিখিত প্রক্রিয়াটি হলো সালোকসংশ্লেষণ। সালোকসংশ্লেষণের আলোক পর্যায়ে পানির সালোক বিভাজন ও ATP উৎপাদন একই সাথে সংঘটিত হয়। নিচে তা আলোচনা করা হলো- সালোকসংশ্লেষণের আলোক নির্ভর পর্যায় আলোর উপস্থিতিতে সম্পন্ন হয়। আত্মীকরণ শক্তি সৃষ্টিতে ক্লোরোফিল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ক্লোরোফিল অণু আলোকরশ্মির ফোটন শোষণ করে এবং শোষণকৃত ফোটন হতে শক্তি সঞ্চয় করে ADP (অ্যাডিনোসিন ডাইফসফেট) এর সাথে অজৈব ফসফেট ( [গণিত] = inorganic phosphate) মিলিত হয়ে ATP তৈরি করে। ATP তৈরির এই প্রক্রিয়াকে ফটোফসফোরাইলেশন বলে। [গণিত] অ্যাডিনোসিন ডাইফসফেট অজৈব ফসফেট মূল আত্মীকরণ শক্তি সূর্যালোক ও ক্লোরোফিলের সহায়তায় পানি বিয়োজিত হয়ে অক্সিজেন, হাইড্রোজেন ও ইলেকট্রন উৎপন্ন হয়। এ প্রক্রিয়াকে পানির ফটোলাইসিস বলা হয়। ফটোফসফোরাইলেশন প্রক্রিয়ায় ATP উৎপন্ন হয় এবং ইলেকট্রন ও হাইড্রোজেন আয়ন ( [গণিত] ) NADP-কে বিজারিত করে NADPH + H [গণিত] উৎপন্ন করে। উপরের আলোচনা থেকে তাই বলা যায় যে, উদ্দীপকের উল্লিখিত প্রক্রিয়া অর্থাৎ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় পানির সালোক বিভাজন ও ATP উৎপাদন প্রক্রিয়া যুগপৎ ঘটে।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৪ : জীবনীশক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৪ : জীবনীশক্তি · সৃজনশীল
উল্লিখিত প্রক্রিয়াটিতে “পানির সালোক বিভাজন ও ATP উৎপাদন প্রক্রিয়া য…
উদ্দীপক
Comilla · 2021
উত্তর
উত্তর
উত্তর

উত্তর