কোন বিক্রিয়ায় এসিড ও ক্ষারক উভয়ের বৈশিষ্ট্যসূচক ধর্ম লোপ পায়?
ক. বিয়োজন বিক্রিয়া
খ. জারণ-বিজারণ বিক্রিয়া
গ. প্রশমন বিক্রিয়া
ঘ. সংযোজন বিক্রিয়া
উত্তর: প্রশমন বিক্রিয়া
ব্যাখ্যা: যে বিক্রিয়ায় এসিড ও ক্ষার পরস্পর বিক্রিয়া করে প্রশম ধর্মবিশিষ্ট লবণ ও পানি উৎপন্ন করে তাকে প্রশমন বিক্রিয়া বলে। এসিডের আয়ন ক্ষারের আয়নকে প্রশমিত করে পানি উৎপন্ন করে। ফলে এসিড ও ক্ষারের বৈশিষ্ট্য সূচক ধর্ম বিলুপ্ত হয়। প্রশমন বিক্রিয়া চলাকালে pH এর মান পরিবর্তিত হতে থাকে। এসিড + ক্ষার ⟶ লবণ + পানি অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (গ)
SSC রসায়ন অধ্যায়-৯ : এসিড-ক্ষারক সমতা (Full Syllabus) MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · রসায়ন · অধ্যায়-৯ : এসিড-ক্ষারক সমতা (Full Syllabus) · MCQ

